14-Apr-2025

Tuesday 15 April 2025

16-Apr-2025

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ৬ শতাংশের ঘরে

Bonik Barta

দেশের বেসরকারি খাতে ঋণ প্রবাহে ভাটা চলছে গত কয়েক বছরে। তবে এবারের মতো এতটা খরা দেখা যায়নি। চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতে অর্থনীতির প্রধান এ খাতের ঋণ প্রবৃদ্ধি মাত্র ৬ শতাংশের ঘরে নেমে এসেছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হালনাগাদ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারি শেষে (ফেব্রুয়ারি’২৪-ফেব্রুয়ারি’২৫) বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে মাত্র ৬ দশমিক ৮২ শতাংশ। যেখানে অর্থবছরের জন্য ঘোষিত মুদ্রানীতিতে ৯ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর তার আগের মাসেও (জানুয়ারি) বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১৫ শতাংশ।

Titas Gas to begin smart prepaid metre installations from 2026

The Financial Express

Titas Gas Transmission and Distribution PLC will begin installing smart prepaid gas meters in 2026, having already appointed one Project Management Consultant (PMC), while the selection of a second is in progress. “We’re hopeful that we can start the implementation of the smart prepaid meter project by the second half of 2026,” said Shahnewaj Parvez, Managing Director of Titas Gas, the largest state-owned gas distribution entity with a 55 per cent market share and 2.878 million consumers. Another PMC will be appointed soon, as the selection process is underway for the ADB-financed project. Meanwhile, Development & Technical Consultant Limited (DTCL), a local firm, has been awarded the consultancy contract under the WB-financed project. Titas Gas has so far installed 420,000 prepaid meters in its command areas, primarily covering Dhaka, Narayanganj, Gazipur, and Narsingdi, since launching the initiative more than a decade ago.

অব্যাহতি দেওয়ার কয়েকদিন পরই স্মার্টফোনে নতুন শুল্কারপের হুমকি ট্রাম্পের

The Business Standard

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনে তৈরি স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যে শুল্ক অব্যাহতি দেওয়া হবে না, বরং সেগুলোকে কেবল নতুন শুল্ক 'ঝুড়িতে' স্থানান্তর করা হচ্ছে। এসব পণ্যের অনেকগুলোকে ১৪৫ শতাংশ শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হবে—শুক্রবারের এমন অফিশিয়াল ঘোষণার পর সোমবার সকালে ইউরোপের শেয়ারবাজারে চাঙাভাব দেখা গেছে। ট্রাম্পকে নতুন এই শুল্কনীতি 'সম্পূর্ণ বাতিল' করার আহ্বান জানিয়ে তাকে 'পারস্পরিক শ্রদ্ধার সঠিক পথে ফিরে আসতে' বলেছে চীন। তবে রোববার মার্কিন কর্মকর্তারা বলেন, এসব পণ্যের ওপর 'সেমিকন্ডাক্টর শুল্ক' আরোপ করা হবে। আর এই বিষয়ে ট্রাম্প পরে আরও বিস্তারিত জানাবেন। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, নতুন এই শুল্ক পূর্বে ঘোষিত বৈশ্বিক শুল্কের বাড়তি হিসেবে কার্যকর হবে। চলতি মাসের শুরুতে আরোপ করা সেই শুল্ক পরে ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়। 'আমাদের ওষুধ, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিকস আমেরিকাতেই তৈরি হওয়া দরকার,' বলেন তিনি। শনিবার মার্কিন কাস্টমসের এক নোটিশে জানানো হয়েছিল, স্মার্টফোন, কম্পিউটার ও কিছু ইলেকট্রনিক ডিভাইস ১২৫ শতাংশ শুল্ক থেকে রেহাই পাবে। তবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এসব পণ্যে কোনো ছাড় দেওয়া হয়নি এবং এমন খবর মিথ্যা। তার ভাষ্যমতে, 'এগুলোকে (পণ্যগুলোকে) শুধু আরেকটি "শুল্কঝুড়িতে" সরানো হয়েছে।'

শর্ত পূরণ করতে না পারলে ঋণের কিস্তি পাবে কি বাংলাদেশ

Bonik Barta

এ ঋণ কর্মসূচির অধীনে বেশকিছু শর্ত ও সংস্কার বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে রাজস্ব আহরণ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করা ও নিট রিজার্ভ সংরক্ষণসংক্রান্ত শর্ত পূরণের ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে বেশ দুর্বলতা। প্রথম তিনটি রিভিউ মিশনে এ বিষয়ে ছাড় দেয়া হলেও চতুর্থ ও বর্তমানে চলমান মিশনে বেশ কঠোর অবস্থানে আইএমএফ। গুরুত্বপূর্ণ এসব শর্ত পূরণ করতে না পারলে ঋণের কিস্তির অর্থ না পাওয়ার শঙ্কাও রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আইএমএফের গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে গত ৬ এপ্রিল থেকে সংস্থাটির একটি মিশন বাংলাদেশ সফর করছে। এর আগের তিনটি মিশনেরও নেতৃত্ব দিয়েছেন তিনি। এবারের মিশনের প্রতিবেদনের ভিত্তিতে আগামী জুনে আইএমএফের পর্ষদে বাংলাদেশের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব উঠবে। অনুমোদন সাপেক্ষে দুই কিস্তি মিলিয়ে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়ের কথা রয়েছে।

সব বিদেশী মুদ্রায় হিসাব খুলতে পারবেন প্রবাসীরা

Bonik Barta

এখন থেকে সব ধরনের বিদেশী মুদ্রায় হিসাব খুলতে পারবেন প্রবাসীরা। সেই সঙ্গে প্রবাসীদের নামে খোলা বৈদেশিক হিসাবের সুদের হার বাজারের ওপর ছেড়ে দেয়া হয়েছে। ফলে এখন থেকে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের হার নির্ধারিত হবে। রোববার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এতদিন শুধু অনুমোদিত চারটি বৈদেশিক মুদ্রা ডলার, পাউন্ড, ইউরো ও ইয়েনে প্রবাসীদের হিসাব খোলার সুযোগ ছিল। এখন অনুমোদিত মুদ্রার পাশাপাশি ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন প্রবাসীরা। এ সুযোগ দেয়ায় দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

পুনরুদ্ধার নিয়ে হতাশা বিলাসপণ্যের বাজারে

Bonik Barta

এতদিন ধারণা করা হয়েছিল, চলতি বছরের মধ্যে যুক্তরাষ্ট্রনির্ভর বিলাসবহুল পণ্যের বাজার পুনরুদ্ধার হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ সেই আশা ভেঙে দিয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, শুল্ক বাড়ায় হ্যান্ডব্যাগ ও হাই-এন্ড ঘড়ির চাহিদায় মন্দা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। খবর এফটি। বিলাসপণ্যের বৈশ্বিক চাহিদার প্রধান চালিকাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। কিন্তু দেশ দুটি পরস্পরের পণ্যের ওপর পাল্টাপাল্টি আমদানি শুল্ক আরোপ অব্যাহত রেখেছে। এ বাণিজ্য অস্থিরতা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতিতে ভোক্তা আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বছরের শেষ নাগাদ ৩৭০০ ডলারে পৌঁছাতে পারে স্বর্ণের দাম

Bonik Barta

স্বর্ণের দাম নিয়ে আগে দেয়া পূর্বাভাস সংশোধন করেছে গোল্ডম্যান স্যাকস। আগে ৩ হাজার ৩০০ ডলারের আভাস দেয়া হলেও এখন বলা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ আউন্সপ্রতি দাম ৩ হাজার ৭০০ ডলারে চড়তে পারে। খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হচ্ছে, স্বর্ণের দাম ৩ হাজার ৬৫০ থেকে ৩ হাজার ৯৫০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে, এ হিসাবের ভিত্তিতে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

Harvard rejects Trump demands, gets hit by $2.3 billion funding freeze

The Financial Express

Harvard on Monday rejected numerous demands from the Trump administration that it said would cede control of the school to a conservative government that portrays universities as dangerously leftist. Within hours of Harvard taking its stand, the administration of President Donald Trump announced it was freezing $2.3 billion in federal funding to the school.The funding freeze comes after the Trump administration said last month it was reviewing $9 billion in federal contracts and grants to Harvard as part of a crackdown on what it says is antisemitism that erupted on college campuses during pro-Palestinian protests in the past 18 months. On Monday, a Department of Education task force on combating antisemitism accused America's oldest university of having a "troubling entitlement mindset that is endemic in our nation's most prestigious universities and colleges - that federal investment does not come with the responsibility to uphold civil rights laws." The exchange escalates the high-stakes dispute between the the Trump administration and some of the world's richest universities that has raised concerns about speech and academic freedoms.

Trump declares no tariff exemptions for smartphones in latest trade move

The Financial Express

No tariff exemption is being extended to smartphones and other electronic products manufactured in China. President Donald Trump made the announcement on Sunday, clarifying that such items are instead being shifted under a different tariff policy. The announcement came in contrast to a notice issued earlier by US Customs, which stated on Saturday that the elevated tariffs would not take effect even if goods such as mobile phones, computers and semiconductors were imported from China.Within 48 hours, however, Trump offered a conflicting message. He denied that tariff exemptions had been granted for these products. In a post on Truth Social, Trump asserted that no exemptions had been approved for any product, dismissing reports of such notices as “fake news”. On Sunday, senior US officials indicated that the affected products would fall under what they called the “semiconductor tariff,” and suggested that Trump would provide a more detailed explanation in the coming days.Trump added in his Truth Social post that all sources of electrical goods, including semiconductors, would be scrutinised in light of national security concerns. “We are taking a look at Semiconductors and the WHOLE ELECTRONICS SUPPLY CHAIN in the upcoming National Security Tariff Investigations," his post read.