আইপিডিসি ফাইন্যান্সের পরিচালন মুনাফা বেড়েছে ৩৬ শতাংশ
Bonik Barta
আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ১৭৬ কোটি ৫০ লাখ টাকা পরিচালন মুনাফা করেছে, যা আগের হিসাব বছরের তুলনায় ৩৫ দশমিক ৮ শতাংশ বেশি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে আইপিডিসির মোট সম্পদ পোর্টফোলিও দাঁড়ায় ৭ হাজার ৯০৪ কোটি ৮০ লাখ টাকা, যা আগের হিসাব বছরের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেশি। সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণ নিয়ে গঠিত বিনিয়োগ পোর্টফোলিওতে একই সময়ে উল্লেখযোগ্য ১১০ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। এর ফলে বিনিয়োগ আয় ৪৫ কোটি ২০ লাখ টাকা বেড়েছে।
Air Astra prepares to launch international flights, seeks aircraft proposal
The Business Standard
Private Bangladeshi airline Air Astra is gearing up to begin passenger operations on international routes. As part of this expansion, the airline has issued a public notice yesterday via its official website and social media platforms, inviting proposals to acquire three to four Airbus A320 or A321 aircraft. Speaking to The Business Standard, Shakib Hasan Shuvo, Deputy Manager of Air Astra, said, "We are working to open international flights on routes to Nepal and Phuket. After acquiring the aircraft, we will proceed accordingly." The proposals are sought on a dry lease, operating lease, or direct purchase basis. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel Air Astra clarified that only genuine leasing companies or airlines with their own aircraft are eligible to participate in the process. Proposals from brokers or intermediaries will not be accepted, even if they hold a mandate. Interested companies have been requested to download the Request for Proposal (RFP) documents from a specified link and submit their proposals within the given deadline. If Air Astra manages to acquire the aircrafts yon time, the airline aims to commence international flights by 2025.
Bepza to start allocating plots in Jashore EPZ in 2026
The Business Standard
Bangladesh Export Processing Zones Authority (Bepza) is expected to start allocating plots for investors in Jashore Export Processing Zone (EPZ) by the end of 2026. "The land development works of Jashore EPZ will start soon after completing the tender process. Despite the low land of the EPZ area, I think we can start allocating plots for investors from the end of 2026. Factory construction work and land development will continue simultaneously," said Bepza Executive Chairman Major General Abul Kalam Mohammad Ziaur Rahman. In a recent interview with BSS, Ziaur Rahman said the government has taken the initiative to establish the EPZ in Jashore to attract $2 billion in foreign direct investment and achieve $2.4 billion in annual exports.
বছরে ২০০ কোটি ডলার বেশি খরচ মার্কিন নারীদের
Bonik Barta
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত উচ্চ শুল্ক নিয়ে গোটা বিশ্বে চলছে তোলপাড়, বদলে যাচ্ছে অর্থনৈতিক হিসাবনিকাশ। এর মাঝে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনায় এসেছে ‘পিংক ট্যারিফ’। কারণ বাণিজ্যনীতিতে ট্রাম্প ব্যাপক পরিবর্তন আনলেও ‘বৈষম্যমূলক’ এ শুল্কে কোনো রদবদলের ঘোষণা আসেনি। পিংক ট্যারিফ শব্দটি মূলত নারীদের পোশাককেন্দ্রিক। সিএনএনের প্রতিবেদন অনুসারে, এ শুল্কনীতির কারণে দীর্ঘদিন ধরে মার্কিন পুরুষদের তুলনায় পোশাক কিনতে বেশি খরচ করছেন নারীরা।
একই ধরনের পোশাক হলেও আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে পুরুষদের তুলনায় নারীদের জন্য বেশি শুল্ক প্রযোজ্য হয়। যেমন ২০১৭ সালে নারীদের স্যুটে শুল্ক হার ছিল ১৫ দশমিক ১ আর পুরুষদের ১৩ দশমিক ৩ শতাংশ।
ট্রিলিয়ন রিয়ালে পৌঁছল সৌদি সম্পদ ব্যবস্থাপনা খাত
Bonik Barta
সৌদি আরবের অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি বা সম্পদ ব্যবস্থাপনা খাত ২০২৪ সালে আগের বছরের তুলনায় ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এতে খাতটির মাধ্যমে বিনিয়োগকৃত সম্পদের পরিমাণ প্রথমবারের ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি সৌদি রিয়ালে (২৬ হাজার ৬০০ কোটি ডলার) উন্নীত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা ফিচ রেটিংস। খবর আরব নিউজ।
সংস্থাটি বলেছে, ২০২৫ ও ২০২৬ সালেও সৌদি সম্পদ ব্যবস্থাপনা খাত ধারাবাহিকভাবে বিনিয়োগ আকর্ষণ করে যাবে। এ সময়ের মধ্যে সংস্থাগুলোর মাধ্যমে পরিচালিত সম্পদের (এইউএম) পরিমাণ ১ লাখ ৩০ হাজার কোটি রিয়াল ছাড়িয়ে যাবে।
পুঁজিবাজারের সমস্যা দ্রুত সমাধানে কাজ করছে সরকার
Bonik Barta
দীর্ঘদিন ধরেই সংকটে দেশের পুঁজিবাজার। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) শক্তিশালী করে পুঁজিবাজারের উন্নয়নের বিষয়টি নিয়ে ভাবছে অন্তর্বর্তী সরকার। পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কার নিশ্চিত করতে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলরুমে পুঁজিবাজার অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন ড. আনিসুজ্জামান চৌধুরী। সভায় অংশীজনরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুঁজিবাজারের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে এবং তা সমাধানের উপায়সহ একটি কর্মপরিকল্পনা তৈরি করে আগামী ১৫ মের মধ্যে পুঁজিবাজার উন্নয়ন কমিটির কাছে জমা দেয়ার নির্দেশ দেন তিনি।
ট্রাভেল কর যাত্রী নিজেই জমা দেবেন, ভ্যাট ফাঁকি দেন মিষ্টি ব্যবসায়ীরা
Bonik Barta
মিষ্টি ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ তুলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এছাড়া এয়ারলাইনস কোম্পানিগুলো ট্রাভেল ট্যাক্সের রাজস্ব সরকারি কোষাগারে জমা দেয় না বলেও তিনি মন্তব্য করেছেন। একই সঙ্গে আগামীতে ট্রাভেল ট্যাক্স যাত্রী নিজেই দেবেন। তারা টাকা জমা দিয়ে চালান নেবেন এবং সেটা দেখিয়ে চলে যাবেন বলে জানান এনবিআর চেয়ারম্যান। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমি নিজেও বহু মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছি। কোনো দোকানদার ভ্যাটের চালান দেন না। তারা ভ্যাট আদায়ের যন্ত্র ইএফডিও ব্যবহার করেন না।’ মিষ্টির ওপর ভ্যাট কমানোর প্রস্তাব দিয়ে বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের মহাসচিব ননী গোপাল ঘোষ বলেন, ‘মিষ্টির ওপর যখন সাড়ে ৭ শতাংশ ভ্যাট ছিল তখন অনেক বেশি রাজস্ব আয় হয়েছে।’
চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলা শুরু আগামীকাল
Bonik Barta
নিউইয়র্কে দুই দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলা ২০২৫ শুরু হবে আগামীকাল শনিবার। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংকস যৌথভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এ মেলার আয়োজন করছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) মেলার আয়োজনে সহায়তা করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভেলপার, মানি এক্সচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার। এক্সচেঞ্জ হাউজ এবং চ্যানেল অংশীদাররা তাদের পণ্য ও পরিষেবা প্রদর্শন, নিজস্ব উপলব্ধি নিয়ে মতবিনিময়, নানা সুযোগ অন্বেষণ এবং রেমিট্যান্স চ্যানেলগুলোর নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি করবে।
তিন-চার মাসের মধ্যে রফতানি বহুমুখীকরণে নজর দেবে সরকার: অর্থ উপদেষ্টা
Bonik Barta
জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) বা অগ্রাধিকারমূলক বাজার সুবিধা ফেরত পাওয়ার চেষ্টা করা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আগামী তিন-চার মাসের মধ্যে রফতানি বহুমুখীকরণের দিকে নজর দেবে সরকার। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্বে করেন অর্থ উপদেষ্টা।’ আগামী সপ্তাহে শুল্ক আরোপ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফরে কী প্রস্তাব দেয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘সেখানে আমাদের যাওয়ার প্রথম উদ্দেশ্য হলো বাজেট সাপোর্ট ও কতগুলো প্রজেক্ট ওরিয়েন্টেড বিষয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ওপেক ফান্ড আছে, তাদের সঙ্গে আলাপ করব। অর্থায়ন নিয়ে সেখানে আমাদের বিশ্বব্যাংকের সঙ্গে দুটি চুক্তি হতে পারে এবং ওপেক ফান্ডের সঙ্গেও হতে পারে।’
যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
Bonik Barta
যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ১৩৭ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৭৪৪ টাকা। গতকাল সচিবালয়ে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় সার, চাল ও ভোজ্যতেল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুটি কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে একটি কার্গো এলএনজি ৫৬৭ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার ৭৭৬ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে একটি কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৬৯ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯৬৮ টাকা।
টানা পাঁচ বছর বাড়ার পর কমেছে উন্নয়ন সহায়তা
Bonik Barta
প্যারিসভিত্তিক অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) জানিয়েছে, ২০২৩ সালের তুলনায় গত বছরে আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা (ওডিএ) কমেছে ৭ দশমিক ১ শতাংশ। টানা পাঁচ বছর ধারাবাহিক বৃদ্ধির পর এটি ছিল উন্নয়ন সহায়তায় প্রথম পতন। খবর আনাদোলু। ওইসিডির ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স কমিটির (ডিএসি) সদস্যরা ২০২৪ সালে মোট ২১ হাজার ২১০ কোটি ডলার আন্তর্জাতিক সহায়তা দিয়েছে, যা দেশগুলোর সম্মিলিত মোট জাতীয় আয় বা জিএনআইয়ের দশমিক ৩৩ শতাংশের সমতুল্য। বিবৃতিতে আন্তর্জাতিক সহায়তা কমার বিস্তারিত উল্লেখ করেছে ওইসিডি। সেখানে বলা হচ্ছে, গত বছর অনুদান হ্রাসের কারণে ইউক্রেন কম সহায়তা পেয়েছে। খরচ কমেছে মানবিক সহায়তা ও শরণার্থী ব্যবস্থাপনায়।
জানুয়ারি-মার্চ বিশ্বব্যাপী ইভি বিক্রি বেড়েছে ২৯ শতাংশ
Bonik Barta
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বৈশ্বিক বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান রো মোশনের প্রতিবেদন অনুসারে, এ সময়ে বিশ্বব্যাপী ৪১ লাখ ইভি বিক্রি হয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২৯ শতাংশ বেশি। খবর আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি-মার্চে একক বাজার হিসেবে চীনে বিক্রি হয়েছে ২৪ লাখ ইভি, যা বৈশ্বিক মোট বিক্রির ৫৮ দশমিক ৫ শতাংশ। শুধু মার্চেই দেশটিতে বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ বিদ্যুচ্চালিত গাড়ি। চীনে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩৬ শতাংশ।
কভিডের পর সবচেয়ে বড় বাণিজ্য সংকোচনের পথে বিশ্ব
Bonik Barta
চলতি বছরের জন্য বৈশ্বিক পণ্য বাণিজ্যে ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। কিন্তু গত অক্টোবরে দেয়া ওই পূর্বাভাস সংশোধন করে বড়সড় বাণিজ্যিক পতনের আভাস দিল সংস্থাটি। গত বুধবার ডব্লিউটিও জানায়, ২০২৪ সালের তুলনায় দশমিক ২ শতাংশ বাণিজ্য সংকোচনের দিকে যাচ্ছে বিশ্ব। মূলত যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি এবং সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাবজনিত কারণে বিশ্ববাণিজ্যে কভিড পরবর্তী সবচেয়ে বড় বাণিজ্য সংকোচনের আশঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্স ও আনাদোলু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্কের হার এরই মধ্যে দফায় দফায় পরিবর্তন হয়েছে। এর সঙ্গে তাল মিলিয়ে চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে। ডব্লিউটিও বলেছে, বৈশ্বিক বাণিজ্য সংকোচনের নতুন এ পূর্বাভাস সপ্তাহের শুরুতে কার্যকর থাকা নীতিমালার ভিত্তিতে হিসাব করা হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে ভারতে তুলা রফতানি বেড়েছে
Bonik Barta
যুক্তরাষ্ট্র থেকে ভারতে তুলা রফতানি সাম্প্রতিক মাসগুলোয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্বজুড়ে শুল্ক নিয়ে অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রে তুলার মূল্যহ্রাস ও দক্ষিণ এশিয়ার দেশটিতে চাহিদা বৃদ্ধিই এ প্রবৃদ্ধির প্রধান কারণ বলে জানিয়েছেন শিল্প বিশেষজ্ঞরা। খবর রয়টার্স। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি-এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ভারতে তুলা রফতানি বেড়ে ১ লাখ ৫৫ হাজার বেলে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ছয় গুণ বেশি। গত বছরের ফেব্রুয়ারি-এপ্রিল পর্যন্ত এ পরিমাণ ছিল ২৫ হাজার ৯০১ বেল। খাতসংশ্লিষ্টরা জানান, রফতানি বৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনার ভূমিকা রয়েছে। চীন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক ৮৪ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করবে।
মার্কিন শুল্ক শিথিল হওয়ায় ধীরে কমবে তামার দাম
Bonik Barta
বিশ্ববাজারে আগামী তিন মাসে তামার দামের পতন আগের পূর্বাভাসের তুলনায় ধীরগতিতে হতে পারে। কারণ গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু শুল্ক শিথিল করেছেন। এছাড়া দরপতনের পর চীন ধাতবপণ্যটির ক্রয় বাড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মজুদ নীতির কারণে পুনর্ব্যবহারযোগ্য তামার সরবরাহ সংকুচিত হয়েছে। এটিও উল্লেখযোগ্য দরপতন না হওয়ার অন্যতম কারণ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিটিগ্রুপ। খবর রয়টার্স। বিবৃতি অনুযায়ী, এর আগে ধারণা করা হয়েছিল বড় বিনিয়োগকারীরা তামার বিক্রি দ্রুত বাড়াবেন। তবে বর্তমান প্রেক্ষাপটে বাজারে বড় ধরনের দরপতনের ঝুঁকি নেই বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। তাই ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে তামার দামের ধীরে পতন ঘটবে।
রাশিয়া থেকে এলএনজি আমদানি বাড়াবে চীন
Bonik Barta
চীন চলতি বছর রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়াতে যাচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাষ্ট্রদূত ঝাং হানহুই মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘ক্রেতার সংখ্যা বেশি। অনেকেই রুশ সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করতে দূতাবাসের সহায়তা চাচ্ছে। আমার ধারণা, আমদানির পরিমাণ আরো বাড়বে।’ তিনি আরো বলেন, ‘রাশিয়া থেকে চীনের জন্য প্রস্তাবিত পাওয়ার অব সাইবেরিয়া-২ গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। তবে এর রুট এখনো চূড়ান্ত হয়নি।’
খাতুনগঞ্জে পাইকারিতে ঊর্ধ্বমুখী ভোজ্যতেলের দাম
Bonik Barta
মিল মালিকদের মূল্যবৃদ্ধির প্রস্তাব অনুমোদনের পর পাইকারি বাজারে বাড়তে শুরু করেছে ভোজ্যতেলের দাম। গত কয়েক দিনে পাম অয়েল ও সয়াবিন তেলের দাম বেড়েছে মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) ৩০০ টাকা। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। এর আগে ১৩ এপ্রিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন ভোজ্যতেল মিল মালিকরা। তাদের এ প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা ১৬ এপ্রিল থেকে কার্যকর হয়। এ সময় বোতলজাত সয়াবিনের পাশাপাশি পাম অয়েলের দাম লিটারপ্রতি ১২ টাকা বাড়ানো হয়েছে।