18-Aug-2024

Monday 19 August 2024

20-Aug-2024

All negotiations, selections, purchasing processes halt

The Financial Express

All negotiations, selections, and purchasing processes of all power-and energy projects halt as the much-talked-about quick-solution law gets under the axe as part of reforms kick-started by the interim government. Interim government's new adviser for power and energy, and road transport and bridges Muhammad Fouzul Kabir Khan told newsmen at his secretariat Sunday about the destiny of the undertakings under The Quick Enhancement of Electricity and Energy Supply (Special Provision) Act 2010.

দেড় দশকে ৮৮ হাজার কোটি টাকা বিনিয়োগ, তবু লোকসানের ‍বৃত্তে রেল

Bonik Barta

সমাপ্ত ও চলমান প্রকল্প মিলিয়ে আওয়ামী লীগ সরকারের বিগত সাড়ে ১৫ বছরে দেশের রেলওয়ে অবকাঠামো খাতে বিনিয়োগ হয়েছে প্রায় ৮৮ হাজার কোটি টাকা। এ টাকায় নতুন রেলপথ নির্মাণ ও ইঞ্জিন-কোচ সংগ্রহ করা হয়েছে। পুরনো রেলপথ সংস্কার, সিগনাল ব্যবস্থা আধুনিকায়নসহ উন্নয়ন করা হয়েছে বিভিন্ন অবকাঠামো। বিপুল বিনিয়োগ সত্ত্বেও ধারাবাহিকভাবে বেড়েছে রেলের লোকসান। বন্ধ হয়েছে একের পর এক স্টেশন। সংকুচিত হয়েছে বিভিন্ন সেবা। অন্যদিকে ট্রেনের সংখ্যা বাড়লেও কমেছে সময় মেনে চলাচলের হার। অদূরদর্শী ও অপরিকল্পিত বিনিয়োগের সঙ্গে অনিয়ম-দুর্নীতির কারণে রেলের এ দুরবস্থা বলে মনে করেন পরিবহন ও যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা।

পঁচাত্তরের পটপরিবর্তনের পর ৬৭% থেকে কমে মূল্যস্ফীতি হয় ঋণাত্মক

Bonik Barta

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ১৩ দিন পর তৎকালীন জাতীয় সংবাদপত্র ‘দৈনিক বাংলা’র প্রধান শিরোনাম ছিল, ‘দেশের সর্বত্র চালের দাম কমেছে’। ২৮ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ‘দেশের সর্বত্র চালের দাম আরো কমেছে। পাবনা ও জয়পুরহাটে বুধবার চালের সর্বনিম্ন দাম ছিল প্রতি মণ ৮০ টাকা। রাজধানী ঢাকায়ও গত নয়দিনে বিভিন্ন চালের দাম মণপ্রতি ৪০ থেকে ৭০ টাকা কমেছে। শ্রীমঙ্গলে চালের দাম ১০০ টাকায় নেমেছে। নেত্রকোনায় গত ১০ দিনে চাল মণপ্রতি ৪০ থেকে ১৬০ টাকা কমেছে। চালের দাম কমায় সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে স্বস্তির ভাব। চালের দাম কমার সঙ্গে সঙ্গে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও কমতে শুরু করেছে। ঢাকার চাল ব্যবসায়ীদের অভিমত, চালের দাম আরো কমবে।’

শুনেছি কারওয়ানবাজারে পণ্য চারবার হাতবদল হয়, প্রতি ট্রাকে ৭,০০০ টাকা চাঁদা নেয়: অর্থ উপদেষ্টা

The Business Standard

পণ্য পরিবহনে চাঁদাবাজি ও বাজারে সিন্ডিকেট দমনে সরকার কাজ করবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, 'শুনেছি কারওয়ানবাজারেই পণ্য চারবার হাতবদল হয়। ট্রাকে চাঁদাবাজি হয়। একটা ট্রাক ঢাকা পর্যন্ত আসতে ৭ হাজার টাকা চাঁদা দিতে হয়। এগুলো বন্ধ করা যাদের দায়িত্ব, তাদের সঙ্গে আমি কথা বলেছি। এটা ফাইন্যান্স বা কমার্স মিনিস্ট্রির দায়িত্ব না।'এছাড়া ভালো ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্যে যাতে কোনো অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে ইতিমধ্যে বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে।

All negotiations, selections, purchasing processes halt

The Financial Express

All negotiations, selections, and purchasing processes of all power-and energy projects halt as the much-talked-about quick-solution law gets under the axe as part of reforms kick-started by the interim government. Interim government's new adviser for power and energy, and road transport and bridges Muhammad Fouzul Kabir Khan told newsmen at his secretariat Sunday about the destiny of the undertakings under The Quick Enhancement of Electricity and Energy Supply (Special Provision) Act 2010. All activities of the already inked deals under the special law, known as 'black law' in power-and-energy sector will, however, be continued, he said during his first day in office after being sworn in as adviser of the new interim government headed by Nobel laureate Prof Dr Muhammad Yunus.