25-Aug-2024

Monday 26 August 2024

27-Aug-2024

ব্যাংক আল ফালাহকে অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কার এইচএনবি

The Business Standard

ব্যাংক আল ফালাহ'র বাংলাদেশের কার্যক্রম, সম্পদ ও দায় অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কার হ্যাট্টন ন্যাশনাল ব্যাংক (এইচএনবি)। পাকিস্তানভিত্তিক ব্যাংকটি নন-বাইন্ডিং এ প্রস্তাব ইতোমধ্যেই পেয়েছে। এর আগে একই ধরনের একটি প্রস্তাব তারা পেয়েছিল বাংলাদেশের ব্যাংক এশিয়ার থেকে। সব ধরনের আইন ও বিধিবিধান প্রতিপালন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলোর দরকারি অনুমোদন সাপেক্ষে অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে ব্যাংক আল ফালাহর পরিচালনা পর্ষদ। আজ সোমবার (২৬ আগস্ট) পাকিস্তানের স্টক এক্সচেঞ্জকে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, "আমরা এখন পাকিস্তান ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংক আল ফালাহ'র বাংলাদেশের কার্যক্রম এইচএনবির অধিগ্রহণের বিষয়ে বিধিমোতাবিক অনুমোদন নেওয়ার চেষ্টা করব।"

২ বিলিয়ন ডলার ওভারডিউ পেমেন্ট পরিশোধে বেসরকারি ব্যাংকগুলোর সহায়তা চায় কেন্দ্রীয় ব্যাংক

The Business Standard

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে সরকারের বিভিন্ন আমদানি ব্যয়ের প্রায় ২ বিলিয়ন ডলার বকেয়া (ওভারডিউ) পরিশোধের জন্য দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের সহায়তা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (২৫ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ১৫টি বেসরকারি ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এ সহায়তা চাওয়া হয়। সভায় উপস্থিত কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি আমদানির প্রায় ২ বিলিয়ন ডলার পেমেন্ট ওভারডিউ রয়ে গেছে। এসব পেমেন্ট পরিশোধের জন্য তাদেরকে প্রতিদিন ৫০ মিলিয়ন ডলার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে বিক্রি করার অনুরোধ করা হয়েছে। তবে চাহিদা মোতাবেক এসব ডলার দেওয়া হবে কি না, এ বিষয়ে ব্যাংকগুলো এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।