24-Aug-2026

Tuesday 25 August 2026

26-Aug-2026

Economic recovery may linger

The Financial Express

Bangladesh's economic recovery is likely to linger as stabilization remains fragile and structural weaknesses continue to weigh on investment, employment and growth, says CPD regarding performance of this government in first six months. Presenting its assessment Monday at a media dialogue in its office in Dhaka, Centre for Policy Dialogue (CPD) Distinguished Fellow Dr Debapriya Bhattacharya said the economy made some progress, particularly in containing inflation, but negative trends continued to outweigh improvements. "The change required is structural, not about people only," he said, stressing the need for stronger institutions, better coordination and a comprehensive reform programme.

সীমান্ত হাট চালু ও সুতা আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আলোচনা

Bonik Barta

বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ধ থাকা সীমান্ত হাটগুলো পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা ও স্থলপথে সুতা আমদানির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে।

সব খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন

Bonik Barta

দেশের পুঁজিবাজারে গতকাল সব ধরনের সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এদিন দেশের পুঁজিবাজারের সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় দেড় শতাংশ পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে চিটাগাং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকেও ছিল নিম্নমুখী প্রবণতা। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইএক্স সূচক ৭৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৭২২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৫ পয়েন্ট কমে ২ হাজার ১৩১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৪৫ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৬ পয়েন্ট কমে ১ হাজার ১২৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৪০ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে শার্প ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ইসলামী ব্যাংক ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার।

আমদানি বাড়ায় দাম কমছে জিরার ঊর্ধ্বমুখী এলাচ

Bonik Barta

দেশের বাজারে আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে জিরার। গত এক মাসে পাইকারি ও খুচরা পর্যায়ে পণ্যটির দাম কমেছে কেজিতে ৫০-৭০ টাকা। অন্যদিকে দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর এলাচের দাম বেড়েছে।এক মাসের ব্যবধানে পাইকারি বাজারে এলাচের দাম বেড়েছে কেজিতে ৩০০-৪০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, জিরার আমদানি ও সরবরাহ বাড়ায় দাম কমেছে। বিপরীতে বিশ্ববাজারে দাম বৃদ্ধি ও আমদানি কমে যাওয়ায় এলাচের দাম বেড়েছে।

ফের কমছে বৈশ্বিক জ্বালানি তেলের মজুদ

Bonik Barta

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ চলাচল কার্যত বন্ধ থাকায় মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ আবারো কমতে শুরু করেছে। সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দামও। খবর নিক্কেই এশিয়া। গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের অক্টোবরের সরবরাহ চুক্তির দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ৯৪ ডলারের ওপরে উঠে যায়। ২৪ জুলাইয়ের পর এটি ছিল ব্রেন্টের সর্বোচ্চ দাম। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।

সাতক্ষীরায় গ‌মের দাম বে‌ড়ে‌ছে কে‌জি‌তে ৬ টাকা

Bonik Barta

সাতক্ষীরায় পাইকারি ও খুচরা পর্যা‌য়ে দাম বে‌ড়ে‌ছে গ‌মের। ব্যবসায়ীরা জানান, এক সপ্তা‌হের ব‌্যবধা‌নে কৃ‌ষিপণ্যটির দাম কে‌জি‌তে ৫-৬ টাকা পর্যন্ত বে‌ড়ে‌ছে। আমদা‌নি বন্ধ হওয়ার পাশাপাশি বাজা‌রে সরবরাহ ঘাট‌তির কারণে গমের দাম ঊর্ধ্বমুখী। সাতক্ষীরা জেলা সদ‌রের সুলতানপুর বড় বাজা‌রে রোববার প্রতি কেজি গম বিক্রি হয় ৪৪ টাকা দ‌রে, এক সপ্তাহ আগেও যা বিক্রি হয়েছে ৩৮-৩৯ টাকায়। হঠাৎ দাম বাড়ার কারণ হি‌সে‌বে বিক্রেতারা জানান, বাজা‌রে সরবরাহ ক‌মার পাশাপা‌শি পাইকারি‌তে দাম বেড়েছে। এর সরাসরি প্রভাব প‌ড়ে‌ছে খুচরা পর্যা‌য়ে। এক সপ্তাহ আগে পাইকারিতে যে গম প্রতি কে‌জি ৩৬-৩৭ টাকা দ‌রে কেনা গেছে, তা এখন ৪১-৪২ টাকায় কিন‌তে হ‌চ্ছে। ফ‌লে খুচরা পর্যা‌য়েও দাম বেড়ে‌ছে।

কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে জিবিবি পাওয়ার

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সোলারন পাওয়ার লিমিটেড কুমিল্লা সেনানিবাসে পাঁচ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩তম পদাতিক ডিভিশনের কুমিল্লা সেনানিবাসের স্টেশন সদর দপ্তরের সঙ্গে এ চুক্তি করেছে জিবিবি পাওয়ার। এ চুক্তির আওতায় কুমিল্লা সেনানিবাসে ৫.০০৫ মেগাওয়াট-পিক (ডিসি) ক্ষমতার একটি গ্রাউন্ড-মাউন্টেড সৌরবিদ্যুৎ কেন্দ্র ‘ওপেক্স/বুট’ (নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তর) ভিত্তিতে স্থাপন করা হবে এবং সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে। চুক্তির মেয়াদ হবে বাণিজ্যিক কার্যক্রম শুরুর তারিখ থেকে ২৫ বছর পর্যন্ত।

২৬৯৫ কোটি টাকায় ৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

Bonik Barta

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৬৯৫ কোটি টাকায় ৩ লাখ ৬৫ হাজার টন বিভিন্ন ধরনের সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে গতকাল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। জানা গেছে, সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে ১৮৮ কোটি ৬৬ লাখ টাকায়। রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন প্রোডিনটর্গ থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনতে ব্যয় হবে ১৬৬ কোটি ৪৩ লাখ টাকা।

জুনে রেকর্ডের পর জুলাইয়ে কমল দুবাইয়ের মূল্যস্ফীতি

Bonik Barta

দুবাইয়ের মূল্যস্ফীতি জুনে রেকর্ড বৃদ্ধির পর গত মাসে কিছুটা কমেছে। সংযুক্ত আরব আমিরাতের শহরটিতে জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৩ শতাংশে, যা জুনে ছিল চলতি বছরের সর্বোচ্চ ৫ দশমিক ৭ শতাংশ। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, পরিবহন ও আমদানীকৃত খাদ্যের দাম বাড়ায় জুনে চাপ তৈরি হয়। তবে প্রধান ব্যাংক এমিরেটস এনবিডি আশা করছে, বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) এ নিম্নমুখী ধারা বজায় থাকবে। জুলাইয়ে পরিবহন খাতে সর্বোচ্চ ১১ দশমিক ৯ শতাংশ মূল্যবৃদ্ধি নথিভুক্ত হয়েছে। উড়োজাহাজ ভাড়া ৪১ দশমিক ৪ শতাংশ ও ব্যক্তিগত জ্বালানির দাম ২৪ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। দুবাইয়ের মূল্যস্ফীতি নির্ণায়ক সূচকের ৯ শতাংশই নির্ভর করে পরিবহন খাতের ওপর।

এনভিডিয়ার এআই সার্ভারের দাম বাড়ছে ১৫ শতাংশের বেশি

Bonik Barta

এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপযুক্ত সার্ভারের দাম বাড়ছে। সম্প্রতি কোম্পানিটির বড় গ্রাহকদের জানানো হয়, আগামী বছর এসব সার্ভারের দাম ১৫ শতাংশের বেশি বাড়তে পারে। মূলত বিশ্বজুড়ে মেমোরি চিপের দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানায় সেমিকন্ডাক্টর জায়ান্টটি। খবর রয়টার্স। আগামী বছরের শুরুতে সরবরাহ করা সার্ভারগুলোয় নতুন দাম কার্যকর হবে। এতে এনভিডিয়ার ভেরা রুবিন ও গ্রেস ব্ল্যাকওয়েল চিপযুক্ত সার্ভারও থাকছে। তবে সব সার্ভারের দাম একই হারে বাড়বে না। এনভিডিয়ার চিপের প্রজন্ম ও সার্ভারে ব্যবহৃত মেমোরির ধরন ও পরিমাণের ওপর দাম বাড়ার হার নির্ভর করবে।

আয়ারল্যান্ডকে ১৭০০ কোটি ডলার কর পরিশোধ করেছে অ্যাপল

Bonik Barta

বকেয়া কর পরিশোধসংক্রান্ত আদালতের এক রায়ের পর গত বছর আয়ারল্যান্ডকে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলার কর দিয়েছে অ্যাপল। কোম্পানির সম্প্রতি প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। গত বছর বিশ্বজুড়ে টেক জায়ান্টটি মোট ৪ হাজার ৩০০ কোটি ডলার করপোরেট কর পরিশোধ করেছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশই দেয়া হয়েছে আয়ারল্যান্ডকে। খবর এফটি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালত ২০২৪ সালে অ্যাপলকে নির্দেশ দেন, কোম্পানিটি যেন আয়ারল্যান্ডকে ১ হাজার ৩০০ কোটি ইউরো বকেয়া কর বুঝিয়ে দেয়। আদালতের রায়ে বলা হয়, আয়ারল্যান্ড নিয়ম ভেঙে অবৈধভাবে অ্যাপলকে কম কর দেয়ার সুবিধা দিয়েছিল। এর সুযোগ নিয়ে অ্যাপল সেখানে ১ শতাংশেরও কম কর দেয়ার সুযোগ পায়।

২০২৮ সালের মধ্যে দ্বিগুণ হবে ফোল্ডেবল ফোনের বাজার

Bonik Barta

ভাঁজ করা যায় এমন স্মার্টফোন বা ফোল্ডেবল ফোনের বাজার দ্রুত সম্প্রসারণ হচ্ছে। ২০২৮ সালের মধ্যে বিশ্বজুড়ে এ ধরনের ফোনের বিক্রি ৩ কোটি ৬০ লাখ ইউনিটে পৌঁছার পূর্বাভাস দিয়েছে প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়া। প্রতিষ্ঠানটির হিসাবে, ২০২৫ সালের তুলনায় এ সংখ্যা দ্বিগুণের বেশি হবে। আগামী কয়েক বছর ফোল্ডেবল ফোনের বাজারে বার্ষিক ২০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হতে পারে। ফোল্ডেবল ফোনের বাজারে নতুন ধরনের নকশা এ প্রবৃদ্ধির বড় চালিকাশক্তি হতে পারে বলে জানান ওমডিয়ার বিশ্লেষকরা। প্রচলিত বইয়ের মতো ভাঁজ করা ফোনের পাশাপাশি এখন অপেক্ষাকৃত চওড়া ও কম উচ্চতার নতুন নকশা বাজারে আসছে। ভাঁজ খোলার পর এসব ফোন দেখতে অনেকটা ট্যাবলেটের মতো হয়। এতে বড় পর্দায় একসঙ্গে একাধিক কাজ করা, ভিডিও দেখা ও কাজ করার সুবিধা পাওয়া যায়।

জুলাইয়ে এডিপি বাস্তবায়ন ০.৬৯ শতাংশ

Prothom-Alo

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ। যা গেল ২০২৫-২৬ অর্থবছরের এই সময়ের সঙ্গে অপরিবর্তিত বাস্তবায়ন হার। সরকারের ১০ মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের বাস্তবায়ণ হার শূন্য। সোমবার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাসে ব্যয় হয়েছে মাত্র ২ হাজার ১২১ কোটি টাকা। যদিও এডিপি বরাদ্দ রয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৫ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরেও জুলাইয়ে ব্যয় হয়েছিল শূন্য দশমিক ৬৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে এ হার ছিল ১ দশমিক শূন্য ৫ শতাংশ।

এলএনজি আমদানি ব্যয় বছরে ছাড়াতে পারে ১ লাখ ২০ হাজার কোটি টাকা

Bonik Barta

দেশে গ্যাসের সংকট মেটাতে ২০২৫-২৬ অর্থবছরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ব্যয় হয়েছে ৫৯ হাজার ৭১৩ কোটি টাকা। গ্যাসের ঘাটতি পূরণে সরকার আরো কয়েকটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণের পরিকল্পনা করছে। এরই মধ্যে একটি নতুন টার্মিনাল নির্মাণের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। পরিকল্পনায় থাকা টার্মিনালের মধ্যে অন্তত দুটিও যদি নির্মাণ হয়, তাহলে এলএনজি আমদানি ও সরবরাহ বেড়ে যাবে। সেক্ষেত্রে বিদ্যমান বৈশ্বিক বাজারদর ও সরবরাহ সক্ষমতা বৃদ্ধির হিসাব বিবেচনায় নিলে বছরে এলএনজি আমদানি ব্যয় বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ও পেট্রোবাংলার কর্মকর্তারা। আর বিদ্যমান স্পট প্রাইস বিবেচনায় ধরলে এ ব্যয় অন্তত দেড় লাখ কোটি টাকায় গিয়ে ঠেকতে পারে বলেও মনে করেন তাদের কেউ কেউ।