Sector: Industry and Economic Services
Sub Sector: Engineering & Electronics
Title: বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন এখন বিশ্বজুড়ে
Bonik Barta
টাঙ্গাইলের প্রথিতযশা শিল্পোদ্যোক্তা আলহাজ এসএম নজরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৭ সালে শুরু হয় ওয়ালটনের পথচলা। পরবর্তী সময়ে তার সুযোগ্য পাঁচ ছেলে এসএম নুরুল আলম রেজভী, এসএম শামছুল আলম, এসএম আশরাফুল আলম, এসএম মাহবুবুল আলম ও এসএম রেজাউল আলমের বিচক্ষণ নেতৃত্বে দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশী এ ব্র্যান্ড এখন পৌঁছে গেছে বিশ্বজুড়ে।
Sector: Industry and Economic Services
Sub Sector: Trade & Commerce
Title: ভোমরা বন্দরে মসুর ডাল আমদানি বেড়েছে ১৩ গুণের বেশি
Bonik Barta
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের দুই মাসে মসুর ডাল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ গুণের বেশি বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে চাহিদা বাড়ায় ডালপণ্যটির আমদানি বেড়েছে। ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বন্দর দিয়ে ৫৬০ টন মসুর ডাল আমদানি হয়েছে, যার মূল্য ৯ কোটি ১০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্টে আমদানির পরিমাণ ছিল ৪১ টন, যার মূল্য ছিল ৬২ লাখ টাকা। এ হিসাবে গত দুই মাসে ৫১৯ টন আমদানি বেড়েছে। অন্যদিকে মূল্য হিসাবে ৮ কোটি ৪৮ লাখ টাকার আমদানি বেড়েছে।
Sector: Industry and Economic Services
Sub Sector: Labour and Employment
Title: ILO recommends wage restructuring, labour law reform to end RMG unrest
The Financial Express
The ILO has identified, at least, five issues that have been troubling the Bangladesh's readymade garment industry frequently and showed the remedies that include reform in wage structure and relevant policies, and amendments to the labour law.
In a statement issued Sunday, the International Labour Organisation (ILO) country office in Dhaka said it was closely monitoring the labour unrest in the RMG and other sectors arising from a range of worker grievances, highlighting significant systemic issues that demand urgent attention and resolution.
Sector: General Public Service
Sub Sector: Financial, Fiscal and External Affairs
Title: Finance Adviser seeks World Bank, IFC assistance for reforms
The Financial Express
The government has sought support from the World Bank and its private sector arm the International Finance Corporation (IFC) once again. Finance Adviser Dr Salehuddin Ahmed had discussions with delegation from the World Bank and the IFC here on Sunday, seeking technical and financial assistance to implement the reform programmes. "Today we discussed reforms in the financial sector and revenue board with the World Bank, and private investment with the IFC," he told newsmen, following the meeting with the delegation at his Bangladesh Secretariat office.
Sector: Environment, Climate Change and Water Resources
Sub Sector: Environmental Protection and Climate Change
Title: $300m WB fund for clean air project
The Financial Express
The World Bank will provide $300 million to assist the clean air project in Bangladesh.
The initiative has been taken to strengthen air quality management in the country and to reduce the carbon emissions in key sectors.
Environment advisor to the interim government Syeda Rizwana Hasan shared the information following a meeting with Martin Raiser, the World Bank's vice president for the South Asia Region, and Abdoulaye Seck, country director for Bangladesh and Bhutan, according to a press statement. The project will be funded by an IDA credit, along with a potential grant for clean cooking initiatives as part of the National Air Quality Management Plan.
Sector: Health
Sub Sector: Health Services
Title: ডিজিটাল প্ল্যাটফর্মে চিকিৎসা সেবা অন্তর্ভুক্ত করে নতুন স্বাস্থ্যসেবা সুরক্ষা আইনের উদ্যোগ
Bonik Barta
প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে চিকিৎসা সেবা অন্তর্ভুক্ত করে নতুন স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন–২০২৪ প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এর ফলে নিবন্ধন ছাড়া কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে চিকিৎসা সেবা বা পরামর্শ দেওয়া যাবে না।
একইসঙ্গে, ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাস্থ্য নিবন্ধন, পরিচালনা, তদারকি, মনিটরিংয়ের ক্ষেত্রে ফিও নির্ধারণ করে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে নতুন খসড়া আইনে। ইতোমধ্যে আইনের খসড়া প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত আইনের মাধ্যমে ১৯৮২ সালে প্রণয়ন করা 'দ্য মেডিকেল প্র্যাক্টিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যবোরেটরিজ অর্ডিনেন্স' বাতিল করা হবে।
Sector: General Public Service
Sub Sector: Financial, Fiscal& External Affairs
Title: DSE turnover drops below Tk 5b mark after six weeks
The Financial Express
The daily trade turnover on the Dhaka Stock Exchange (DSE) fell below the Tk 5 billion mark on Sunday after six weeks, as investor sentiment remained subdued due to prevailing concerns. Turnover, a crucial indicator of the market, stood at Tk 4.81 billion on the country's premier bourse, down 9 per cent from the previous day's turnover of Tk 5.31 billion.Market operators noted that investor participation remained low, driven by recent regulatory measures being executed as part of ongoing reform initiatives. The Bangladesh Securities and Exchange Commission (BSEC) has decided to hold a series of meetings with stakeholders to draw up a roadmap for developing the country's capital market, starting today (Monday).
Sector: General Public Service
Sub Sector: Public Debts
Title: এক বছরে ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ বেড়েছে ১ লাখ কোটি টাকা
The Business Standard
২০২৩ সালের ডিসেম্বরের শেষে দেশের ব্যাংকিং খাতে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪.৮৭ লাখ কোটি টাকা। ব্যাংকাররা বলছেন, উচ্চ খেলাপি ঋণ এবং নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে ব্যাপক ঋণ পুনঃতফসিল করার কারণে ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়েছে।
গত ২৬ সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ২০২৩ সালের আর্থিক স্থিতিশীলতা মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের শেষে ব্যাংকিং খাতে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ ছিল ৩.৭৮ লাখ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ বেড়েছে ১.০৯ লাখ কোটি টাকা।
এই ঝুঁকিপূর্ণ সম্পদের তথ্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের অন্যতম শর্ত হিসেবে প্রকাশ করা হয়েছে। এর আগে গত বছর প্রথমবারের মতো ২০২২ সালের প্রতিবেদন প্রকাশিত হয়।
Sector: General Public Service
Sub Sector: Financial, Fiscal & External Affairs
Title: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ১০০ কোটি টাকা তারল্য সহায়তা দেবে সিটি ব্যাংক
The Business Standard
তারল্য সংকটে ভুগতে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি)-কে ১০০ কোটি টাকা তারল্য সহায়তা দেবে বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংক।রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে এ তারল্য সহায়তার গ্যারান্টি দেওয়ার জন্য আবেদন করেছে এফএসআইবি। সেখানে সিটি ব্যাংকের কাছে থেকে তারল্য সহায়তা পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (বিআরপিডি)পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী।
কেন্দ্রীয় ব্যাংক এই আবেদন মঞ্জুর করবে কিনা জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সিটি ব্যাংক যেহেতু তারল্য সহায়তা দিতে রাজি হয়েছে, সেহেতু কেন্দ্রীয় ব্যাংক এটাকে ইতিবাচকভাবেই দেখছে। আবেদন পর্যালোচনা করে উপযুক্ত মনে হলে দ্রুততার সঙ্গে গ্যারান্টি দেবে কেন্দ্রীয় ব্যাংক।"
Sector: General Public Service
Sub Sector: Administrative & Executive Services
Title: বিএসইসির প্যানেল থেকে বাদ পড়ল ৩ অডিট প্রতিষ্ঠান
The Business Standard
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) তালিকাভুক্ত হতে না পারায় তিনটি অডিট প্রতিষ্ঠানকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।
গতকাল (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিএসইসির জানায়, বাদ পড়া তিনটি অডিট প্রতিষ্ঠান হলো: এ হক অ্যান্ড কোম্পানি, ফেমস অ্যান্ড আর এবং এসকে বরুয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড একাউন্ট্যান্টস।
বিএসইসির অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং পলিসি ডিপার্টমেন্টের বিভাগের এক অভ্যন্তরীণ চিঠিতে জানানো হয়েছে, গত বছরের ডিসেম্বরে এফআরসি তাদের তালিকাভুক্ত অডিট প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করে। পরে ফেব্রুয়ারিতে কমিশনকে চিঠি লিখে জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান এফআরসির তালিকাভুক্ত নয়, সেগুলোকে যেন প্যানেল থেকে বাদ দেওয়া হয়।
Sector: General Public Service
Sub Sector: Administrative & Executive Services
Title: সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না: এলজিআরডি উপদেষ্টা
The Business Standard
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে।আজ রোববার কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।২২ ক্যারেটের সোনার বর্তমান দাম অনুযায়ী ১২ হাজার ভরি সোনার মূল্য প্রায় ১৬২.৭৯ কোটি টাকা। তবে এ সোনার বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি উপদেষ্টা।
Sector: Industry and Economic Services
Sub Sector: labour & Employment
Title: ৩ বছরে উচ্চ শিক্ষা সম্পন্ন করা প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার
Bonik Barta
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে গত তিন বছরে (২০২১-২৩) উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন প্রায় ১৯ লাখ শিক্ষার্থী। তবে এ জনগোষ্ঠীর অধিকাংশই এখনো কর্মহীন। চাকরি না পেয়ে শিক্ষিত এসব তরুণ-তরুণীর কেউ কেউ মানবেতর জীবনযাপনও করছেন। বিপুলসংখ্যক এ বেকারদের জন্য দ্রুতই কর্মসংস্থান তৈরি করা না গেলে দেশের জন্য তারা বড় বোঝা হয়ে দাঁড়াবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হতাশ হয়ে অনেকে হয়তো চলে যেতে পারেন বিপথেও। প্রতি বছর দেশে কী পরিমাণ তরুণ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বের হচ্ছেন সে তথ্য সংরক্ষণ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সংস্থাটির ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, সে বছর পাস কোর্স (তিন বছর মেয়াদি), স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও পোস্ট গ্র্যাজুয়েট সম্পন্ন করেন ৩ লাখ ৪৪ হাজার ৫২৮ শিক্ষার্থী। যদিও কভিড মহামারীর কারণে ওই বছরে উচ্চতর ডিগ্রি নিয়ে বের হওয়া শিক্ষার্থী ছিলেন তুলনামূলক কম। ২০২২ সালে গ্র্যাজুয়েট সম্পন্ন করেন ৬ লাখ ৪৭ হাজার ৬২০ জন।
Sector: General Public Service
Sub Sector: Financial, Fiscal & External Affairs
Title: Net sale of savings instruments in July rises Tk 21.87b
The Financial Express
The net sale of state-run savings instruments in July this year increased by only Tk 21.87 billion, following a period of negative growth over the past year. The net sales of savings certificates in June showed a negative growth of Tk 33.81 billion in June over the matching period of the last year due to the prevailing higher rate of encashment than the investment. The net sale of saving certificates showed a negative growth of Tk 3.47 billion in July last year. The substantial positive growth in net sales of national instruments, known as NSAs, also suggested an increase in confidence in these tools in July this year.
Sector: General Public Service
Sub Sector: Financial, Fiscal & External Affairs
Title: Renata's stock drops despite strong profit growth
The Financial Express
The stock price of Renata PLC dropped 2.31 per cent on Sunday even as the drug maker reported an impressive profit growth and declared a hefty dividend for the financial year that ended in June last. The drug maker posted a net profit of Tk 3.62 billion in FY24, registering a 55 per cent increase from the previous year, primarily driven by higher exports and lower finance expenses.
Based on the profit growth, the company declared a 92 per cent cash dividend, meaning the shareholders will get Tk 9.2 per share.
Despite the earnings news, the drug maker's stock lost more than Tk 17 each to close at Tk 723.2 on the Dhaka Stock Exchange on Sunday, although the overall market closed higher.
Sector: Agriculture
Sub Sector: Crops
Title: Funding hurdles hamper prospective leaps in agricultural startups
The Financial Express
Bangladesh's agricultural startups are facing significant challenges, primarily for a lack of funding and investor interest, despite the sector holding huge untapped economic potential. Sources say financial institutions, including banks, tend to shy away from these ventures, perceiving them as high-risk, leaving startups reliant on seed funding or early-stage capital. The agriculture sector, while critical, is not typically seen as lucrative by investors, especially as it battles increasing threats from climate change. Flash-floods, cyclones, droughts, and erratic rainfall patterns are compounding the risks.
Sector: General Public Service
Sub Sector: Public Debts
Title: Poorer countries getting indebted for concessional financing being sidelined
The Financial Express
Profit-driven models of multilateral financing worries South Asian nations, including Bangladesh, as they getting indebted for concessional funding being sidelined, reveals a report sponsored by OECD. At the report-launching function Sunday, it was also observed that multilateral development system faces mounting challenges due to political crisis, geopolitical shifts, and ongoing reforms in the global financial architecture. The report unveils a shift toward scale and financial leverage is creating risks, particularly for the poorest nations, as concessional financing -- critical for the most vulnerable -- is sidelined in favour of larger-scale, profit-driven models.
Sector: Environment Climate Change and Water Resources
Sub Sector: Waste Management
Title: ই-বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ
Bonik Barta
২০১০ সালের পর বাংলাদেশের যে ডিজিটাল রূপান্তর, ফলে দেশের বাজারে প্রবেশ করেছে বিপুল ইলেকট্রনিক পণ্য, বেড়েছে উৎপাদনও। সেই সঙ্গে প্রতি বছর তার একটি অংশ যুক্ত হচ্ছে ই-বর্জ্যের ভাণ্ডারে। এর মধ্যে রয়েছে মোবাইল ফোন, কম্পিউটার, টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী। ই-বর্জ্যের মধ্যে সিসা-পারদের মতো অস্বাস্থ্যকর বিষাক্ত পদার্থ যেমন থাকে, তেমনি আবার কিছু পরিমাণে থাকে সোনা-রুপার মতো মূল্যবান ধাতব পদার্থ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ই-বর্জ্য পুনর্ব্যবহার (রিসাইক্লিং) প্রক্রিয়ায় সঠিক পদ্ধতি অনুসরণ করা না হলে সেটি প্রক্রিয়ায় যুক্ত মানুষের গর্ভাবস্থা, শৈশব ও কৈশোরকালে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিকাশকে ব্যাহত করতে পারে। প্রভাবিত করতে পারে ফুসফুসের গঠনগত বিকাশ ও কার্যকারিতাকে। ওয়ালটন তাই ই-বর্জ্য ব্যবস্থাপনায় নিয়েছে বিশেষ উদ্যোগ। ‘নতুন সময়ের নয়া প্রযুক্তি, নবপ্রজন্মের সবুজ পৃথিবী’—এ স্লোগানে ওয়ালটন শুরু করেছে ‘কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪’। এ উদ্যোগের আওতায় ক্রেতারা যেকোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্য বদলে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারবেন। এছাড়া বাজারের যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী পরিবেশবান্ধব ইনভার্টার টেকনোলজির এসি নিতে পারছেন গ্রাহকরা।
Sector: General Public Service
Sub Sector: Administrative & Executive Services
Title: মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড: ৩ বছরে যেটি শুধু ৩০০ বৈঠক করেছে
The Business Standard
বাংলাদেশের পুঁজিবাজারে আস্থার সঞ্চার করতে ২০২১ সালে চালু করা হয় ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)। উদ্দেশ্য ছিল– বাজারের যেকোনো অস্থিতিশীল অবস্থাতে শেয়ার কেনাবেচা করে তারল্য নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা।
অন্যান্য দেশের একই ধরনের তহবিলের মতো– বাজারকে স্থিতিশীল করার মতো কোনো ভূমিকাই রাখতে পারেনি সিএমএসএফ। বরং এর পর্ষদ (বোর্ড) এবং অন্যান্য এক ডজন কমিটির সদস্যদের পুঁজিবাজারে বাস্তব আর্থিক হস্তক্ষেপের পদক্ষেপ নেওয়ার চেয়ে— সভা করার ক্ষেত্রে বেশি সক্রিয় দেখা গেছে।বিদ্যমান তথ্যের রেকর্ড অনুযায়ী, তিন বছরে ৩২৩টি বৈঠক করেছেন তারা, যেখানে অংশগ্রহণকারীদের সম্মানী বাবদ ব্যয় করা হয়েছে ৩ কোটি ৩২ লাখ টাকা। অর্থাৎ প্রতি এক বছরে ১০০টির বেশি মিটিং অনুষ্ঠিত হয়েছে। এসবে সম্মানীর হারও কম না– যেখানে প্রতি বৈঠক বাবদ কমিটির সদস্যদের জনপ্রতি সম্মানী ছিল ৮ হাজার টাকা।
Sector: Sectors General Public Service
Sub Sector: Financial, Fiscal & External Affairs
Title: মামলায় আটকে থাকা রাজস্ব আদায়ে মনোযোগ বাড়াচ্ছে এনবিআর
The Business Standard
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমানে মামলায় আটকে থাকা বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের উপায় খুঁজছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রাজনৈতিক অচলাবস্থাসহ বিভিন্ন কারণে অর্থনৈতিক গতিমন্থরতায় অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি প্রায় ১৬ হাজার কোটি টাকা। বিবদমান মামলাগুলোর নিষ্পত্তির মাদবমে আটকে থাকা বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে চায় এনবিআর। রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এনবিআরের নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহমান খান মামলায় আটকে থাকা রাজস্ব আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।