15-Jan-2026

Friday 16 January 2026

17-Jan-2026

নিম্নমুখী এশিয়া-প্যাসিফিকের বেশির ভাগ শেয়ারবাজার সূচক

Bonik Barta

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বেশির ভাগ শেয়ারবাজার সূচকে গতকাল দেখা গেছে নিম্নমুখী প্রবণতা। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারদর পতন এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে এ অঞ্চলের বিনিয়োগকারীরা বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে সাবধানী অবস্থান নিয়েছেন। বিশেষ করে ওয়াল স্ট্রিটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতসংশ্লিষ্ট শেয়ারগুলোর অতি মূল্যায়ন নিয়ে উদ্বেগ এবং বড় ব্যাংকগুলোর মুনাফা প্রত্যাশার চেয়ে কম হওয়া এশিয়া-প্যাসিফিকের পুঁজিবাজারে বড় প্রভাব ফেলেছে।

Economy 2 days ago CABINET OKAYS MICROFINANCE BANK ORDINANCE Much-hyped 'social business' gets institutionalized thru new bank

The Financial Express

A much-hyped 'social business' is getting institutionalized through newly introduced microcredit banks meant for empowering grassroots down-and-outs and firing up rural economy across Bangladesh. In what officials tout as a landmark move for the country's financial landscape, the Advisory Council of the post-uprising interim government Thursday endorsed the Microfinance Bank Ordinance that allows individuals and organizations to set up such banks for commercial run in a newly defined way. "This latest law is set to revolutionize the microcredit sector by allowing eligible micro-finance institutions (MFIs) to transition into full-fledged specialized banks," says one official.

ভূরাজনৈতিক কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ঝুঁকিতে পড়েছে

Bonik Barta

ভূরাজনৈতিক কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ঝুঁকিতে পড়েছে দাবি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, ‘গত নভেম্বর-ডিসেম্বরে অসংখ্য জাহাজ কালো তালিকাভুক্ত করা হয়েছে। নভেম্বরে ১৮৪টি জাহাজ ও ১০টি কোম্পানি নিষেধাজ্ঞার তালিকায় এসেছে। আর ডিসেম্বরে এসেছে ২৯টি। সামনে আরো নিষেধাজ্ঞা আসার আশঙ্কা রয়েছে।’ রাজধানীর সিরডাপ মিলনাতনে গতকাল ‘রেগুলেটরি চ্যালেঞ্জেস ইন দ্য এলপিজি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাঁচ ব্যাংকের মুনাফা না দেয়ার সিদ্ধান্ত হয়েছে শরিয়াহসম্মতভাবে

Bonik Barta

একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের দুই বছরের মুনাফা না দেয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা শরিয়াহসম্মত উপায়েই নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘২০২৪ ও ২০২৫ সালে ব্যাংকগুলো কোনো মুনাফা অর্জন করতে পারেনি। এসব ব্যাংকের শরিয়াহ কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ীই আমানতকারীদের দুই বছরের মুনাফা দেয়া হচ্ছে না। তবে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ মুনাফা দেয়া হচ্ছে।’ কেন্দ্রীয় ব্যাংকে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন গভর্নর।

এশিয়ার বাজারে এলএনজির দাম কমেছে প্রায় ৩০ শতাংশ

Bonik Barta

২০২৫ সালে এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম কমেছে প্রায় ৩০ শতাংশ। বছর শেষে জ্বালানি পণ্যটির দর নেমে এসেছে ২০২৪ সালের এপ্রিলের পর সর্বনিম্নে। এ সময় চাহিদা কমতির দিকে থাকলেও রেকর্ড সর্বোচ্চ পরিমাণে এলএনজি আমদানি করেছে আমদানিকারক দেশগুলো। ফলে সরবরাহ চাপ জোরালো হয়ে দাম কমেছে জ্বালানি পণ্যটির। খবর নিক্কেই এশিয়া। সাধারণত ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরু পর্যন্ত এলএনজির চাহিদা বেশি থাকে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) দেয়া তথ্যানুযায়ী, বাড়তি এ চাহিদার পরও বর্তমানে এশিয়ার স্পট মার্কেটে প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ৯ ডলারের মধ্যে রয়েছে।

টানা ছয় বছর বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা টয়োটা

Bonik Barta

টানা ষষ্ঠ বছরের মতো ২০২৫ সালে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতার অবস্থান দখলে রেখেছে টয়োটা মোটর করপোরেশন। এবারো বিক্রির দিক থেকে প্রতিদ্বন্দ্বী ফক্সওয়াগন এজিকে পেছনে ফেলেছে জাপানি কোম্পানিটি। সম্প্রতি প্রকাশিত টয়োটার বিক্রয় পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। খবর জাপান টুডে। গত বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসে বিশ্বজুড়ে মোট ১ কোটি ৩২ লাখ গাড়ি বিক্রি করেছে টয়োটা। অন্যদিকে ফক্সওয়াগন ডিসেম্বর পর্যন্ত বছরজুড়ে ৮৯ লাখ ৮০ হাজার গাড়ি বিক্রি করেছে, যা ২০২৪ সালের তুলনায় দশমিক ৫ শতাংশ কম। অর্থাৎ টয়োটার নভেম্বর পর্যন্ত বিক্রিই ফক্সওয়াগনের পুরো বছরের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে।

মার্কিন বাজারে ব্যবহৃত গাড়ির দাম বাড়তে পারে ২%

Bonik Barta

যুক্তরাষ্ট্রের ব্যবহৃত গাড়ির বাজারে ২০২৬ সালে দাম ২ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছে অটোমোবাইল তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান কক্স অটোমোটিভ। প্রতিষ্ঠানটি মনে করছে, গত কয়েক বছরের উত্থান-পতনের অস্থিতিশীল ধারা কাটিয়ে চলতি বছর স্থিতিশীল মূল্যবৃদ্ধির ধারায় ফিরবে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত গাড়ির বাজার। খবর সিএনবিসি। কক্স অটোমোটিভ গত বৃহস্পতিবার একটি পূর্বাভাস প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ম্যানহেইম ইউজড ভেহিকল ভ্যালু ইনডেক্স অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর নাগাদ ব্যবহৃত গাড়ির পাইকারি দাম ২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের পাইকারি নিলামে বিক্রি হওয়া ব্যবহৃত গাড়ির দামের গতিপ্রকৃতি মূল্যায়নে সূচকটি ব্যবহার করা হয়।

কোস্টা কফি বিক্রির পরিকল্পনা থেকে পিছিয়ে এল কোকা-কোলা

Bonik Barta

প্রত্যাশিত দাম না পাওয়ায় কফি চেইন কোস্টা কফি বিক্রির পরিকল্পনা স্থগিত করেছে কোকা-কোলা। বিভিন্ন প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া প্রস্তাবগুলো আশানুরূপ না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পানীয় জায়ান্টটি। বেশ কয়েক মাস ধরে চলা এ নিলাম প্রক্রিয়া গত ডিসেম্বরে বন্ধ করে দেয়া হয়। টিডিআর ক্যাপিটাল ও বেইন ক্যাপিটালের মতো বড় প্রতিষ্ঠানগুলো এ নিলামের শেষ পর্যায়ে যুক্ত ছিল। তবে আপাতত বিক্রি বন্ধ থাকলেও ভবিষ্যতে পুনরায় এমন উদ্যোগ নিতে পারে কোকা-কোলা। উল্লেখ্য, ২০১৮ সালে ৫১০ কোটি ডলারে কোস্টা কফি অধিগ্রহণ করেছিল প্রতিষ্ঠানটি।

৩০ বিলিয়ন ডলার মূল্যের এএস ওয়াটসনের আইপিও আনছে সিকে হাচিসন

Bonik Barta

হংকংভিত্তিক বৃহৎ শিল্পগোষ্ঠী সিকে হাচিসন হোল্ডিংস লিমিটেডের খুচরা ব্যবসা ইউনিট এএস ওয়াটসন গ্রুপকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক এ গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে প্রতিষ্ঠানটির বাজারমূল্য (ভ্যালুয়েশন) প্রায় ৩ হাজার কোটি (৩০ বিলিয়ন) ডলারে দাঁড়াতে পারে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) বা মাঝামাঝি সময়ের মধ্যেই হংকং ও লন্ডন শেয়ারবাজারে এ দ্বৈত তালিকাভুক্তি সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে সিকে হাচিসন।

জাতীয় নিরাপত্তায় বিদেশী বিনিয়োগ নীতি কঠোর করছে জাপান

Bonik Barta

জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদারে বিদেশী বিনিয়োগ নীতিতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে জাপান। নতুন প্রস্তাব অনুযায়ী, কোনো বিদেশী বিনিয়োগকে দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে করলে কর্তৃপক্ষ তা বাতিলের পরিবর্তে মালিকানা পুনর্বিক্রির (ডাইভেস্টমেন্ট) আদেশ দিতে পারবে। অর্থাৎ বিনিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট শর্তে ওই শেয়ার বিক্রি করে দিতে বিদেশী বিনিয়োগকারীকে বাধ্য করা হতে পারে। দেশটির বিদেশী বিনিয়োগ তদারকি আইনে এ সংশোধনীর প্রস্তাব করা হয়েছে।

ভেনামি চিংড়ি চাষে পোনা আমদানির অনুমোদন স্থগিত

Bonik Barta

দেশে ভেনামি চিংড়ি চাষে পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব ধরনের অনুমোদন স্থগিত করেছে সরকার। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে গত ৭ জানুয়ারি একটি উচ্চপর্যায়ের সভা হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।