20-Mar-2025

Friday 21 March 2025

22-Mar-2025

Farm credit falls 6.0pc in July-Feb

The Financial Express

Farm credit disbursement fell by more than 6.0 per cent in the first eight months of the current fiscal year (FY 2024-25) mainly due to the ongoing political uncertainty, bankers have said. High interest rates also pushed down the agriculture loans across the country during the July-February period of the FY, they explained. The disbursements came down to Tk 221.26 billion during the period from Tk 236.91 billion in the same period of the previous FY, according to the Bangladesh Bank's (BB) latest statistics. Eight public banks disbursed Tk 92.08 billion during the first eight months of this FY while the remaining Tk 129.18 billion was disbursed by the private and foreign commercial banks. "Demand for farm credit, particularly by the livestock and poultry farms, decreased due to the ongoing political uncertainty," a senior official at Bangladesh Krishi Bank (BKB) told The Financial Express (FE) on Thursday.

শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্কায়নে দ্বৈতনীতি পরিহার চায় বিসিআই

Bonik Barta

শিল্পের কাঁচামাল আমদানিতে বৃহৎ ও ক্ষুদ্র শিল্পের করহারের বৈষম্য পরিহার চেয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। সংগঠনটি জানিয়েছে, বর্তমানে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলো প্লাস্টিক উৎপাদনের কমপ্লিট মোল্ড আমদানি করলে সেটি মূলধনি যন্ত্রপাতি হিসেবে গণ্য হয় এবং কেবল আমদানি শুল্ক (সিডি) ১শতাংশ দিতে হয়। অন্যদিকে, একই মোল্ড তৈরির জন্য কাঁচামাল আমদানি করলে ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানকে আগাম কর (এটি), অগ্রিম আয়কর (এআইটি) ও মূল্য সংযোজন কর (মূসক) মিলিয়ে প্রায় ৩০শতাংশ শুল্ক পরিশোধ করতে হয়। শিল্পের কাঁচামাল আমদানিতে এ করহারের পার্থক্য দূর করার আহ্বান জানিয়েছে বিসিআই।

আইভরি কোস্টে কোকো উৎপাদন কমতে পারে ৪০%

Bonik Barta

আইভরি কোস্টে দ্বিতীয় মৌসুমে কোকো উৎপাদন ৪০ শতাংশ কমতে পারে। দীর্ঘ শুষ্ক মৌসুম ও অপর্যাপ্ত বৃষ্টিপাত শস্যটির উৎপাদন কমার পেছনে ভূমিকা রাখতে পারে। পাঁচজন পড কাউন্টার (কোকো ফল গণনাকারী) ও পাঁচজন রফতানিকারক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, আইভরি কোস্টে অক্টোবর-মার্চ পর্যন্ত কোকোর ভরা মৌসুম ধরা হয়। এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় মৌসুম ধরা হয়। এ সময় ভরা মৌসুমের তুলনায় শস্য উৎপাদন কম হয়।

আন্তর্জাতিক বাজারে আবারো রেকর্ড সর্বোচ্চে স্বর্ণের দাম

Bonik Barta

চলমান ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে ক্রমে ঊর্ধ্বমুখী হচ্ছে স্বর্ণের দাম। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) চলতি বছর দুবার সুদহার কমানোর ইঙ্গিত দিয়েছে। ফলে বিশ্ববাজারে এখনো রেকর্ড সর্বোচ্চ দামে স্বর্ণ বেচাকেনা হচ্ছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৪৭ ডলার ১০ সেন্টে স্থিতিশীল ছিল। এর আগে এটি রেকর্ড ৩ হাজার ৫৭ ডলার ২১ সেন্টে পৌঁছেছিল। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে এদিন স্বর্ণের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৪ ডলার ১০ সেন্টে স্থির হয়েছে।

সুয়েজ খাল থেকে মাসে ৮০ কোটি ডলার আয় হারাচ্ছে মিসর

Bonik Barta

আঞ্চলিক সহিংস পরিস্থিতির কারণে সুয়েজ খাল থেকে মিসর প্রতি মাসে প্রায় ৮০ কোটি ডলার আয় হারাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি। এর আগে ডিসেম্বরে বলেছিলেন, শিপিং কোম্পানিগুলো লোহিত সাগর এড়িয়ে চলায় ২০২৪ সালে সুয়েজ খাল থেকে দেশটির আয় কমবে প্রায় ৭০০ কোটি ডলার। এদিকে গত সপ্তাহে ইয়েমেনভিত্তিক সশস্ত্র হুথি গোষ্ঠী হুমকি দিয়েছে, ইসরায়েল যদি গাজার ওপর থেকে অবরোধ না তোলে, তবে তারা লোহিত সাগর দিয়ে যাওয়া ইসরায়েলি জাহাজের ওপর ফের হামলা চালাবে। খবর আরব নিউজ

জাপানে বড় আকারের কোল্ড ওয়্যারহাউজ

Bonik Barta

জাপানের কোবে শহরে নির্মাণ হয়েছে দেশটির অন্যতম বৃহত্তম কোল্ড ওয়্যারহাউজ। দেশটির হিমায়িত খাদ্যের চাহিদা বাড়ার প্রতিনিধিত্ব করে এ উদ্যোগ। খবর জাপান টুডে। কোবে পশ্চিম জাপানের অন্যতম আন্তর্জাতিক বন্দর ও গুরুত্বপূর্ণ বিতরণ কেন্দ্র। এখানে হিমায়িত খাদ্যের এ গুদাম উন্মোচন করেছে লজিস্টিকস পরিষেবাদাতা জিএলপি জাপান ইনক।

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির জন্য ট্রাম্পের শুল্কনীতিকে দায়ী করছে ফেড

Bonik Barta

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সর্বশেষ বৈঠকে সুদহার না কমিয়ে অপরিবর্তিত রেখেছে। গত বুধবারের ওই বৈঠকে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি দেশটিতে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার তুলনায় বাড়িয়ে তুলছে। এছাড়া চলতি বছর ও ২০২৬ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করেছে ফেড। খবর এপি। আমদানি পণ্যে শুল্ক আরোপ হলে সাধারণত পণ্যমূল্য বেড়ে যায়, এর প্রভাবে বেড়ে যায় মূল্যস্ফীতিও। সাধারণত মূল্যস্ফীতির লাগাম টানতে সুদহার উচ্চস্তরে রাখা হয়। যুক্তরাষ্ট্রে কভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে দীর্ঘ সময় এ প্রক্রিয়া অনুসরণের পর সম্প্রতি কয়েক দফা কমানো হয়েছিল সুদহার। এখন ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতি ও সুদহারের ওপর প্রভাব বিস্তার শুরু করেছে।

রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের আস্থা বাড়ছে বিকাশে

Bonik Barta

রমজানের প্রথমার্ধে বিকাশের মাধ্যমে ৯০০ কোটি টাকারও বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সবচেয়ে সহজে, নিরাপদে ও তাৎক্ষণিক রেমিট্যান্স পাঠানোর এ সুবিধার ওপর ক্রমেই আস্থা বাড়ছে প্রবাসীদের। বিশেষ করে পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে এ সেবা বেশি ব্যবহার করছেন গ্রাহকরা। তারই ধারাবাহিকতায় এবারের রমজানের প্রথম ১৫ দিনে গত বছরের তুলনায় বিকাশে রেমিট্যান্স আসার হার বেড়েছে ৮৬ শতাংশ। এভাবেই ১৪০টিরও বেশি দেশ থেকে প্রবাসীরা বিকাশকে সঙ্গে নিয়ে স্বজনদের ঈদ আনন্দে পাশে থাকছেন এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকেও শক্তিশালী করতে ভূমিকা রাখছেন।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

Bonik Barta

জিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৩ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৮ দশমিক ৯০ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ২৬ পয়সায়।

WB stands guarantor for $350m revolving LC facilities

The Financial Express

World Bank's soft-lending-window IDA has now assured Bangladesh of facilitating LNG import with funding underwriting to banks to meet the country's growing energy demand amid dwindling local gas output, officials said. Riding on the International Development Association (IDA) assurance, government's Energy and Mineral Resources Division (EMRD) is going to call expression of interest (EoI) from national and international commercial banks for financing the import of liquefied natural gas or LNG with the repayment guarantee from the World Bank entity, they said Thursday. Meanwhile, the WB's guarantee organisation for promoting cross-border investment in developing countries -- Multilateral Investment Guarantee Agency (MIGA) -- had offered Bangladesh the revolving LC facilities for the import of LNG. The MIGA recently placed a proposal to the interim government to stand guarantor for trade financing, especially for opening letter of credit (LC) with local or foreign commercial banks. Now the Washington-based lender's soft-lending window has assured of giving guarantee on US$350 million worth of LNG import from overseas market under "revolving LC facilities".

Govt delivering utmost to ensure smooth graduation from LDCs: Commerce adviser

The Financial Express

Commerce Adviser Sk. Bashir Uddin has said that the interim government has been delivering its maximum efforts, imbued with patriotism, to ensure the smooth graduation of the country from the Least Developed Countries (LDCs). "Be rest assured, we're doing as much as possible, imbued with patriotism in this regard," he said. The Commerce Adviser made these remarks in an interview with the national news agency at his Secretariat office recently, shedding light on the various aspects of the country's LDC graduation in November 2026 and the subsequent reactions from the private sector on the matter. Regarding the reservations from the private sector regarding the country's LDC graduation in 2026, he raised the question of why the private sector had literally 'slept' over the issue for years and did not raise a strong voice. Earlier, Bangladesh's graduation was scheduled for 2024, but it was delayed due to various reasons, including the Covid-19 pandemic and other factors. "It's true that I can't agree or disagree with the demands from the private sector. So, it's a 'paradoxical' situation," he said.