28-May-2026

Friday 29 May 2026

30-May-2026

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের বাড়ল তেলের দাম

Bonik Barta

মধ্যপ্রাচ্যে আবারো সামরিক সংঘাতে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। প্রথমে হরমুজ প্রণালির কাছে একটি ইরানি সামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি এ হামলার ঘটনায় নতুন করে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। সংঘাত বাড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।