আয় বাড়া সত্ত্বেও রেনাটার নিট মুনাফা কমেছে ৩৫ শতাংশ
Bonik Barta
গত বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসির ব্যবসা থেকে আয় বেড়েছে প্রায় ১২ শতাংশ। যদিও এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা প্রায় ৩৫ শতাংশ কমেছে। মূলত গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট শ্রমিক অসন্তোষ, বিদুৎ বিভ্রাট ও সুদহার বাড়ার কারণে কোম্পানিটির ব্যয় বেড়েছে; যার প্রভাবে আয়বৃদ্ধি সত্ত্বেও নিট মুনাফা কমে গেছে বলে জানিয়েছেন কোম্পানিটির কর্মকর্তারা। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) রেনাটার আয় হয়েছে ২ হাজার ৮৭ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৮৬৬ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ১১ দশমিক ৮০ শতাংশ। প্রথমার্ধে কোম্পানিটির উৎপাদন ব্যয় হয়েছে ১ হাজার ২০১ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ১ কোটি টাকা।
Businesses seek easing of lending rate, loan classification criteria
The Financial Express
Bangladesh's apex trade body seeks urgent regulatory interventions like lowering interest rate, relaxing the tightened loan-classification rules and policy supports to affected businesses to breathe life into sagging economic activity.
The proposals of the Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBBCI) are meant for overcoming the prevailing sluggish economic activity. A delegation of the FBBCI, led by its administrator Md. Hafizur Rahman, shared those proposals in their meeting Sunday with Bangladesh Bank (BB) governor Dr Ahsan H. Mansur at its headquarters and sought immediate regulatory intervention to reinvigorate business and economy.
কূপ খনন থেকে চলতি বছরে ৩২ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে আনতে চায় সরকার
The Business Standard
প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান সংকট মেটাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ— চলতি বছরেই দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ৩৪টি গ্যাস কূপ খনন, অনুসন্ধান, উন্নয়ন এবং ওয়ার্কওভারের পরিকল্পনা নিয়েছে। যার মাধ্যমে দৈনিক ৩২ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
দেশে দৈনিক ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এই চাহিদা দিন দিন বাড়ছে। পেট্রোবাংলা সরবরাহ করতে পারছে ২৫০ থেকে ২৮০ কোটি ঘনফুট পর্যন্ত। এরমধ্যে আন্তর্জাতিক বাজার থেকে উচ্চ দামে এলএনজি আমদানি করে দৈনিক প্রায় ১০০ কোটি ঘটনফুট গ্যাস সরবরাহ করা হয়।
Milk, egg, broiler sale at low rates in Ramadan
The Financial Express
The government has decided to sell milk, egg and dressed broiler at low prices during the fasting month of Ramadan to people on low incomes in Dhaka city.The month-long mobile sales drive will be started from the first day of Ramadan, according to a document obtained from the fisheries and livestock ministry.
Milk will be sold at Tk 80 per litre, egg at Tk 9.50 apiece and dressed broiler at Tk 250 per kg. But no beef and mutton will be up for sale. Ahead of Ramadan, the ministry will sell meat, milk and egg from mobile shops to low-income groups, as decided at a meeting held on January 12.
Foreign fund receipts in H1 down to $3.53b
The Financial Express
Foreign-aid disbursement to Bangladesh dropped US$3.53 billion in the first half of the current fiscal year as all its development partners ramped down bankrolling its uplift recipe, official statistics show. Of the amount received in the July-December period, $3.26 billion came as loans and $270.64 million as grants, according to the provisional data available with the Economic Relations Division (ERD). The country received $4.06 billion in the period of the last fiscal year, which reflects a 13.08-percent decline in the inflow of foreign resources, with an actual drop of $531.38 million. The ERD published its monthly report on disbursement of foreign resources on Sunday which also found a 67.11-percent drop in new commitment of funding by the development partners.
দাম বেড়ে যাওয়ায় ভারতীয় চিনির চাহিদা কমেছে
Bonik Barta
ভারত ২০২৪-২৫ মৌসুমে ১০ লাখ টন চিনি রফতানির অনুমতি দিয়েছে। তবে দেশটির ব্যবসায়ীরা বলছেন, রফতানি অনুমোদনের পর লন্ডনের বাজারে যে দামে চিনি বেচাকেনা হয় তাতে অতিরিক্ত মূল্য সংযোজন করে পণ্যটি বিক্রি করছেন ব্যবসায়ীরা। অতিরিক্ত দামের কারণে অন্যান্য দেশের আমদানিকারকদের কাছে পণ্যটির চাহিদা কমেছে। এ কারণে দেশটি থেকে চিনি রফতানি উল্লেখযোগ্য হারে বাড়ছে না। চারটি বাণিজ্যসংশ্লিষ্ট সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
সাবমেরিন কেবলসের নিট মুনাফা কমেছে ২৮%
Bonik Barta
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে ৯২ কোটি ২১ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২৭ কোটি ৭৮ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমেছে প্রায় ২৮ শতাংশ। কোম্পানিটির অনিরীক্ষিত প্রান্তিক আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে
সিবিওটিতে কমেছে সয়াবিন ভুট্টা ও গমের দাম
Bonik Barta
শস্য রফতানিতে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে সয়াবিন, ভুট্টা ও গমের দাম কমেছে। তবে দক্ষিণ আমেরিকার দেশটিতে খরার কারণে উৎপাদন কমেছে। ফলে সামনের দিনগুলোয় ভোগ্যপণ্যগুলোর দাম আবার বাড়তে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সাপ্তাহিক লেনদেনের শেষ দিনে ভুট্টার ভবিষ্যৎ সরবরাহ চুক্তি মূল্য দশমিক ৬১ শতাংশ কমেছে। প্রতি বুশেলের (৬০ পাউন্ড) মূল্য দাঁড়িয়েছে ৪ ডলার ৮৭ সেন্টে। আগের দিন শস্যটির দাম ১৫ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছিল। সপ্তাহ শেষে এটি দশমিক ৪৭ শতাংশ বাড়তে পারে।
জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস রিগ সংখ্যা আরো কমিয়েছে যুক্তরাষ্ট্র
Bonik Barta
যুক্তরাষ্ট্রের এনার্জি ফার্মগুলো অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস রিগের সংখ্যা টানা তৃতীয় সপ্তাহের মতো কমিয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনার্জি সার্ভিসেস ফার্ম বেকার হিউজ। খবর রয়টার্স।
উল্লেখ্য, রিগ হলো জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য ব্যবহৃত ড্রিলিং যন্ত্র। এটি মাটির নিচে থাকা তেল ও গ্যাসের রিজার্ভে পৌঁছতে পৃথিবীর পৃষ্ঠে কূপ খননে ব্যবহার হয়। জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের রিগ সংখ্যা ভবিষ্যৎ উত্তোলনের একটি প্রাথমিক সূচক। রিগ সংখ্যা কমে গেলে স্বাভাবিকভাবেই জ্বালানি পণ্যগুলোর উত্তোলন কমে যায়।
আয় বাড়া সত্ত্বেও রেনাটার নিট মুনাফা কমেছে ৩৫ শতাংশ
Bonik Barta
গত বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসির ব্যবসা থেকে আয় বেড়েছে প্রায় ১২ শতাংশ। যদিও এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা প্রায় ৩৫ শতাংশ কমেছে। মূলত গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট শ্রমিক অসন্তোষ, বিদুৎ বিভ্রাট ও সুদহার বাড়ার কারণে কোম্পানিটির ব্যয় বেড়েছে; যার প্রভাবে আয়বৃদ্ধি সত্ত্বেও নিট মুনাফা কমে গেছে বলে জানিয়েছেন কোম্পানিটির কর্মকর্তারা।
ইন্দোনেশিয়ায় পাম অয়েলের মজুদ বেড়েছে
Bonik Barta
বিশ্বে মোট পাম অয়েল উৎপাদনে ইন্দোনেশিয়ার উল্লেখযোগ্য হিস্যা রয়েছে। সম্প্রতি দেশটিতে ভোজ্যতেলটির উৎপাদন কমেছে। এর পরও ২০২৪ সালের নভেম্বরে মজুদ বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ। খবর বিজনেস রেকর্ডার। ইন্দোনেশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশন জিএপিকেআই শুক্রবার এক বিবৃতিতে জানায়, নভেম্বরে ইন্দোনেশিয়ার পাম অয়েল মজুদের পরিমাণ ছিল ২৫ লাখ ৮০ হাজার টন। কারণ হিসেবে সংস্থাটি বলছে, রফতানির ধীরগতি উৎপাদন হ্রাসের প্রভাব প্রতিরোধ করেছে।
গত মাসে বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন বেড়েছে ৫.৬%
Bonik Barta
বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন গত মাসে বেড়েছে। সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন (ওয়ার্ল্ড স্টিল)। খবর হেলেনিক শিপিং নিউজ।ওয়ার্ল্ড স্টিল বিশ্বের ৭১টি দেশের ইস্পাত উৎপাদনের তথ্য প্রকাশ করেছে। এ দেশগুলোর বিশ্বব্যাপী ধাতব পণ্যটি উৎপাদনের ৯৮ শতাংশ হিস্যা রয়েছে।সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, ডিসেম্বরে বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ১৪ কোটি ৪৫ লাখ টনে পৌঁছেছে
অস্ট্রেলিয়ার শস্য উৎপাদনে ইতিবাচক পূর্বাভাস
Bonik Barta
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও চলতি বছর অস্ট্রেলিয়ায় শস্য উৎপাদন বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) সম্প্রতি এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়। সংস্থাটি জানায়, এ বছর দেশটি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গম উৎপাদন করবে। এ সময় ক্যানোলা উৎপাদনের দিক থেকে পঞ্চম শীর্ষস্থান দখল করতে পারে দেশটি। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম।এফএএসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ বিপণন বর্ষে অস্ট্রেলিয়ায় ৩ কোটি ২০ লাখ টন গম উৎপাদন হতে পারে, যা আগের ১০ বছরের গড় উৎপাদনের তুলনায় ২১ শতাংশ বেশি। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে বেশির ভাগ গম উৎপাদন হয়। সেখানে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে চাষীরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তা সত্ত্বেও দেশটিতে রেকর্ড উৎপাদন হতে যাচ্ছে।
এক বিনিয়োগকারীকে ৫১ লাখ শেয়ার দেবে সিটি ব্যাংক
Bonik Barta
উচ্চ আদালতের নির্দেশে একজন বিনিয়োগকারীর অনুকূলে ৫১ লাখ ১৬ হাজার ৬৩১টি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে সিটি ব্যাংক পিএলসি। এর মধ্যে ১৫ লাখ ৫৪ হাজার ৭৪০টি রাইট শেয়ার ও ৩৫ লাখ ৬১ হাজার ৮৯১টি বোনাস শেয়ার রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ২০১০ সালে সিটি ব্যাংক একটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার প্রদানে প্রস্তাব দিয়েছিল। রাইট শেয়ার ইস্যুর প্রক্রিয়া চলাকালীন উচ্চ আদালতের পক্ষ থেকে ১০ টাকা অভিহিত মূল্যের ৩৯ লাখ ২৭ হাজার ৭৮০টি শেয়ারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এ শেয়ারের বিপরীতে রাইট শেয়ার ইস্যু করা থেকে বিরত থাকার জন্য আদালতের আদেশ ছিল। পাশাপাশি এ শেয়ারের বিপরীতে ঘোষিত লভ্যাংশের ক্ষেত্রে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার আদেশ দেয়া হয়েছিল। আদেশ অনুসারে ব্যাংক কর্তৃপক্ষ বিচারাধীন শেয়ারের বিপরীতে ঘোষিত স্টক ও নগদ লভ্যাংশ সংরক্ষণ করেছে। আদালতের আদেশ অনুসারে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির একজন বিনিয়োগকারীর অনুকূলে ১৫ লাখ ৫৪ হাজার ৭৪০টি রাইট শেয়ার ও ৩৫ লাখ ৬১ হাজার ৮৯১টি বোনাস শেয়ার ইস্যুর অনুমতি দেয়।
শেখ হাসিনার আমলে উন্নয়ন প্রকল্পে সবচেয়ে বেশি ব্যবসায়িক সুবিধা পেয়েছে
Bonik Barta
বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গত দেড় দশকে সবচেয়ে বেশি ঠিকাদারি কাজ পেয়েছে চীন। এর একটি অংশ বাস্তবায়ন হচ্ছে দেশটি থেকে নেয়া ঋণের টাকায়। ঋণ ও ঠিকাদারি মিলিয়ে সে অর্থের পরিমাণ দাঁড়ায় ৩০ বিলিয়ন ডলার। তবে বাস্তবায়ন শেষে প্রকল্পগুলো চালুর পর দেখা যাচ্ছে এর আয় দিয়ে পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয়ই উঠছে না। সুদসহ ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে বিপুল পরিমাণ রাজস্ব বেরিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে
এক মাসের ব্যবধানে বৈদেশিক ঋণের প্রায় ২ বিলিয়ন ডলার ছাড়!
Bonik Barta
অর্থবছরের প্রথম পাঁচ মাসের চেয়েও বেশি অর্থ ডিসেম্বরের এক মাসেই ছাড় হওয়ার পেছনে বাজেট সাপোর্ট বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নভেম্বর পর্যন্ত তেমন কোনো বিদেশী অর্থ ছাড় হয়নি।
দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থসহায়তা খুঁজছে বর্তমান সরকার। তবে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বৈদেশিক ঋণের অর্থ ছাড় হয়েছিল কেবল ১ হাজার ৫৪৩ মিলিয়ন ডলার। তবে গত ডিসেম্বরে এক মাসেই ছাড় হয়েছে প্রায় ২ বিলিয়ন বা ২ হাজার মিলিয়ন ডলার। ফলে অর্থবছরের প্রথম ছয় মাসে বৈদেশিক ঋণের অর্থছাড় দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩২ মিলিয়ন ডলারে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) গতকাল প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
ডোনাল্ড ট্রাম্পের সামনে পাঁচ অর্থনৈতিক চ্যালেঞ্জ
Bonik Barta
নির্বাচনী প্রতিশ্রুতিতে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বব্যাপী আলোচনার খোরাক হয়েছে। হোয়াইট হাউজে প্রবেশ করে প্রথম দিনে প্রতিশ্রুতিমতো কিছু আদেশে স্বাক্ষরও করেছেন। তবে যেকোনো প্রেসিডেন্টই ক্ষমতায় আরোহণের পর কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হন যা অনেক সময় তাকে নমনীয় হতে বাধ্য করে, বিষয়টি রিপাবলিকান ট্রাম্পের ক্ষেত্রেও সত্য। তিনি শক্তিশালী প্রবৃদ্ধি, আমদানিতে উচ্চ শুল্ক, আয়কর হ্রাস ও নতুন জ্বালানি খনি বিকাশের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সেই সব লক্ষ্য অর্জনে তাকে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
এপির সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, স্থিতিশীল চাকরির বাজার ও বেকারত্ব সত্ত্বেও প্রেসিডেন্সির প্রথম বছরে ট্রাম্পের সামনে পাঁচটি অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকছে। এগুলো হলো মূল্যস্ফীতি, বাজেট ঘাটতি, বাণিজ্য উত্তেজনা, অভিবাসন সীমিত করার প্রভাব এবং সম্পদ অর্জনে বৈষম্য।
দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে পড়বে
Bonik Barta
নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। কয়েক বছর ধরেই স্মরণকালের উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতা, ডলার সংকট, রিজার্ভের ক্ষয়, বিনিয়োগ খরা, রাজস্ব ঘাটতি, ঋণের পরিমাণ বৃদ্ধি, ব্যাংক খাতে খেলাপি ঋণ বৃদ্ধি ও অনিয়ম-দুর্নীতি, বিদ্যুৎ-জ্বালানি খাতের লুটপাট, অব্যবস্থাপনাসহ অর্থনীতি বিভিন্ন সংকটে নিমজ্জমান। গত বছরের আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর বিভিন্ন খাতে অস্থিরতা বাড়তে থাকে। তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হতে থাকে। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ এত দিন পর্যন্ত বেশকিছু বাণিজ্যসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়েছে। বাণিজ্য ও অনুদানের ক্ষেত্রে সুবিধা পেয়েছে। কিন্তু স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের চূড়ান্ত স্বীকৃতি মিলবে আগামী বছরের নভেম্বরে। উন্নয়নশীল দেশে উত্তরণের পর যেমন চ্যালেঞ্জ তৈরি হবে তেমনি সুযোগও তৈরি হবে। তখন আগের পাওয়া সুবিধাগুলো পাওয়া যাবে না এবং আরো শক্তিশালী দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিযোগিতা করতে হবে। শুধু পোশাক শিল্পের ওপর নির্ভর না করে বাংলাদেশের রফতানি পণ্যের বৈচিত্র্যকরণ ও রফতানি পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ অর্থনীতিকে আরো চ্যালেঞ্জের মুখে ফেলবে।
ইউনিলিভারের সঙ্গে বেন অ্যান্ড জেরি’সের বিরোধে নতুন মোড়
Bonik Barta
প্যারেন্ট প্রতিষ্ঠান ইউনিলিভারের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় গেল আইসক্রিম প্রস্তুতকারী বেন অ্যান্ড জেরি’স। অভিযোগে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ থাকায় কোম্পানির সামাজিক নীতিমালাসংক্রান্ত একটি বিবৃতি প্রকাশে বাধা দিয়েছে ইউনিলিভার। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটন ফেডারেল কোর্টে মামলাটি দায়ের হয়েছে। এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে কয়েক বছর ধরে চলা বিরোধ নতুন মাত্রা পেয়েছে। খবর রয়টার্স।
অ্যামেক্সের জেন-জি গ্রাহকরা খরচ বাড়িয়েছে
Bonik Barta
গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আগের তিন প্রান্তকের তুলনায় বেশি খরচ করেছে আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ডের গ্রাহকরা। এতে বিশেষ ভূমিকা রেখেছে মিলেনিয়াল ও জেন-জি ব্যবহারকারীরা। সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা ক্রিস্টোফ লে কায়েক। খবর সিএনবিসি। এ কর্মকর্তা জানান, ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে অ্যামেক্স কার্ডে খরচের হার আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। বছরের শুরুর দিকে প্রবৃদ্ধির হার ছিল ৭ শতাংশ। এরপর দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে ৬ শতাংশে নেমে আসে।
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে দেশে কোয়ান্টাম প্রযুক্তি চালুর তাগিদ
Bonik Barta
এমসিসিআইয়ের সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোয়ান্টাম সিটির অন্তর্বর্তী সিইও ড. স্যাম সামদানি। তিনি তার প্রবন্ধে দাবি করেছেন, ২০৪০ সালের মধ্যে কোয়ান্টাম প্রযুক্তি অর্থনৈতিক বাজারে ১৩৭ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে, যা ২০৩৫ সালে ৯০ বিলিয়ন ডলার পেরিয়ে যাবে।
তিনি বলেন, ‘ বিশ্বের বিভিন্ন দেশ তাদের ব্যবসায় কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এসব দেশের বার্ষিক বাজেটেও বরাদ্দ রাখা হয়েছে এ খাতে। বর্তমানে যার পরিমাণ ৪৩ বিলিয়ন ডলার।
Global economy takes Trump guessing-game in stride
The Financial Express
Trump had hinted at sweeping trade barriers from the very beginning of his term. But instead his first week in office focused on his domestic agenda and left the global trade landscape little changed. The threat of sweeping tariffs, a central plank of his campaign promises, had raised concerns of a resurgence in inflation. Although Trump has warned he may impose a 25 per cent levy on imports from Canada and Mexico from Feb 1, the restraint so far has allowed cautious confidence in the global outlook.
7964 stranded workers to go Malaysia in first phase: MoFA
The Financial Express
A total of 7,964 Bangladeshi workers, among the 18,000, who could not travel to Malaysia as of May 31 last year, have been selected for entry into the Southeast Asian nation in the first phase, the Ministry of Foreign Affairs (MoFA) confirmed on Monday. Foreign Ministry spokesperson Mohammad Rafiqul Alam shared the information during the ministry’s weekly media briefing this afternoon.
Pathways to economic resilience & growth
The Financial Express
Bangladesh, once hailed as the "Next Asian Tiger" and having made remarkable progress in poverty alleviation, export growth, and social development, now faces unprecedented challenges ranging from global economic uncertainty to domestic structural inefficiencies. Over the last 15 years under the previous regime, rising inflation, a widening trade deficit, declining remittances, and vulnerabilities in key sectors like RMG and agriculture have placed the economy at a crossroads.
Critics argue that excessive government intervention, protectionist measures, and a focus on large-scale infrastructure projects at the expense of social welfare programs hindered private sector development and limited competition. Furthermore, allegations of corruption and cronyism within the government and its associated businesses are said to have diverted resources away from productive sectors, hindering economic efficiency and discouraging foreign investment. This, coupled with a lack of transparency and accountability in economic decision-making, is seen as having contributed to a less-than-optimal economic environment for Bangladesh.
NBR cuts revenue target to Tk 4.63 trillion
The Financial Express
The government has slashed the tax revenue collection target to Tk 4.635 trillion for the current fiscal year following a negative growth in collection in the first six months. Officials of the National Board of Revenue (NBR) confirmed the downsized targets on Sunday. The original target was Tk 4.80 trillion for the fiscal year.
National Tea sinks in the red, with acute fund shortage
The Financial Express
The troubled National Tea Company (NTC) experienced losses of Tk 700 million in FY24, the fifth year in a row that it remains in the red, amid an acute shortage of working capital and a rise in production cost. This time the loss exceeded that of the previous years.
The company's production remained closed for 51 days in FY24 as workers continued unrest demanding wages. As a result, the NTC's turnover declined to Tk 750 million in FY24 from Tk 958 million the year before.
গার্মেন্টস শিল্পের ওপর অতি নির্ভরশীলতা, অনিশ্চিত বাংলাদেশের ভবিষ্যৎ
The Financial Express
বাংলাদেশ উন্নয়নশীল অর্থনীতির রোল মডেল হিসেবে পরিচিত, তবুও তা মূলত গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ হওয়ার পরেও গত তিন দশকে বাংলাদেশ ৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৬ সাল নাগাদ দেশটি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এমনকি বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি।
তবে, অর্থনীতির সীমাবদ্ধ বৈচিত্র্যের কারণে উন্নয়নের গতিপথ নিয়ে প্রশ্ন উঠছে। গার্মেন্টস শিল্পের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা দেশের অর্থনীতিকে একপাক্ষিক করে তুলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। রপ্তানিতে ৮০ শতাংশের বেশি অবদান রাখে গার্মেন্টস শিল্প।
জুলাই-ডিসেম্বরে ওয়াল্টনের আয় ৮ শতাংশ বেড়ে ২,৫৪৬ কোটি টাকা
The Business Standard
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে তাদের আয় আট শতাংশ বেড়ে দুই হাজার ৫৪৬ কোটি টাকায় পৌঁছেছে। সূত্র জানিয়েছে, আজ সোমবার এক সভায় কোম্পানিটি তাদের ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে কোম্পানিটির নিট মুনাফা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ কমে ৩০৪ কোটি টাকায় নেমেছে।
এছাড়াও চলতি অর্থবছরের প্রথমার্ধের শেষে প্রতি শেয়ারে কোম্পানিটির আয় দাঁড়িয়েছে ১০.০৫ টাকা।
২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট এফডিআই-এর ২৯ শতাংশের অবদান বেপজার
The Business Standard
২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) ২৯ শতাংশ অবদান রেখেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বেপজার বিনিয়োগ উন্নয়ন বিষয়ক সদস্য মো. আশরাফুল কবির বলেন, "বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে গত অর্থবছরে দেশে মোট এফডিআই এসেছে এক হাজার ৪৬৮ দশমিক এক সাত মিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে শুধু বেপজাধীন জোনসমূহে বিনিয়োগ হয়েছে ৪২৪.২৯ মিলিয়ন মার্কিন ডলার .আজ সোমবার (২৭ জানুয়ারি) রাজদানীর বেপজা কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মো. আশরাফুল কবির।