আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ক্যাম্প সংখ্যা বাড়ানো হয়েছে
Bonik Barta
জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার (১০ আগস্ট) গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীদের সেনা টহল দলের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে সেই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখযোগ্য কার্যক্রম সমূহের মধ্যে গতকাল রোববার (১১ আগস্ট) নারায়ণগঞ্জ ইপিজেডে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভকে আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণসহ চার জন জাপানি নাগরিককে উদ্ধার করে সেনাবাহিনী। এছাড়া বাংলাদেশ পুলিশকে সহযোগিতার লক্ষে বর্তমানে ৫৩৭টি থানায় সেনা মোতায়ন রয়েছে এবং থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও বিভিন্ন ঘটনায় লুটপাটকৃত অস্ত্র ও গোলাবারুদ সাধারণ জনগণ সেনাবাহিনীর কাছে জমা দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে এবং আটককৃতদের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সরাসরি কারাগারে প্রেরণ করা হয়েছে।
জলবায়ু ও ছত্রাকজনিত রোগ
Bonik Barta
জলবায়ু ও আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছত্রাকের ধরনও পরিবর্তন হয়। কিছু রোগ সৃষ্টিকারী ছত্রাক ধীরে ধীরে আরো বেশি অঞ্চলজুড়ে ছড়াতে থাকে। যদি তারা উপযুক্ত পরিবেশ পায়। এছাড়া নতুন ধরনের ছত্রাকেরও সংক্রমণ বাড়তে পারে। যেগুলো উষ্ণ তাপমাত্রার সঙ্গে খাপ খায় এবং মানবদেহে সংক্রমিত হতে পারে। ছত্রাকজনিত রোগের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে।
জলবায়ু পরিবর্তন জৈবিক, পরিবেশগত ও সামাজিক ব্যবস্থার জন্য অনেক হুমকির সৃষ্টি করে। সময়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রা এবং আবহাওয়ার ধরন পরিবর্তনের ফলে পরিবেশ এবং ছত্রাকের আবাসস্থল পরিবর্তন হচ্ছে।
জুলাই মাসে মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ১১.৬৬%, ১২ বছরের মধ্যে সর্বোচ্চ
The Business Standard
আগের মাসের চেয়ে গত জুলাই মাসে জাতীয় পর্যায়ে বেড়েছে সাধারণ মূল্যস্ফীতি। যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এ সময়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ১১ দশমিক ৬৬ শতাংশ হারে, জুন মাসে যা ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।
জুলাই মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ১৪ দশমিক ১০ শতাংশ ও ৯ দশমিক ৬৮ শতাংশ হারে; যা আগের মাসে ছিল যথাক্রমে ১০ দশমিক ৪২ ও ৯ দশমিক ১৫ শতাংশ।
আজ সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে গত মে মাসে সর্বোচ্চ ৯ দশমিক ৯৪ শতাংশ হয় সাধারণ মূল্যস্ফীতি, এই হার ছিল ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।
১৫ বছরে ২৪ ব্যাংক কেলেঙ্কারিতে ৯২ হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে: সিপিডি
The Business Standard
২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে ২৪টি বড় ব্যাংক কেলেঙ্কারিতে প্রায় ৯২ হাজার ২৬১ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আজ সোমবার (১২ আগস্ট) 'ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয়' শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
সিপিডির তথ্য অনুসারে, গত ১৫ বছরে আত্মসাৎ করা অর্থের পরিমাণ ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের ১২ শতাংশ বা জিডিপির ২ শতাংশের সমান।
Bangladesh Bank asks Nagad to launch digital bank by October
The Financial Express
Recent reports suggested conspiracies aimed at destabilising Bangladesh’s financial sector, targeting Nagad and other institutions.
Certain groups are exploiting the current instability to spread misleading and defamatory information about Nagad, which recently became the first company in Bangladesh to receive a digital banking license, according to a press release.
Bangladesh Bank acknowledged the need for Nagad to prepare adequately for the launch. In a meeting on Monday, BB reassured Nagad’s senior officials that the central bank expects Nagad to launch its digital banking services by October, despite the unfounded rumours circulating against it.
Terminate controversial contractual appointments, ensure supplies
The Financial Express
A slew of action plans comes from the maiden meeting of the Advisory Council of the interim government with supply of all essential commodities and termination of all "controversial" contractual appointments topping the priorities, officials say. The meeting, held on Sunday -- the first full day of function in office of the just-installed government -- also formed a search committee to appoint of a new governor of Bangladesh Bank and a new chairman of the Bangladesh Securities and Exchange Commission as resignations of the incumbents have been accepted.
Nagad digital bank faces nemesis
The Financial Express
Much-hyped Nagad Digital Bank is on the brink following paradigm shift as the regulator is considering cancelling its licence allegedly for intervention of two influential persons of the immediate-past government.It became Bangladesh's first digital bank in the process of transformation from a financial institution launched under the state-run postal department, in a controversial process that now comes under scrutiny, sources said.
আজ থেকে কাজে ফিরছে পুলিশ
The Business Standard
আন্দোলনরত পুলিশ সদস্যরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তারা সোমবার (১২ আগস্ট) থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন।
রোববার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান এ ঘোষণা দেন।
জাহিদুল ইসলাম বলেন, 'ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটির পরিপ্রেক্ষিতে আমরা ১১ দফা দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। দাবি আদায়ের জন্য কর্মবিরতিতে ছিলাম।'
দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেট ভাঙতে একসঙ্গে কাজ করবে ভোক্তা অধিকার, শিক্ষার্থীরা
The Business Standard
নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে ঢাকাসহ সারাদেশে বাজার মনিটরিংয়ের কাজ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
রোববার (১১ আগস্ট) কারওয়ানবাজারে ভোক্তা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় ছাত্রদের পক্ষ থেকে এসব কথা জানানো হয়।
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, ছাত্রদের পক্ষ থেকে ১২টি প্রস্তাবনা তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিন ইয়ামীন মোল্লা।
কারসাজি ও জালিয়াতির মাধ্যমে পুঁজিবাজার থেকে হাতিয়ে নেয়া হয় লাখো কোটি টাকা
Bonik Barta
আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পর দেড় বছরে দেশের পুঁজিবাজারে বড় ধরনের উল্লম্ফন ঘটে। অস্বাভাবিক এ উল্লম্ফনের পর হঠাৎ ধস নামে ২০১১ সালের জানুয়ারিতে। লোকসানের কারণে বিনিয়োগকারীদের আত্মহত্যার মতো ঘটনাও ঘটে। এরপর সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সংস্কার ও পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ১০ বছর সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সের অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। তার উত্তরসূরি হিসেবে ২০২০ সালে দায়িত্বে আসেন একই বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। যদিও আলোচিত এ দুই চেয়ারম্যানের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড ও স্বজনপ্রীতির কারণে দেশের পুঁজিবাজার আরো খাদের কিনারে চলে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অভ্যুত্থানে ছাত্র-জনতার পক্ষে ভূমিকা রাখেন সাবেক সেনা কর্মকর্তারা
Bonik Barta
বাংলাদেশের সর্বশেষ গণ-অভ্যুত্থানের বিষয়ে ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর একটি চিঠি লেখেন ছয় মার্কিন জনপ্রতিনিধি। চিঠিতে তারা ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তাদের ভূমিকার কথাও উল্লেখ করেন। তারা লেখেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসম্মানজনক কাজ থেকে বিরত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।’
গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দরের কার্যক্রম এক বছর ধরে স্থবির
Bonik Barta
কয়লা আমদানিনির্ভর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দরে প্রায় এক বছর ধরে কোনো কার্যক্রম নেই বললেই চলে। ভারতীয় কয়লার দাম বেশি হওয়ায় ব্যবসায়ীরা আমদানি করছেন না। সেই তুলনায় ইন্দোনেশিয়া থেকে আমদানীকৃত কয়লা দামে সাশ্রয়ী। ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আমদানি করা কয়লায় টনপ্রতি লোকসান গুনতে হচ্ছে ৪-৫ হাজার টাকা। ক্রেতা না থাকায় ২০ থেকে ২৫ হাজার টন মজুদ কয়লা নিয়ে বিপাকে পড়েছেন তারা। এছাড়া কাঁচা ইট পোড়ানোর মৌসুম শেষ হওয়ায় বর্তমানে কয়লার চাহিদাও নেই। ফলে বন্দরে জমেছে কয়লার স্তূপ। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। এ অবস্থায় বন্দর দুটির কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
ভারতে রাশিয়ার জ্বালানি তেল আমদানি ১০ গুণ বেড়েছে
Bonik Barta
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগের সময়ের তুলনায় ভারতে রাশিয়ার জ্বালানি তেল আমদানি ১০ গুণ বেড়েছে বলে জানিয়েছে বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিল (বিআইএমসিও)। সংস্থাটির মতে, বর্তমানে ভারতের আমদানীকৃত জ্বালানি তেলের ৪০ শতাংশ আসছে রাশিয়া থেকে। চলতি বছর দেশটি থেকে দৈনিক ১৬ লাখ ব্যারেল হারে আমদানি হয়েছে। খবর ইন্ডিয়া শিপিং নিউজ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২০২১ সালে শুরু হয়। আগ্রাসনের অভিযোগ এনে ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। বিআইএমসিওর হিসাবমতে, নিষেধাজ্ঞা দেয়ার আগে সমুদ্রপথে রাশিয়ার জ্বালানি তেলের অন্তত ৬৫ শতাংশ রফতানি হতো ইইউ ও যুক্তরাষ্ট্রে।
ইউক্রেন যুদ্ধে নতুন মোড়
Bonik Barta
রাশিয়ার কুর্স্ক অঞ্চলে দ্রুতগতিতে ইউক্রেনীয় বাহিনী অনুপ্রবেশের ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। প্রায় আড়াই বছর ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এটিই কিয়েভ বাহিনীর সবচেয়ে বড় আন্তঃসীমান্ত অভিযান। এতে প্রকাশ পেয়েছে রাশিয়ার দুর্বলতা। স্বাভাবিকভাবেই বিব্রত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের এ অভিযান হাজার হাজার বেসামরিক নাগরিককে কুর্স্ক অঞ্চল থেকে পালাতে বাধ্য করেছে। কারণ রুশ বাহিনী আক্রমণ প্রতিহত করতে হিমশিম খাচ্ছে. ইউক্রেনের জন্য এ আন্তঃসীমান্ত অভিযানের গুরুত্ব বেশি আরো একটি কারণে। অস্ত্র ও জনবলের অভাবে ভুগতে থাকা ইউক্রেনীয় বাহিনীকে যখন এক হাজার কিলোমিটারের ফ্রন্ট লাইনজুড়ে নিরলস রুশ আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে, তখন এ অভিযান তাদের মনোবল ব্যাপকভাবে চাঙ্গা করবে।
কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় ৭,৯৩৬ কোটি টাকার খেলাপি ঋণ গোপন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক
The Business Standard
এস আলম গ্রুপের মালিকানাধীন শরিয়াভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংককে ৭ হাজার ৯২৬ কোটি টাকা খেলাপি ঋণ গোপন করার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকেরই এক গোপন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন রিপোর্টে দেখা যায়, ২০২৩ এর ডিসেম্বর শেষে সোশ্যাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৯ হাজার ৫৬৮ কোটি টাকা। অথচ ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিপোর্টে দেখিয়েছে মাত্র ১ হাজার ৬৪৪ কোটি টাকা।
এছাড়া পরিদর্শন টিম ২০২৩ সালের ডিসেম্বর শেষে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে (এসআইবিএল) প্রভিশন ঘাটতির পরিমাণ পেয়েছে ৮ হাজার ১২৭ কোটি টাকা। অথচ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তার পরামর্শে প্রতিবেদনে দেখাতে হয়েছে মাত্র ৬৪ কোটি টাকা। এর মাধ্যমে ব্যাংকটির প্রভিশন ঘাটতি গোপন করেছে ৮ হাজার ৬৩ কোটি টাকা।
Classrooms stay empty despite reopening order
The Financial Express
Five days after the authorities announced resuming classes, educational institutions still remain shuttered -- caught in a limbo between official orders and on-the-ground realities.
While students have won hearts as impromptu traffic cops and community guardians, educators and parents worry about the psychological toll of violent crackdown on students' anti-quota movement and the present law and order challenges to return to the classroom.
Prof Shibli's reign ends. Will it stop abuse of stock market?
The Financial Express
Professor Shibli Rubayat-Ul Islam resigned on Saturday night less than three months after his reappointment for the second term amid widespread criticism about his performance. During his tenure of four years and three months, the Bangladesh Securities and Exchange Commission's (BSEC) grip over the market was lax, which allowed corrupt practices, an increase in the number of bad IPOs and market manipulation. Instead of ensuring good governance, the BSEC led by Mr Islam was fixated on keeping the index up artificially.
Turnover exceeds Tk 20b despite erosion of most stocks
The Financial Express
The daily trade turnover on the Dhaka Stock Exchange (DSE) has exceeded Tk 20 billion-mark on Sunday after 23 months, buoyed by heightened optimism among investors. Investors are optimistic about a new beginning in the market as the securities regulator's Chairman Prof Shibli Rubayat Ul Islam stepped down on Saturday night five days after the fall of Sheikh Hasina-led government in the wake of a mass uprising. Being upbeat about the development of the country's political landscape, investors made fresh bets on large-cap and blue-chip stocks.
চাঁদাবাজি বন্ধে ব্যবসার খরচ কমবে ১০ শতাংশ পর্যন্ত
Bonik Barta
দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে সড়কে যে চাঁদাবাজি হয়, তাতে ব্যবসার পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এ চাঁদাবাজির সঙ্গে ক্ষমতাসীন দলের লোকজনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, এমনকি প্রশাসনের লোকজন জড়িত থাকার অভিযোগও রয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে নানা সময়ে প্রতিবাদ এলেও পরিস্থিতি পাল্টায়নি। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে চাঁদাবাজির উৎপাত এখন অনেকটাই কমে এসেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, চাঁদাবাজি বন্ধ হলে ব্যবসার ব্যয় খাতভেদে গড়ে ১০ শতাংশ পর্যন্ত কমতে পারে। আর শাকসবজির মতো নিত্যপণ্যের দাম কমতে পারে ৪০ শতাংশ পর্যন্ত। ট্রাফিক পুলিশের অবর্তমানে সড়কে যান চালাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। এতে কমে এসেছে পুলিশের হয়রানিও। এ অবস্থায় চাঁদাবাজি ও হয়রানিমুক্ত ব্যবসায়িক মডেল কেমন হতে পারে তা নিয়ে চলছে আলোচনা-বিশ্লেষণ।
চট্টগ্রামে কমতির দিকে অধিকাংশ ভোগ্যপণ্যের পাইকারি দাম
Bonik Barta
স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বাজার। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে গত এক সপ্তাহ কার্যত লেনদেন বন্ধ ছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় পাইকারিতে পণ্যের দাম বাড়লেও বাজারে স্থিতিশীলতা ফিরছে। এরই মধ্যে কমতে শুরু করেছে প্রধান প্রধান ভোগ্যপণ্যের দাম।
ওপেক দেশগুলোর জ্বালানি তেল উত্তোলনে ঊর্ধ্বগতি
Bonik Barta
ওপেক প্লাসভুক্ত দেশগুলোয় গত জুলাইয়ে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। সংগঠনটির পরিকল্পনা অনুসারে উত্তোলন কমানোর কথা থাকলেও এ সময় ইরাক ও কাজাখস্তান জ্বালানি পণ্যটির উৎপাদন বাড়িয়েছে। অন্যদিকে রাশিয়াও নির্ধারিত কোটার চেয়ে বেশি উত্তোলন করেছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল।
এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের তথ্যানুযায়ী, জুনে ওপেক প্লাসভুক্ত দেশগুলোর দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল ১ লাখ ৬০ হাজার ব্যারেল। ওই মাসে মোট ৪ কোটি ১০ লাখ ৩০ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করা হয়। এ সময় কোটার ভিত্তিতে উৎপাদন করে, ওপেক প্লাসের এমন সদস্যের উৎপাদনের পরিমাণ ছিল দৈনিক ২ লাখ ২৯ হাজার ব্যারেল, জুলাইয়ে যা বেড়ে ৪ লাখ ৩৭ হাজার ব্যারেলে উন্নীত হয়েছে।