৬ ইঞ্চি খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
Bonik Barta
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি হওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে কর্ণফুলী নদীতে।
আজ রোববার (২৫ আগস্ট) সকাল ৮টায় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে বা জলকপাট খুলে দেয়ার কথা জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এটিএম আব্দুজ্জাহের। তিনি জানান, প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ হতে ৯ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে কর্ণফুলীতে। কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি যাওয়ায় স্পিলওয়েগুলো খুলে দেয়া হয়েছে।
জাতিসংঘ কনভেনশনে ভোট দিলেও আইনের পক্ষে আজও অনুস্বাক্ষর করেনি বাংলাদেশ
Bonik Barta
গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা (জিবিএম) অববাহিকার পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভাটিতে। পৃথিবীর তৃতীয় বৃহৎ এ নদী অববাহিকার বাকি চারটি দেশ হলো—চীন, ভারত, ভুটান ও নেপাল। গঙ্গা ও ব্রহ্মপুত্র হিমালয় থেকে এবং মেঘনা বরাক থেকে উৎপন্ন হয়ে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশ হয়ে মিশেছে বঙ্গোপসাগরে। বাংলাদেশের কৃষি খাত মূলত এসব নদীর ওপরই নির্ভরশীল। এ কারণে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পরই ভারতের সঙ্গে আন্তঃসীমান্ত নদীগুলোর ব্যবস্থাপনা ও পানি বণ্টনের ইস্যুটি গুরুত্ব পায়। এজন্য ১৯৭২ সালে দুই দেশের যৌথ উদ্যোগে গঠিত হয় জাতীয় নদী কমিশন। কিন্তু গত ৫২ বছরে গঙ্গা ছাড়া আর কোনো নদীর পানি বণ্টন নিয়েই দুই দেশ একমত হতে পারেনি।
চট্টগ্রামে ঊর্ধ্বমুখী ভোগ্যপণ্যের দাম
Bonik Barta
ফেনী, কুমিল্লাসহ আশপাশের বেশ কয়েকটি জেলায় বন্যার কারণে তলিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ। এতে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম বিভাগে পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে এ অঞ্চলে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে ভোগ্যপণের দাম। গত কয়েক দিনে পেঁয়াজ, আলু, চাল, সবজিসহ বেশকিছু নিত্যপণ্যের দাম বেড়ে গেছে।
যুক্তরাষ্ট্রে রেকর্ড সয়াবিন উৎপাদনের পূর্বাভাস
Bonik Barta
যুক্তরাষ্ট্রে চলতি বছর রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপাদনের পূর্বাভাস দিয়েছে দেশটির কৃষি বিভাগ (ইউএসডিএ)। সে অনুসারে, দেশটিতে এ বছর ৪৫৮ কোটি ৯০ লাখ বুশেল সয়াবিন উৎপাদন হতে পারে, যা আগের বছরের তুলনায় ৪২ কোটি ৪০ লাখ বুশেল বা ১০ শতাংশ বেশি। সম্প্রতি ইউএসডিএর এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম।
প্রতিবেদনে বলা হয়, সয়াবিন উৎপাদনের এ পূর্বাভাস জুলাইয়ে দেয়া পূর্বাভাসের তুলনায়ও ১৫ কোটি ৪০ লাখ বুশেল বা ৩ দশমিক ৫ বুশেল বেশি। এর আগে দেশটির বিশ্লেষক ও ব্যবসায়ীরা ৪৪৬ কোটি ৯০ লাখ বুশেল সয়াবিন উৎপাদনের পূর্বাভাস দিয়েছিলেন, যা ইউএসডিএর পূর্বাভাসের তুলনায় ৩ শতাংশ কম।
এখনও পানিবন্দি ৫১ লাখ মানুষ, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে আরও ৪ দিন
The Business Standard
পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় প্রায় ৫১ লাখ মানুষ এখনও পানিবন্দি। গত চার দিনের বন্যায় গতকাল (২৩ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানান, নিহতদের মধ্যে কুমিল্লায় চারজন, ফেনীতে একজন, চট্টগ্রামে পাঁচজন, নোয়াখালীতে তিনজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজারে তিনজন রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত ১১ জেলায় প্রায় ৯ লাখ ৮০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
Market regulator needs to look at itself before planning reforms
The Financial Express
The securities regulator had been directly or indirectly involved in financial frauds that eroded investor confidence, crippling the market over a period of a decade and a half.
That has created a ground for an in-depth and impartial investigation into the role of the Bangladesh Securities and Exchange Commission (BSEC) in the decade until the ouster of the Sheikh Hasina-led government.
So, reforms should begin with the market regulator based on the probe findings.