21-Oct-2024

Tuesday 22 October 2024

23-Oct-2024

আন্তর্জাতিক নয় অভ্যন্তরীণ কারণেই জেঁকে বসেছে মূল্যস্ফীতি

Bonik Barta

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে হেডলাইন মূল্যস্ফীতির অর্ধেকের বেশি বা ৫১ শতাংশ এসেছে খাদ্যপণ্য থেকে। এর মধ্যে বড় ভূমিকা ছিল খাদ্যশস্য ও সবজির মূল্যবৃদ্ধির। এর আগের তিন মাসে (এপ্রিল-জুন) খাদ্যপণ্যে মূল্যস্ফীতির বড় প্রভাবক ছিল আমিষ পণ্য, মসলা ও রান্নায় ব্যবহৃত প্রয়োজনীয় পণ্য। পাশাপাশি চাল, গম ও সবজির দামে ঊর্ধ্বমুখিতারও ব্যাপক প্রভাব দেখা গেছে। এসব পণ্যের দাম ক্রমাগত বাড়তে থাকায় জুলাইয়ে বাংলাদেশে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় গত এক যুগে সর্বোচ্চে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির হার উঠে দাঁড়ায় ১৩ বছরে শীর্ষে.

গত এক দশক ধরে গার্মেন্ট শিল্পে অন্যতম শীর্ষ রফতানিকারক হা-মীম

Bonik Barta

দূরদর্শী ভাবনা থেকে ১৯৮৪ সালে ব্যবসায়িক যাত্রা শুরু করেন উদ্যোগী মানুষ এ কে আজাদ। সেই থেকে তার গড়ে তোলা হা-মীম গ্রুপে একে একে যুক্ত হয়েছে ২৬টি কারখানা। দীর্ঘ তিন দশকের যাত্রায় এ গ্রুপের ওভেন পোশাক পণ্য প্রস্তুতকারক কারখানাগুলোর মধ্যে আছে আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, হা-মীম অ্যাপারেলস লিমিটেড, দ্যাটস ইট গার্মেন্টস লিমিটেড, দ্যাটস ইট স্পোর্টসওয়্যার লিমিটেড, দ্যাটস ইট ফ্যাশন লিমিটেড, এক্সপ্লোর গার্মেন্টস লিমিটেড, ক্যাজুয়াল গার্মেন্টস লিমিটেড, অ্যাপারেল গ্যালারি লিমিটেড, রিফাত গার্মেন্টস লিমিটেড, ক্রিয়েটিভ কালেকশন লিমিটেড, নেক্সট কালেকশনস লিমিটেড, হা-মীম ডিজাইন লিমিটেড। এর মধ্যে অন্যতম রফতানিকারক ইউনিট হলো রিফাত গার্মেন্টস লিমিটেড। যে প্রতিষ্ঠান বিগত কয়েক বছরে জাতীয় রফতানি ট্রফি অর্জন করেছে। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০০৪ সালে। এসব কারখানা আশুলিয়া, টঙ্গী, টাঙ্গাইল ও কালিগঞ্জ অঞ্চলে অবস্থিত। এগুলোর সক্ষমতা দিনপ্রতি তিন লাখ পিস। হা-মীম গ্রুপের হেড অফিস ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত।

অর্থনীতি চাঙ্গা করতে সুদহার কমিয়েছে চীন

Bonik Barta

অর্থনীতিকে চাঙ্গা করতে এবং আবাসন খাতের পতন রোধে সম্প্রতি একাধিক পদক্ষেপ নিয়েছে চীন। এর অংশ হিসেবে গত মাসের শেষদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) সুদহার কমিয়েছিল। এরপর গতকাল বেঞ্চমার্ক সুদহার কমানো হয়েছে। খবর দ্য স্ট্রেইটস টাইমস।প্রতিবেদন অনুসারে, এক বছর মেয়াদি লোন প্রাইম রেট (এলপিআর) ৩ দশমিক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ১ শতাংশ এবং পাঁচ বছর মেয়াদি এলপিআর ৩ দশমিক ৮৫ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ৬ শতাংশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে চীনের সয়াবিন আমদানি বেড়েছে ১৩ গুণ

Bonik Barta

যুক্তরাষ্ট্র থেকে চীনে সয়াবিন আমদানি চলতি বছরের সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ গুণ বেড়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র থেকে ১৭ লাখ ১০ হাজার টন সয়াবিন আমদানি করেছে চীন, গত বছরের একই সময়ে যা ছিল ১ লাখ ৩২ হাজার ৬৮০ টন। গতকাল চীনের শুল্ক বিভাগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর বিজনেস রেকর্ডার।

রুপার বাজারদর ১২ বছরের সর্বোচ্চে

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে টানা পঞ্চম দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও চলমান মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা মূল্যবান ধাতুটির মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনাও বেড়েছে। এতে আরো ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। খবর রয়টার্স।

অর্থনীতি ব্রিকস সদস্যদের শস্য বাণিজ্য প্লাটফর্ম প্রতিষ্ঠার প্রস্তাব রাশিয়ার

Bonik Barta

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস সদস্যভুক্ত দেশগুলোকে একটি শস্য বাণিজ্য প্লাটফর্ম প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এ প্রস্তাবকে দেশটির আন্তর্জাতিক খাদ্যমূল্যে নিয়ন্ত্রণ বাড়ানোর প্রয়াস হিসেবে দেখছেন অনেকেই। বিজনেস রেকর্ডারের রোববার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুত একটি নথিতে বলা হয়েছে, ‘পণ্যের কার্যকর, বিঘ্নহীন ও সীমান্ত পারাপারে স্বচ্ছ বাণিজ্য নিশ্চিত করতে ব্রিকস গ্রেইন এক্সচেঞ্জের আওতায় একটি শস্য বাণিজ্য প্লাটফর্ম প্রতিষ্ঠার প্রস্তাব করছে রাশিয়া।’

৪৭০০ কোটি ডলার ক্ষতিপূরণ মামলার মুখোমুখি বিএইচপি

Bonik Barta

ব্রাজিলের ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের অন্যতম ধরা হয় মারিয়ানা বাঁধের ধস। ২০১৫ সালের ওই ঘটনায় গতকাল লন্ডন হাইকোর্টে শুনানির মুখোমুখি হয় মাইনিং জায়ান্ট বিএইচপি। এ মামলায় ভুক্তভোগীরা ৩ হাজার ৬০০ কোটি পাউন্ড বা ৪ হাজার ৭০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছেন। খবর রয়টার্স। বিএইচপি ও খনিজ সম্পদ খাতের আরেক কোম্পানি ভ্যালের যৌথ মালিকানাধীন সামারকো কোম্পানিকে দক্ষিণ-পূর্ব ব্রাজিলের এ বাঁধ ধসের জন্য দায়ী করা হয়। মামলায় বাদী পক্ষে রয়েছে ছয় লাখের বেশি স্থানীয় অধিবাসী, ৪৬টি স্থানীয় সরকার ও প্রায় দুই হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠান।

বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়তে পারে ৬২ শতাংশ

Bonik Barta

মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকলে আগামী বছরের শুরুতে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬২ শতাংশ বাড়তে পারে। পণ্যটির দাম পৌঁছতে পারে ব্যারেলপ্রতি ১২০ ডলার পর্যন্ত। সম্প্রতি এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠান সিটিব্যাংক। খবর বিজনেস ইনসাইডার।সিটিব্যাংকের এ পূর্বাভাস মূলত মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধির ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এটি জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানের কোনো জ্বালানি তেলের স্থাপনায় ইসরায়েল হামলা চালালে দামের ওপর চাপ তৈরি হবে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে সপ্তাহে একদিন রেপোর মাধ্যমে টাকা পাবে ব্যাংক

Bonik Barta

আগামী মাস থেকে সপ্তাহে একদিন বাংলাদেশ ব্যাংক থেকে রেপোর মাধ্যমে টাকা ধার করতে পারবে বাণিজ্যিক ব্যাংক। কোনো ব্যাংকের তারল্যের প্রয়োজন হলে রেপোর বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুধু মঙ্গলবার টাকা নিতে পারবে তারা। আগে সোম ও মঙ্গলবার এ দুদিন এ সুবিধা পেত ব্যাংকগুলো। আগামী ১ নভেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর হবে। গতকাল এক সার্কুলারে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর মঙ্গলবার সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকলে পরের দিন নিলাম অনুষ্ঠিত হবে।

দুধ ও মাংসের বাজার স্থিতিশীল রাখতে খামারিদের সহযোগিতা চায় ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন

Bonik Barta

দুধ ও মাংসের বাজার স্থিতিশীল রাখা এবং সাশ্রয়ী মূল্যে যোগান দিতে খামারিদের সহযোগিতা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশন। আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনটির নতুন কমিটি পরিচিতি অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

IMF to reduce borrowing costs for members as global interest rates soar

The Business Standard

The International Monetary Fund (IMF) executive board reached a consensus on reforms of charges, surcharges, and commitment fees that will substantially reduce the cost of borrowing from the General Resources Account (GRA) at a time of high global interest rates, while safeguarding the IMF's financial capacity to support its members in need.

Credit ratings now look without credibility

The Business Standard

Some banks, whose fragility was exposed only recently, continued to enjoy top-tier credit ratings for years by agencies that helped those lenders create an impression of strong financial health to rope in depositors and investors. After the 5 August regime change, tightened scrutiny by regulators exposed their real health, leading to board restructuring and limiting depositors' access to money. For instance, Islami Bank Bangladesh PLC (IBBL) has consistently received an AAA rating—the highest possible, signalling minimal risk to stakeholders. Of late, depositors would learn that of the bank's more than Tk1.74 lakh crore loans distributed till June, roughly half or over Tk80,000 crore went to a single business group.

ADB to provide BD with $600m to face graduation challenges

The Financial Express

The Asian Development Bank (ADB) has assured Bangladesh of extending its budgetary support to $600 million for facing the LDC graduation challenges, officials said on Monday. Following Bangladesh's request, the Manila-based lender has assured it of providing the increased budgetary credit, they said. In a recent meeting with the ADB Country Portfolio Mission (CPM) in Dhaka, the Bangladesh government requested the lender, said an official at the Ministry of Finance (MoF). The ERD sat with the CPM a week ago in Dhaka to confirm the pipeline loans and grants for Bangladesh up to the year 2026.

$1.53b remittance in 19 days of Oct

The Financial Express

Expatriates sent nearly $1.53 billion in remittances to Bangladesh during the first 19 days of October in fiscal year FY 2024-25, according to Bangladesh Bank (BB) data released on Monday. On average, daily remittances amounted to $80.70 million during this period. In comparison, remittances in the first 19 days of September totaled $1.47 billion. Sector insiders suggest that if this trend continues, remittances may either surpass or come close to the September figures. They expect the steady inflow to maintain its momentum throughout the month. By October 19, more than $400.82 million of the remittances came through state-owned banks, $78.16 million through a specialized bank, $1.04 billion through private commercial banks, and $4.01 million through foreign banks.

Fitch forecasts macroeconomic pickup if reforms run

The Financial Express

Global credit-rating agency Fitch forecasts macroeconomic pickup in Bangladesh from the political transition-time setback, provided that the reforms spearheaded by the interim government sail through. On the downside of the current situation, Fitch Ratings in its latest report notes that Bangladesh's political transition in August 2024 has heightened economic policy uncertainty in the short term. However, the US-based agency expects the impact of the protests and leadership change on the country's economy to be transitory. In its commentary received Monday, Fitch has emphasized that the political transition could potentially improve Bangladesh's credit metrics over the medium term, provided the government pursues reforms and enhances governance standards. For the fiscal year 2025, ending June 30, 2025, Fitch has revised its growth forecast down to 4.5 per cent, from an earlier projection of 5.3 per cent.

IMF chief says higher prices are here to stay

The Financial Express

Higher prices are here to stay, which adds to economic pain also stemming from slow growth and high debt, the International Monetary Fund's managing director, Kristalina Georgieva, said on Monday. "The pain we all feel because prices have gone up is here to stay, and a higher level of prices makes many people around the world quite angry too," she said in a speech at the Bretton Woods Conference. "We are faced with this unforgiving combination of slow growth and high debt." She said the world economy is performing reasonably well, but cautioned that concerns remain. "Trade is growing slightly slower than global growth,” she added.