29-May-2026

Saturday 30 May 2026

31-May-2026

ক্রেতার চেয়ে গরু বেশি থাকায় লোকসান গুনতে হয়েছে ব্যাপারীদের

Bonik Barta

কোরবানির ঈদকে ঘিরে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক গরু রাজধানীর হাটগুলোতে এলেও প্রত্যাশিত ক্রেতা পাননি অনেক খামারি, কৃষক ও ব্যাপারী। বাজারে পশুর সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকায় শেষ মুহূর্তে দামে পড়ে যায়। ফলে অনেকে লোকসান করে কম দামে গরু বিক্রি করতে বাধ্য হয়েছেন। আবার অনেক পশু অবিক্রীত থাকায় বিপাকে পড়েছেন ব্যাপারীরা। অন্যদিকে মূল্যস্ফীতির চাপে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় এবার কোরবানির সংখ্যাও কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যে কারণে পশুর চাহিদা কম থাকায় লোকসান গুনতে হয়েছে খামারি, কৃষক ও ব্যাপারীদের।

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ

Bonik Barta

দেশের নারীরা তৈরি পোশাক শিল্প, ই-কমার্স ও কৃষিভিত্তিক বিভিন্ন খাতে যুক্ত থাকলেও আইনি ও প্রাতিষ্ঠানিক সহায়তার সীমাবদ্ধতায় মূল অর্থনৈতিক কর্মকাণ্ডে এখনো পুরুষদের তুলনায় পিছিয়ে রয়েছেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে নানা উদ্যোগ নেয়া হলেও অংশগ্রহণের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। বিশেষ করে আইনি সুরক্ষার ঘাটতি, ব্যবসায়িক ঋণ ও জামানত পাওয়ার সীমিত সুযোগ এবং দক্ষতার অভাবের কারণে অনেক নারী অর্থনীতির মূলধারায় যুক্ত হতে পারছেন না। সম্প্রতি বিশ্বব্যাংকের ‘উইমেন, বিজনেস অ্যান্ড দ্য ল ২০২৬’ প্রতিবেদনে দেখা গেছে, নারীদের অর্থনৈতিক সুযোগ, আইনি কাঠামো ও এর বাস্তব প্রয়োগের সূচকে বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় তিন ধাপ পিছিয়ে ১৭৯তম স্থানে নেমে এসেছে।