উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে ৫১ শতাংশ
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে মুনাফা বেড়েছে ৫০ দশমিক ৭৯ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে উত্তরা ব্যাংকের কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪৭ কোটি ৮৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩১ কোটি ৭৩ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৭ পয়সায়।
এলডিসি উত্তরণে চ্যালেঞ্জের চেয়ে সুযোগ বেশি
Bonik Barta
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পথে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ পর্বে রয়েছে। যেহেতু দেশটি একক খাতের রফতানির ওপর অত্যন্ত নির্ভরশীল, তাই বৈচিত্র্যকরণ অপরিহার্য। এলডিসি থেকে উত্তরণ হোক বা না হোক, অবশ্যই রফতানি বৈচিত্র্য আনতে হবে। উত্তরণের প্রক্রিয়া নির্বিঘ্ন করতে অবশ্যই ক্ষুদ্র ও মাঝারি খাতের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এ কারণে সামনে যে চ্যালেঞ্জ আছে, তার থেকে সুযোগ বেশি। রাজধানীর মতিঝিলে গতকাল ‘বাংলাদেশের রফতানি খাতের বৈচিত্র্য: স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সেমিনারটি আয়োজন করে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
ঈদে টানা ৮ দিন আমদানি-রফতানি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের
Bonik Barta
ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আটদিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে সরকারি ছুটি ব্যতীত বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আমদানি-রফতানি বন্ধের বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে। পত্রে ঈদের ছুটি শেষে ৬ এপ্রিল পুনরায় দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু করার কথা জানানো হয়েছে।
Telcos urge NBR to cut telecom tax
The Financial Express
Mobile network operators in Bangladesh have urged the National Board of Revenue (NBR) to reconsider the high tax burden on the telecommunication sector, noting that continuous tax hikes have led to a significant decline in mobile and internet users. During a pre-budget meeting with NBR officials on Wednesday, the Association of Mobile Telecom Operators of Bangladesh (AMTOB) submitted a 23-point proposal addressing income tax, value-added tax (VAT), import duty, and supplementary duty in the sector. AMTOB Secretary General Lt Col Mohammad Zulfikar (Retd) highlighted that despite being an essential service, the telecommunication sector in Bangladesh faces the highest tax rates globally."The government is increasing taxes in this sector almost every year, which has had a negative impact on consumers. There has been a significant and alarming decline in mobile and internet users since mid-last year, a trend that continues," he said."We hope the government will consider our proposals and reduce taxes to a reasonable level," he added.
Remittance up yet reserves static for meeting growing needs
The Financial Express
Foreign-exchange reserves of Bangladesh still stay almost static despite a record volume of remittance inflow in recent months as officials say necessary external expenditures are being met. The Financial Express (FE) has observed the trends of the remittance and movement of the forex reserves in recent months. Despite the record inflows of foreign currencies sent by Bangladeshi citizens working abroad for the last several months, the volume of reserves in IMF arithmetic has been hovering in-between US$19.0 billion and $21.0 billion. Sources at Bangladesh Bank (BB) have said the additional inflow of remittances helps stop forex bleeding by making the international reserves stable amid payment buildups over the years. They say the increased remittance has been used to meet foreign- currency obligations of banks because of growing government imports, overdue payments by the banks, public debt-servicing and to minimise the gap between imports and exports."That's why you don't see significant jump in reserve stock. But it is stable and stays close to $20 billion even after clearing ACU (Asian Clearing Union) payments amounting to $1.75 billion early this month," said one BB official, on condition of anonymity.
লভ্যাংশ পাঠিয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসির পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৮১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯০ টাকা ৮৭ পয়সায়।
ন্যাশনাল টির সাবস্ক্রিপশনের সময় বাড়ল
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত মূলধন বৃদ্ধির জন্য শেয়ার ইস্যুর সাবস্ক্রিপশনের সময়সীমা বেড়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২৭ মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছে। আজ এ সাবস্ক্রিপশন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, বাংলাদেশ সরকার, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও সাধারণ বীমা করপোরেশনের অনুকূলে ১ কোটি ২৪ লাখ ৮০ হাজার ১২০টি শেয়ার ইস্যু করা হবে। এক্ষেত্রে বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে নতুন করে ৪ দশমিক ৪৩টি শেয়ার ইস্যু করা হবে। অন্যান্য পরিচালকের অনুকূলে ১৩ লাখ ৮০ হাজার ৮২৬টি শেয়ার ইস্যু করা হবে। এক্ষেত্রে বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে নতুন ৩ দশমিক ২১টি শেয়ার ইস্যু করা হবে। উদ্যোক্তা পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারের জন্য ৯৫ লাখ ৩৯ হাজার ৫৪টি শেয়ার ইস্যু করা হবে। এক্ষেত্রে বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে নতুন ২ দশমিক ৮৫টি শেয়ার ইস্যু করা হবে। সব মিলিয়ে কোম্পানিটি মোট ২ কোটি ৩৪ লাখ শেয়ার ইস্যু করবে। এক্ষেত্রে বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে নতুন ৩ দশমিক ৫৫টি শেয়ার ইস্যু করা হবে। ১০ টাকা অভিহিত মূল্যের ২ কোটি ৩৪ লাখ শেয়ার ১১৯ টাকা ৫৩ পয়সায় ইস্যু করা হবে। এক্ষেত্রে শেয়ারপ্রতি প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ৫৩ পয়সা। শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটির মূলধন ২৭৯ কোটি ৭০ লাখ ২ হাজার টাকা বাড়ানো হবে। কারখানার উন্নয়ন, চলতি মূলধন খাতে অর্থায়ন ও ব্যাংক ঋণ পরিশোধের জন্য এ প্লেসমেন্ট শেয়ার ইস্যু করা হবে। এ পর্যন্ত চারবার শেয়ার ইস্যুর সাবস্ক্রিপশন বাড়ানোর সুযোগ পেয়েছে ন্যাশনাল টি।
সাড়ে সাত হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অডির
Bonik Barta
ফক্সওয়াগনের সহযোগী বিলাসবহুল গাড়ি ব্র্যান্ড অডি ২০২৯ সালের মধ্যে জার্মানির কারখানাগুলোয় ৭ হাজার ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে অডির মোট কর্মী থেকে ৮ দশমিক ৬ শতাংশ কমবে। খরচ কমানোর পাশাপাশি বিদ্যুচ্চালিত গাড়ি কোম্পানি হিসেবে অডির রূপান্তর এ পরিকল্পনার অংশ। এরই মধ্যে পদক্ষেপটি নিয়ে কর্মী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে অডি। কোম্পানিটি আশা করছে, কর্মী ছাঁটাই থেকে মাঝারি মেয়াদে ১১০ কোটি ডলার সাশ্রয় হবে। এছাড়া ইভি উৎপাদন সম্প্রসারণে জার্মান কারখানায় পাঁচ বছরে ৮৮০ কোটি ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি। খবর সিএনএন
OVL gets third extension until Feb 2027
The Financial Express
ONGC Videsh Ltd (OVL), an Indian company that has been awarded Bangladesh offshore exploration contracts, has gotten its tenure extended for the third time although it could not delineate any potential hydrocarbon reserve over the past one decade. State-run Petrobangla has already notified the oil- and gas-exploration company of India about the extension until February 16, 2027, a senior Petrobangla official told The Financial Express on Wednesday. The existing tenure for exploring shallow water blocks SS-04 and SS-09 was set to expire on February 16 last, if it was not extended. It's the sole international contractor assigned so far to delineate hydrocarbons in Bangladesh's offshore blocks in the Bay of Bengal, but it proved to be a do-nothing explorer. The ONGC had sought its contract tenure to be extended for three more years until February 2028 but the Petrobangla approved one year short of its expectation, said a senior official of the energy and mineral resources division under the Ministry of Power, Energy and Mineral Resources (MPEMR).
সারা দেশে স্পট অ্যাসেসমেন্ট শুরু করেছে এনবিআর
Bonik Barta
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চলগুলো দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে নতুন করে স্পট অ্যাসেসমেন্ট বা স্থান মূল্যায়ন শুরু করেছে। এ কার্যক্রমের লক্ষ্য হচ্ছে, কর ব্যবস্থাকে সহজ করে করদাতার দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে করজাল সম্প্রসারণ করা। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন। এনবিআর জানিয়েছে, যেসব করদাতার করযোগ্য আয় ও রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে অথচ আয়কর রিটার্ন দাখিল করছেন না, তাদের ব্যবসাস্থলে উপস্থিত হয়ে সরাসরি সেবা দিয়ে সহজে রিটার্ন গ্রহণের জন্য স্পট অ্যাসেসমেন্ট একটি কার্যকরী পদক্ষেপ। এ কার্যক্রম নতুন করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে আয়কর প্রদানে উৎসাহিত করছে। এরই মধ্যে দেশের বিভিন্ন কর অঞ্চল এ কার্যক্রম শুরু করেছে, যা ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি এবং কর দেয়ার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইস্পাত আমদানিতে ১২ শতাংশ শুল্ক আরোপ করবে ভারত
Bonik Barta
অব্যাহত বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের মাঝে ইস্পাত আমদানির ওপর ১২ শতাংশ অস্থায়ী সুরক্ষা শুল্ক আরোপের সুপারিশ করেছে ভারতের ট্রেড রেমিডিজ বিভাগ। মূলত চীন ও ভিয়েতনাম থেকে আমদানি করা এ ধাতু পণ্যের ওপরই শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। প্রাথমিকভাবে ২০০ দিনের জন্য অস্থায়ীভাবে শুল্ক আরোপ করা হবে। পূর্ণাঙ্গ তদন্তের পর ইস্পাত আমদানিতে স্থায়ীভাবে সুরক্ষা শুল্ক আরোপের সিদ্ধান্ত হতে পারে। খবর দ্য হিন্দু। দেশটির ট্রেড রেমিডিজ বিভাগের মহাপরিচালকের পক্ষ থেকে বলা হয়েছে, দেশীয় শিল্পের ওপর নেতিবাচক প্রভাব এড়ানোর জন্যই সুরক্ষা শুল্ক আদায়ের সুপারিশ করা হয়েছে। ভারতের ইস্পাত শিল্পের জন্য স্বস্তিদায়ক হতে পারে এ উদ্যোগ। তবে অন্যান্য উন্নয়নশীল দেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে এ শুল্কে ছাড় থাকবে। ইস্পাত আমদানিতে সুরক্ষা শুল্ক আরোপের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হঠাৎ ভারতে ইস্পাত আমদানির মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে। এ প্রবণতা দেশীয় শিল্পের বিকাশের জন্য হুমকিস্বরূপ। তাই কর্তৃপক্ষ মনে করে, দেশীয় শিল্পের সুরক্ষার জন্য পণ্যটির ওপর অস্থায়ীভাবে ১২ শতাংশ সুরক্ষা শুল্প আরোপের সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
মার্কিন ইভি বাজারে নতুন লক্ষ্য ক্যাডিলাকের
Bonik Barta
ক্যাডিলাক আশা করছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে কোম্পানির বিক্রীত প্রায় এক-তৃতীয়াংশ গাড়ি হবে পুরোপুরি বিদ্যুচ্চালিত (ইভি) মডেলের। প্রত্যাশার তুলনায় ইভি বিক্রি ধীরগতিতে বাড়লেও এ বিলাসবহুল গাড়ি নির্মাতা হালনাগাদ প্রযুক্তির লাইনআপ সম্প্রসারণ অব্যাহত রেখেছে। জেনারেল মোটরসের (জিএম) বিলাসবহুল ব্র্যান্ড ক্যাডিলাক ২০২৫ সালের শেষ নাগাদ পাঁচটি ইভি বাজারে আনবে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এ তালিকার দুই এন্ট্রি-লেভেল ক্রসওভার মডেল এস্কালেড আইকিউ ও অপটিক। পাশাপাশি রয়েছে ক্যাডিলাক লিরিক, তিন-সারি বিশিষ্ট ভিস্টিক ক্রসওভার এবং ৩ লাখ ডলার মূল্যের বিলাসবহুল সেলেস্টিক কার। নতুন লাইনআপ ও বিক্রি প্রবৃদ্ধি বিষয়ে ক্যাডিলাকের মার্কেটিং ডিরেক্টর ব্র্যাড ফ্রাঞ্জ বলেছেন, ‘সত্যিই আমরা ভালো গতিতে এগোচ্ছি। এ গতি বজায় রাখব এবং ইভি চালুর উদ্দেশ্য শুধু অন্তর্দহন ইঞ্জিন (আইসিই) ও ইভি পোর্টফোলিওর মধ্যে বাজার ভাগ নয়, বরং ব্যবসা সম্প্রসারণ করা।’ তিনি আরো জানান, ক্যাডিলাক ২০২৫ সালে মোট মার্কিন বিক্রির ৩০-৩৫ শতাংশ পর্যন্ত ইভি থেকে অর্জনের লক্ষ্য রাখছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বেশি, ওই সময় ক্যাডিলাকের মার্কিন বাজারে ইভির বিক্রির হার ছিল ১৮ শতাংশ বা ২৯ হাজার ৭২ ইউনিট। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ৬০ লাখ গাড়ি বিক্রি হয়েছিল, এতে ইভির হিস্যা মাত্র ৮ দশমিক ১ শতাংশ, যা বিশ্লেষকদের ১০ শতাংশ প্রত্যাশার তুলনায় কম। এর আগে ২০২৫ সালে পুরোপুরি ইভি খাতে চলে যাওয়ার কথা বললেও সম্প্রতি ক্যাডিলাক এ পরিকল্পনা বাতিল করেছে।
RMG exports to EU jump 61pc
The Financial Express
Bangladesh's readymade garment exports to the European Union (EU) recorded a robust 61-percent growth in January this year, staying ahead of the major competitors, including China, Vietnam, Turkey, and India. Apparel exports to the EU market in January 2025 fetched 1.91 billion euros, compared to 1.18 billion euros earned in the same month last year, according to Eurostat data published on March 18. Eurostat is the statistical office of the EU. Knitwear subsector exports to the 27-nation economic bloc in the first month of 2025 increased by 64.2 per cent to 1.14 billion euros, while woven garment exports surged by 56.3 per cent to 765.96 million euros. Bangladesh's garment shipments to the EU in terms of volume witnessed over 58 per cent growth in January 2025, marking a turnover of 126.86 million kilograms from 80.25 million kilograms in the corresponding month of 2024, according to the data.
Stock market task force to propose sweeping reforms to public issue rules
The Financial Express
A task force on the country's capital market reforms is set to deliver a series of recommendations aimed at overhauling public issue rules to attract good companies to the stock market and enhance its depth.
One of the crucial proposals from the committee will be to make stock exchanges responsible for ensuring the due diligence of initial public offering (IPO) proposals. Under the new guidelines, the regulator will not approve IPO proposals if the stock exchanges deem them unfit for public listing, sources close to the task force said. Reforming public issue rules has long been a demand from market stakeholders and operators, who say that the current book building method discourages many reputable companies, including multinational ones, from going public as it lacks proper valuation mechanism. The task force will also recommend the restoration of direct listing on a case to case basis for large multinational and local private businesses so that a minimum 10 per cent shares can be floated.
Flood recovery, job creation, disaster preparedness Govt plans Tk 2.72b project
The Financial Express
The Department of Disaster Management plans to generate 3.63 million workdays under the Employment Generation Program for the Poorest (EGPP), allocating Tk 1.46 billion to support 10,080 families in 15 upazilas of Feni and Brahmanbaria-two districts severely impacted by the August-September floods. According to Planning Commission officials, each worker will receive a total of Tk 0.15 million from the World Bank supported programme, earning Tk 400 per day over 360 days, while contributing to the development and maintenance of public infrastructure. The Ministry of Disaster Management and Relief has submitted a project proposal titled "Sustainable Recovery Emergency Preparedness and Response Project (B-STRONG)" to the Planning Ministry, with an estimated cost of Tk 2.72 billion. The government will provide Tk 276.7 million for implementation, while the remaining Tk 2.44 billion-approximately 90 per cent of the total cost-will be sourced from concessional loans from the World Bank.
শেয়ার কারসাজির জন্য এক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮০ কোটি টাকা জরিমানা
The Business Standard
তিনটি তালিকাভুক্ত কোম্পানি—সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ফাইন ফুডস ও ফরচুন শুজ লিমিটেডের শেয়ারের দাম কারসাজির অভিযোগে ফেব্রুয়ারিতে এক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৭৯.৯২ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যাদের জরিমানা করা হয়েছে, তারা হলো: মো. আবুল খায়ের (১১.০১ কোটি টাকা), আবুল কালাম মাতবর (৭.২১ কোটি টাকা), কাজী সাদিয়া হাসান (২৫.০২ কোটি টাকা), কনিকা আফরোজ (১৯.০১ কোটি টাকা), কাজী ফরিদ হাসান (৩৫ লাখ টাকা), কাজী ফুয়াদ হাসান (৩৫ লাখ টাকা), ডিআইটি কো-অপারেটিভ (৫ কোটি টাকা), মোহাম্মদ শামসুল আলম (৫৭.৫০ লাখ টাকা), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (১ লাখ টাকা), সাজিয়া জেসমিন (৪৯ লাখ টাকা), সুলতানা পারভীন (১১ লাখ টাকা), এএএ এগ্রো এন্টারপ্রাইজ (৭৫ লাখ টাকা), আরবিম টেকনো (২৩ লাখ টাকা) ও মো. ফরিদ আহমেদ (১ লাখ টাকা)।
Equality-based welfare budget coming
The Financial Express
Measures are envisaged in the next budget for boosting trade-commerce and investment in private sector alongside taming inflation and raising people's incomes, the finance adviser disclosed Wednesday. The Finance Adviser of the interim government, Dr Salehuddin Ahmed, gave a broad hint that an equality-based people's-welfare budget would be prepared for the next fiscal year in keeping with priority changes following the regime change. Dr Salehuddin Ahmed presented before the media the outlook of such a maiden budget of Bangladesh he wants to prepare for the financial year 2025-26. He said taming inflation would be a big priority and, at the same time, programmes would be budgeted to raise people's earnings. Also, the finance adviser said, the size of the overall budget would not be bigger unnecessarily while the same prudence would be followed in crafting the Annual Development Programme that is integrated with the national budget. "We'll try to lessen inflation and will take measures to help raise people's earnings," Mr Ahmed said at a pre-budget discussion with the editors and chief executives of print and electronic media outlets at Bangladesh secretariat.
Rooppur plant payment hurdle sticks with it
The Business Standard
Bangladesh has once again encountered difficulties in repaying interest and other charges on the Russian loan for the Rooppur Nuclear Power Plant project due to US sanctions on Russian entities. Atomstroyexport, a subsidiary of Rosatom – the Russian state nuclear agency overseeing the project – opened an account at Sonali Bank in 2022. The account was intended to receive payments from Bangladesh and disburse funds to subcontractors after the US imposed sanctions on Russian financial institutions. While Atomstroy export can pay local subcontractors in Bangladesh using this Sonali Bank account, it is unable to transfer funds to foreign subcontractors or its own accounts abroad.
RMG exports to EU jump by 61% to €1.91 billion in January
The Business Standard
Of these, knitwear exports in the first month of 2025 surged by 64.2%, while woven apparel exports increased by 56.3%, according to data from Eurostat, the statistical office of the EU, released on Tuesday (18 March). In terms of quantity, Bangladesh's readymade garment exports to the 27-nation economic bloc also witnessed a substantial surge in January 2025, increasing by 58.1% to 126.86 million kilograms from 80.25 million kilograms in the same month of the previous year.
Mutual funds shine amid stock market downturn
The Business Standard
While the stock market experienced a downward trend today (19 March), mutual funds emerged as a bright spot, attracting increased investor interest. Out of 37 listed mutual funds, 25 posted gains, five declined, and seven remained unchanged. According to the EBL Securities daily market review, the mutual fund sector delivered the highest return of 2.8% for investors on the day. Leading the gainers' chart were DBH First Mutual Fund and First Prime Finance Mutual Fund, both surging by 10% in their unit prices.
Cut import duties on scrap metals, cement clinkers: Stakeholders
The Financial Express
The government has been urged to reduce import duties on raw materials for manufacturing construction materials in the upcoming budget for fiscal year 2025-26 to facilitate the sector's growth for the sake of the country's economy. The steel makers have sought to lower customs duty on imported scrap metals from Tk 1500 to Tk 500 per tonne while cement producers requested for lowering the duty on clinker to Tk 200 per tonne. They put forward the pleas at a pre-budget meeting organised by the National Board of Revenue (NBR) at its office in the city's Agargaon area on Wednesday, presided over by NBR Chairman Abdur Rahman Khan. Representatives of different sectors, including construction materials, telecom, tobacco, pharmaceuticals and beverage took part in the meeting. Bangladesh Steel Manufacturers Association (BSMA) Senior Vice President Md Shahidullah presented the steel sector's budget proposal, pointing out that steel, a vital sector for the entire economy, is largely dependent on purchasing raw materials from abroad. However, the sector is currently facing a serious setback due to higher operational costs, he added.
Remittance up yet reserves static for meeting growing needs
The Financial Express
Foreign-exchange reserves of Bangladesh still stay almost static despite a record volume of remittance inflow in recent months as officials say necessary external expenditures are being met. The Financial Express (FE) has observed the trends of the remittance and movement of the forex reserves in recent months. Despite the record inflows of foreign currencies sent by Bangladeshi citizens working abroad for the last several months, the volume of reserves in IMF arithmetic has been hovering in-between US$19.0 billion and $21.0 billion. Sources at Bangladesh Bank (BB) have said the additional inflow of remittances helps stop forex bleeding by making the international reserves stable amid payment buildups over the years.They say the increased remittance has been used to meet foreign- currency obligations of banks because of growing government imports, overdue payments by the banks, public debt-servicing and to minimise the gap between imports and exports."That's why you don't see significant jump in reserve stock. But it is stable and stays close to $20 billion even after clearing ACU (Asian Clearing Union) payments amounting to $1.75 billion early this month," said one BB official, on condition of anonymity.
অস্থির আর্থিক পরিস্থিতিতে স্বর্ণে আস্থা খুঁজছেন বিনিয়োগকারীরা
Bonik Barta
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও বাণিজ্য সম্পর্কিত অনিশ্চয়তায় স্বর্ণকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে ফেডারেল রিজার্ভের সুদহার সম্পর্কিত সিদ্ধান্তেরও অপেক্ষা করছেন তারা। এর প্রভাবে আপৎকালীন বিনিয়োগ হিসেবে চাহিদা বেড়ে গতকাল রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। খবর রয়টার্স। যুক্তরাষ্ট্রে এদিন স্পট মার্কেটে আউন্সপ্রতি স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৪১ ডলার ৩৭ সেন্টে পৌঁছে। তবে লেনদেনের শুরুতে সর্বোচ্চ ৩ হাজার ৪২ ডলার ৯৫ সেন্টে ওঠে। অন্যদিকে ফিউচার মার্কেটে আউন্সপ্রতি দশমিক ৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৪৮ ডলার ৭০ সেন্টে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেএমসি ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেছেন, ‘ব্যবসায়ীরা স্বর্ণকে এমন সম্পদ হিসেবে দেখছেন, যা শুল্ক সম্পর্কিত অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবেলার জন্য প্রস্তুত।’
জ্বালানি তেল ও খাদ্যশস্যের দাম কমেছে
Bonik Barta
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে পরস্পরের জ্বালানি অবকাঠামোয় সাময়িকভাবে হামলা বন্ধে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। ফলে বিশ্ববাজারে রুশ জ্বালানি তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যার ফলাফল হিসেবে বুধবার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এছাড়া প্রভাব পড়েছে শস্যবাজারে। খবর রয়টার্স। ফিউচার মার্কেটে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১৯ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭০ ডলার ৩৭ সেন্টে বিক্রি হয়েছে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) দাম ২০ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমে ৬৬ ডলার ৭০ সেন্টে বিক্রি হয়েছে।
আকরিক লোহার গড় মূল্য হতে পারে টনপ্রতি ৯৫ ডলার
Bonik Barta
চলতি বছরে আকরিক লোহার গড় মূল্য টনপ্রতি ৯৫ ডলারে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। এতে অবদান রাখবে বছরের শেষ নাগাদ ইস্পাত তৈরির গুরুত্বপূর্ণ উপাদানটির কমে আসা দাম। ওই সময় টনপ্রতি আকরিক লোহার দাম হতে পারে ৮৫ ডলার। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার। বিশ্লেষকরা বলছেন, মজুদ কমাতে সরবরাহকারীরা যদি উত্তোলন পাঁচ কোটি টন কাটছাঁট করে তাহলে দাম আরো কমবে। গোল্ডম্যান স্যাকস একই প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে, আকরিক লোহার গড় মূল্য আগামী বছরে আরো কমতে পারে। ২০২৬ সালে ধাতুটির গড় মূল্য হবে টনপ্রতি ৮৫ ডলার। যদিও এর আগে প্রতিষ্ঠানটি টনপ্রতি ৯০ ডলার গড় মূল্যের পূর্বাভাস দিয়েছিল, কিন্তু এবার সংশোধন করে কমিয়ে এনেছে। মূলত আকরিক লোহার মজুদ বাড়ছে দেখে বিশ্লেষকরা ভবিষ্যতে দাম কমার সম্ভাবনা দেখছেন।