30-Sep-2024

Tuesday 01 October 2024

02-Oct-2024

Sector: General Public Services : Sub Sector: Public Debts Title: Bulging foreign debt now a big headache

The Financial Express

The interim government is beset with problems. Every sector and people belonging to various economic and social groups want a solution now. Of the many issues at hand ranging from polythene ban to law-and-order situation, one issue simply cannot be put off and that is foreign debt servicing. Regular repayment of foreign loans plus interest is the biggest headache. Indeed, the government of the day is grappling with massive repayments in hard currency that has shot up dramatically since the last fiscal year. As per published data, the country has "paid back foreign debt of $3.36 billion (interest plus principal) in FY24". The heavy burden of debt is one of the things the current government inherited from the previous one and it has serviced more than $0.50 billion in the last two months. Official data put that amount at $589.22 million and this constant repayment is playing havoc with the country's precarious finances.

Sector: General Public Services
Sub Sector: Public Debts
Title: Russia hints at not extending loan disbursement period for Rooppur Plant

The Business Standard

The Russian authorities are not inclined to approve Bangladesh's proposal to extend the loan disbursement period by two years for the Rooppur Nuclear Power Plant's construction. During a meeting at the Economic Relations Division (ERD) today, which focused on loan disbursement and interest payments for the project, the Russian side indicated that they are unwilling to extend the loan disbursement period.

Sector: Industry & Economics Services
Sub Sector: Trade & Commerce
Title: সুয়েজ খাল থেকে ৬০০ কোটি ডলার আয় হারিয়েছে মিসর

Bonik Barta

ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সুয়েজ খাল থেকে ৬০০ কোটি ডলার আয় হারিয়েছে মিসর। এ তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। খবর আনাদোলু।গত রোববার এক অনুষ্ঠানে আবদেল ফাত্তাহ আল-সিসি জানান, সর্বশেষ আট মাসে (জানুয়ারি-আগস্ট) এ রুট থেকে আয় কমেছে অন্য যেকোনো সময়ের তুলনায় ৫০-৬০ শতাংশ। ইউরোপ ও এশিয়ার মধ্যে যোগাযোগের সংক্ষিপ্ত জলপথ সুয়েজ খাল বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত। এটি মিসরের বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস।

Sector: Power & Energy
Sub Sector: Fuel & Energy
Title: আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

Bonik Barta

ফিলিস্তিনি স্বাধীনতাকামী দল হামাস ও এ অঞ্চলের ইরান সমর্থিত বিভিন্ন বাহিনীর ওপর আক্রমণ জোরদার করেছে ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সরবরাহ বিঘ্নিত হওয়ার আশংকায় গতকাল টানা দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স, এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম নভেম্বরের সরবরাহ চুক্তিতে আগের দিনের তুলনায় ১ ডলার ১২ সেন্ট বা ১ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭৩ ডলার ১০ সেন্টে। গতকাল ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে ব্রেন্টের দাম আগের দিনের তুলনায় ১ ডলার শূন্য ৪ সেন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭২ ডলার ৫৮ সেন্টে। অন্যদিকে অপরিশোধিত জ্বালানি তেলের মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় ৯৩ সেন্ট বা ১ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৬৯ ডলার ১১ সেন্টে।

Sector: Power & Energy Services
Sub Sector: Power Production
Title: সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যয় কমিয়ে আনতে হবে

Bonik Barta

দেশে জ্বালানি সংকট দীর্ঘদিনের। ডলার সংকটে জ্বালানি আমদানি ব্যবস্থাও ভঙ্গুরপ্রায়। পর্যাপ্ত গ্যাসের অভাবে উল্লেখযোগ্য মাত্রায় বিদ্যুৎ উৎপাদন কমে এসেছে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণের একটি গুরুত্বপূর্ণ পথ হতে পারে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে মনোযোগী হওয়া। তবে এক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হলো দেশে সৌরবিদ্যুতের ক্রয়মূল্য প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি। বণিক বার্তার এক প্রতিবেদন থেকে জানা যায়, এখানে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ ক্রয়ে চুক্তি হচ্ছে ৯ থেকে ১০ সেন্টে। বাংলাদেশী মুদ্রায় এর সর্বনিম্ন দাম পড়ছে ১০ টাকা ৭৫ পয়সা। তবে বিভিন্ন কোম্পানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি ভিন্ন হওয়ায় দামে কিছুটা তারতম্য দেখা যায়, যা কিলোওয়াটপ্রতি সর্বনিম্ন ১০ টাকা ৭৫ পয়সা থেকে সর্বোচ্চ ১৩ টাকাও পড়ছে।

Sector: Industry & Economics Services
Sub Sector: Chemical & Mineral
Title: বিশ্ববাজারে বেড়েছে তামা ও দস্তার দাম

Bonik Barta

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তামা ও দস্তার দাম বেড়ে গত চার মাসের সর্বোচ্চে পৌঁছেছে। শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে চাহিদা বাড়ার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে ধাতুর দাম অব্যাহত বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার। এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ১০ হাজার ৭৬ ডলার ৫০ সেন্টে। সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) নভেম্বরের সরবরাহ চুক্তিতে গতকাল তামার দাম বেড়েছে আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৭৮ হাজার ৯৬০ ইউয়ানে (১১ হাজার ২৫৯ ডলার ৮৯ সেন্ট)।

Sector: Industry & Economics Services
Sub Sector: Trade & Commerce
Title: দুই দশকে ভারতের চেয়েও চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রবৃদ্ধি বেশি

Bonik Barta

অর্থমূল্য বিবেচনায় চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গেই সবচেয়ে বেশি দ্বিপক্ষীয় বাণিজ্য হয় বাংলাদেশের। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশি হয় রফতানি। অন্যদিকে চীন ও ভারত থেকে বেশি হয় আমদানি বাণিজ্য। মাঝে কোনো কোনো বছর আমদানি-রফতানি কমবেশি হলেও গড়ে এ দেশগুলোর সঙ্গে গত দুই দশকে বাংলাদেশের বাণিজ্য বেড়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিশ্লেষণ বলছে, এ সময়ে প্রতিবেশী ভারতের চেয়েও বাংলাদেশের বাণিজ্য প্রবৃদ্ধি বেশি হয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে। বাণিজ্যসংশ্লিষ্টরা বলছেন, দুই দশক আগে রফতানির বাজার হিসেবে শুধু পশ্চিমা দেশগুলোই বেশি ভূমিকা রেখেছে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ভূমিকা বেশি। গত এক দশকে রফতানি বাজারে কিছুটা বৈচিত্র্যও এসেছে। সে ধারাবাহিকতায় চীন ও ভারতের সঙ্গেও বেড়েছে বাংলাদেশের বাণিজ্য। খুব সামান্য হলেও চীনে বেড়েছে পণ্য রফতানি। তবে দেশটি থেকে আমদানি বেড়েছে বহুগুণ। আমদানি-রফতানি বাণিজ্য বেড়েছে ভারতের সঙ্গেও। তবে প্রতিবেশী দেশটির সঙ্গে এর একটি গুরুত্বপূর্ণ অংশ অনানুষ্ঠানিক পন্থায় হয় বলে তা আনুষ্ঠানিক বাণিজ্যের তথ্যে প্রতিফলিত হয় না। এসব কারণেই প্রবৃদ্ধি বিবেচনায় ভারতের চেয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বেশি হয়।

Sector: General Public Service
Sub Sector: Public Debts
Title: Work of reform commissions delayed

The Financial Express

The work of the reform commissions that was scheduled to begin from yesterday (Monday) has been deferred, as the interim government has decided to hold another round of dialogue with the political parties before that, press secretary to the chief adviser Shafiqul Alam told the newsmen on Monday. The dialogue will start soon, he said, adding that the government felt that this dialogue will help the reform commissions start their functions properly. The International Monetary Fund (IMF), Alam said, may provide another 3.0 billion US dollar to Bangladesh in addition to the previous commitment of 4.7 billion dollar. IMF managing director Kristalina Georgieva during a meeting with Chief Adviser Prof Dr Muhammad Yunus in New York had indicated the availability of a new loan.

Sector: General Public Services
Sub Sector: Financial, Fiscal & External Affairs
Title: Govt to increase Probashi Kalyan Bank's capital

The Financial Express

The government has decided to raise the Probashi Kalyan Bank's authorised and paid-up capital to Tk 20 billion and Tk 13 billion respectively, aiming to bolster its financial base and enhance the loan disbursement capacity. The volume of the authorised capital of the bank currently stands at Tk 5.0 billion and the paid-up capital at Tk 5.0 billion, according to sources. A total of Tk 13 billion has already been invested as capital by the government (Tk 5.25 billion) and the Wage Earners Welfare Board (Tk 7.75 billion).

Sector: General Public Services
Sub Sector: Public Debts
Title: আগস্টে বৈদেশিক ঋণপ্রাপ্তির চেয়ে পরিশোধ দ্বিগুণ

Bonik Barta

গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর দেশের বৈদেশিক ঋণছাড় প্রবাহে বড় ধরনের ধাক্কা লাগে। তবে এ সময়ে ঋণ পরিশোধ ছিল স্বাভাবিক। ফলে ঋণপ্রাপ্তির তুলনায় পরিশোধ করতে হয়েছে দ্বিগুণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। ইআরডি সূত্র বলছে, আগস্টে বৈদেশিক ঋণছাড় হয়েছে মাত্র ১০০ মিলিয়ন ডলার। কিন্তু একই সময়ে বাংলাদেশকে বিদেশী ঋণ পরিশোধ করতে হয়েছে ২০৩ মিলিয়ন ডলার। অর্থাৎ প্রাপ্ত ঋণের চেয়ে দ্বিগুণ অর্থ পরিশোধ করতে হয়েছে। একইভাবে বিদেশী ঋণের প্রতিশ্রুতিতেও বড় ধরনের পতন লক্ষ করা গেছে। গত আগস্টে ঋণের প্রতিশ্রুতি এসেছিল ৪ মিলিয়ন ডলারেরও কম। সব মিলিয়ে অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) প্রতিশ্রুতি এসেছে মাত্র ২০ দশমিক ১৬ মিলিয়ন ডলারের। গত অর্থবছরের একই সময়ে এ প্রতিশ্রুতির পরিমাণ ছিল ১ দশমিক ১৪ বিলিয়ন ডলার। শতাংশের হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে প্রতিশ্রুতি কমেছে ৯৮ শতাংশের বেশি।

Sector: General Public Services
Sub Sector: Administrative & Executive Services
Title: Panel to recommend prudent usage of Stabilization Fund

The Financial Express

The government has formed a high-powered panel to ensure the management of the Capital Market Stabilization Fund (CMSF), sources said.It has given 10 days to the panel to prepare and submit a report with a set of recommendations.The Financial Institutions Division (FID) recently issued an official order regarding the matter. The committee comprises two representatives from the Finance Division and one each from the commerce ministry, Bangladesh Securities and Exchange Commission (BSEC), the Registrar of Joint Stock Companies and Firms (RJSC) and FID.The team will decide the next course of actions for the CMSF to ensure proper usage of its funds. It will also prepare a report, including suggestions regarding the management of the funds, according to the order.

Sector: General Public Services
Sub Sector: Public Debts
Title: Cenbank rejects request to delay new loan overdue rules

The Business Standard

The Bangladesh Bank has rejected a request from bank chairmen to defer by six months the implementation of the new rules that shorten the time for term loans to be classified as overdue. The Bangladesh Association of Banks (BAB), a platform for bank owners, made the request during a meeting with Governor Ahsan H Mansur on 18 September, citing prevailing economic challenges as the primary reason for their appeal. Chairmen of various banks participated in the meeting led by BAB Chairman Abdul Hai Sarkar, who also serves as the chairman of Dhaka Bank. Earlier, BAB had made this request in a letter sent to the central bank on 31 July.

Sector: General Public Service
Sub Sector: Public Debts
Title: IMF mission reaffirms support to Bangladesh economy

The Financial Express

Led by Chris Papageorgiou, the IMF Mission Chief for Bangladesh, the team visited Dhaka on September 24-30 discussing recent developments and the government's reform priorities. The current interim government of Bangladesh sought an additional $3.0 billion worth of assistance from the IMF in addition to the ongoing $4.7 -billion loan programme that was granted to help restore macroeconomic stability, particularly to prop up foreign-exchange reserves on fast decline during the past regime. The team visited Dhaka, according to officials concerned, to assess the macroeconomic situation of the country and the possible financial needs.

Sector: General Public Service
Sub Sector: Public Debts
Title: Govt grappling with repayments

The Financial Express

The interim government is under tremendous pressure to pay off hefty foreign debt taken by the ousted Sheikh Hasina government as more than half-a-billion-dollar debt has already been served in the past two months. Officials on Monday said the government has repaid $589.22 million worth of interest and principal against the outstanding foreign debt, throwing the government's balance sheet into the negative trajectory. It has served $589.22 million loan during the July-August period this fiscal year (FY), 2024-2025, against the outstanding loan. The country received $458.24-million credit from external lenders, including the World Bank, the Asian Development Bank and the JICA, according to the data available with the Economics Relations Division (ERD).

Sector: Agriculture:
Sub Sector: Land
Title: BD's 17pc areas might be submerged, 30pc of farmland lost by 2050

The Financial Express

By 2050, some 17 per cent of Bangladesh's territory will be submerged by rising sea levels, resulting in a loss of 30 per cent of its agricultural land, according to an estimation. This will compel coastal communities to migrate into cities, where they are likely to be subjected to poor living conditions and unemployment. The International Labour Organization (ILO) Bangladesh country office said these in a statement on Monday. Bangladesh has the fifth largest population in the Asia-Pacific region. The country ranks ninth worldwide among the countries at the highest risk of climate-induced disasters, such as tropical cyclones, tornadoes, floods, coastal and riverbank erosions, droughts, and landslides, it added.

Sector: General Public Services
Sub Sector: Public Debts
Title: How a state-funded PPP lender wasted public money in wrong investments

The Business Standard

The government in 2011 formed Bangladesh Infrastructure Finance Fund Limited (BIFFL), a special non-bank financial institution, to bolster financing in public-private partnership (PPP) projects. However, the company wasted its funds by investing in Fixed Deposit Receipts (FDRs) with weak banks and financial institutions. It also provided loans to some companies unrelated to PPPs which went defaulted causing loss of public money of nearly Tk1,800 crore. The finance ministry formed BIFFL, the largest non-bank financial institution in terms of paid-up capital, by allocating Tk1,600 crore. Of this, Tk650 crore was invested in fixed deposits with 13 poorly performing banks and NBFIs, which are now unable to repay the funds.

Sector: Industry & Economics Services
Sub Sector: Trade & Commerce
Title: শতভাগ শুল্কমুক্ত সুবিধা চীনের বাজারে বাংলাদেশি পণ্যের মসৃণ প্রবেশ নিশ্চিত করবে

The Business Standard

চীন পৃথিবীর সবচেয়ে বড় ভোক্তার দেশ। চীনের বাজারে প্রবেশাধিকার যেকোনো দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের পাশাপাশি বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য নিয়ে অন্যান্য দেশে চীনে ভালো করছে। প্রতিযোগিতার পরিবেশ না পাওয়াতে আমরা চীনের বাজারে ভালো অবস্থান তৈরি করতে পারিনি। এ বিষয়টি মাথায় রেখেই চীন আমাদের শতভাগ শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একটি নতুন উচ্চতায় দেখতে চায় চীন। এজন্য এ সুবিধাকে ৯৮ শতাংশ থেকে বাড়িয়ে শতভাগ করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি চীনের সঙ্গে সরাসরি শিপিং লাইন শুরু হয়েছে। এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমেছে। ফলে চীনের বাজারে বাংলাদেশী পণ্যের প্রবেশটা মসৃণ হলো।

Sector: Industry & Economics Services : Sub Sector: Trade & Commerce Title: Vietnam, India outpace Bangladesh in high-value apparel exports to US: Report

The Business Standard

In the competition to capture a larger share of the US apparel market, which China is gradually losing, Vietnam and India are surpassing Bangladesh, particularly in high-value garment exports, according to a report by the United States International Trade Commission. Exports of the two countries are rising due to their growing focus on high-value apparel exports, better infrastructure, and increased foreign investment, said the report titled "Apparel: Export Competitiveness of Certain Foreign Suppliers to the United States".

Sector: General Public Services
Sub Sector: Financial, Fiscal & External Affairs
Title: এপেক্স ফুটওয়্যারের ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে মুনাফা বেড়েছে। একই সঙ্গে আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য মোট ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। কোম্পানিটির এক মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৬৯ পয়সা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে প্রায় ৬ শতাংশ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭৪ টাকা ৩৭ পয়সায়। এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৭ নভেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।

Sector: General Public Services
Sub Sector: Transfer & Payment
Title: ব্যাংকের মাধ্যমে জুলাইয়ে লেনদেন কমেছে প্রায় দেড় লাখ কোটি টাকা

Bonik Barta

ছাত্র-জনতার আন্দোলনের প্রভাবে গত জুলাইয়ের প্রায় পুরোটা সময় উত্তাল ছিল দেশ। আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি ও সাধারণ ছুটি ঘোষণা করে বিগত আওয়ামী লীগ সরকার। এর প্রভাবে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমে নেমে আসে স্থবিরতা। ব্যাংকের সব মাধ্যমেই লেনদেন কমে যায় উল্লেখযোগ্য পরিমাণে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুলাইয়ে ব্যাংকের মাধ্যমে লেনদেন কমেছে প্রায় দেড় লাখ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, ব্যাংকের মাধ্যমে জুলাইয়ে মোট ৫ লাখ ৬৬ হাজার ৬৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের মাস জুনে হয়েছিল ৭ লাখ ১৩ হাজার ৯৯০ কোটি টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ১ লাখ ৪৭ হাজার ৩৪৭ কোটি টাকা বা ২০ দশমিক ৬৪ শতাংশ। দেশে চেক, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি), ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকে অর্থ লেনদেন হয়। এর মধ্যে জুলাইয়ে সবচেয়ে বেশি লেনদেন কমেছে চেকের মাধ্যমে। এর পরই কমেছে ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএসের মাধ্যমে.