10-Aug-2024

Sunday 11 August 2024

12-Aug-2024

শিল্প-কারখানার নিরাপত্তা নিশ্চিতে বিটিএমএর মনিটরিং সেল গঠন

Bonik Barta

শিল্প-কারখানায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিতে মনিটরিং সেল গঠন করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সম্প্রতি সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-পরবর্তী কিছু স্বার্থান্বেষী মহল শিল্প-কারখানাসহ দেশের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও লুটতরাজ করছে, যার মাধ্যমে তারা প্রকারান্তরে দেশের সম্পদ বিনষ্ট করছে। দেশপ্রেমিক সেনাবাহিনী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে নিরলস কাজ করছে।

বেনাপোল স্থলবন্দরে আমদানি কমেছে ২ লাখ ৮২ হাজার টন

Bonik Barta

ডলার সংকট আর ব্যবসায়িক মন্দার কারণে ঋণপত্র বা এলসি খুলতে না পারায় দেশের আমদানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। যার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি কমেছে। ২০২১-২২ অর্থবছরে আমদানি করা হয়েছিল ১৮ লাখ ৯৫ হাজার ৫৪৩ টন পণ্য। ২০২২-২৩ অর্থবছরে পণ্য আমদানি বেড়ে দাঁড়িয়েছিল ২০ লাখ ৩ হাজার ৬৭০ টন। তবে সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে আমদানি কমে হয়েছে ১৭ লাখ ২১ হাজার ৪৪১ টন। সে হিসেবে ২০২২-২৩ অর্থবছরে তুলনায় গত বছর পণ্য আমদানি কমেছে ২ লাখ ৮২ হাজার ২২৯ টন।

কার্যক্রম শুরু আরো ১৭৭ থানায়, সচল এখন ৫৩৮

Bonik Barta

পুলিশ সদর দপ্তর জানায়, সারা দেশে মেট্রোপলিটন, রেঞ্জ, নৌ, হাইওয়ে ও রেলওয়ে মিলিয়ে মোট থানা রয়েছে ৬৩৯টি। এর বাইরে প্রশিক্ষণ কেন্দ্র ২০টি। শিক্ষার্থীদের কোটা আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে ৪৫০টি থানা জনরোষের শিকার হয়। অনেক পুলিশ সদস্য হতাহত হন। অন্য পুলিশ সদস্যরাও চলে যান নিরাপদ আশ্রয়ে। এতে ৫ আগস্ট থেকে কার্যত সব থানাই অচল হয়ে যায়। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সহায়তায় নতুন করে থানাগুলো সচলের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে নতুন করে চালু হয়েছে ১৭৭টি থানার কার্যক্রম। আর আগের দিন ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছিল। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। ওইসব থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ।

Action against those who attacked banks: Salehuddin

The Business Standard

Finance and Planning Adviser Salehuddin Ahmed addressed recent attacks on banks, including Islami banks, and assured that actions will be taken against those responsible. "I know that some people are attacking banks, including Islami banks, and we will take action," he said after an introductory meeting with Finance Division officials at the finance ministry today (11 August).

National an hour ago Indiscriminate firing at Islami Bank head office, five officials shot

The Financial Express

An incident of indiscriminate firing was reported in front of the Islami Bank head office in the Dilkusha commercial area of Dhaka, where five bank officials were shot. Hundreds of outsiders tried to force their way into the bank. When they were blocked, the officials were fired upon at around 10:30am, local media reports.

BSEC Chairman Shibli Rubayat resigns

The Financial Express

Bangladesh Securities and Exchange Commission (BSEC) Chairman Professor Shibli Rubayat-Ul-Islam has resigned from his post. He sent his resignation letter yesterday to the secretary of the Financial Institutions Division (FID) of the Ministry of Finance, citing personal reasons, local media reported. Prof Shibli was appointed chairman of the BSEC on May 17, 2020. He was reappointed as the chairman of BSEC for another four-year term on April 28 of this year.

ইলিশ আগে দেশের মানুষ পাবে, পরে রপ্তানি: উপদেষ্টা ফরিদা আখতার

The Business Standard

মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, "দেশের মানুষ ইলিশ পাবে না, আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে।" আজ রোববার (১০ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা এ কথা বলেন। তিনি আরও বলেন, "সিন্ডিকেট, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এই সিন্ডিকেট ভাঙ্গতে হবে।"

চলতি সপ্তাহে নগদ ২ লাখ টাকার বেশি ব্যাংক থেকে তোলা যাবে না

The Business Standard

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (১১ আগস্ট) থেকে পুরো সপ্তাহজুড়ে একজন গ্রাহক এক হিসাব থেকে দুই লাখ টাকার বেশি তুলতে পারবেন না। শনিবার (১০ আগস্ট) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের এ সর্বোচ্চ সীমা বেধে দেয়া হয়েছে। নির্দেশনা বলা হয়, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এজন্য এক হিসাব থেকে দুই লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ অর্থ স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করা যাবে।

মেয়র ছাড়া কীভাবে চলছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম?

The Business Standard

দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে মেয়র ও কাউন্সিলররা অনুপস্থিত থাকায় ঢাকার দুই সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত ৩ আগস্ট দেশ ছেড়ে পালান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। আর ৫ আগস্ট থেকেই গা-ঢাকা দিয়ে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।দুই সিটির প্রশাসনিক দায়িত্বে থাকা অধিকাংশ কর্মকর্তাই এখন অফিস করছেন না। ফলে দুই সিটি কর্পোরেশনের আর্থিক কর্মকাণ্ড, জন্ম-মৃত্যু নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ অধিকাংশ কার্যক্রমই বন্ধ রয়েছে। অনলাইন যোগাযোগের মাধ্যমে অল্প কিছু কর্মচারী নিয়ে কোনোমতে চলছে শুধু বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম।

Student volunteers to get certificates: Home adviser

The Financial Express

Students who have been volunteering to control traffic, clean roads, and beautify the city will be awarded certificates of encouragement, said Home Affairs Adviser Brigadier (Retd) M Sakhawat Hossain on Sunday. Mr Hossain made the announcement while speaking to reporters after visiting injured police personnel at the Central Hospital in Dhaka’s Rajarbagh.

Will try to minimise irregularities in govt offices: Adviser

The Business Standard

People were harassed due to various irregularities and mistakes in government offices, these will be minimised as much as possible, said Local Government, Rural Development and Cooperatives Ministry Adviser AF Hasan Arif. He made the comment while talking to reporters after joining his office at the secretariat today (11 August). He said, there are more than 1,000 cases against the Local Government, Rural Development And Cooperatives division in the High Court. What are the reasons behind the cases? The mistakes that are being made should be minimised as much as possible so that people do not have to come to court after being harassed."

দুই বছর পর লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়াল

Bonik Barta

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ প্রায় দুই বছর পর ২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) সূচক ও লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইএক্স পাঁচ মাস পর ৬ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। এদিন ৯১ পয়েন্ট বেড়ে সূচকটি দাঁড়ায় ৬ হাজার ১৬ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৯২৫ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৭৫ পয়েন্টে। গতকাল নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ প্রায় ৫১ পয়েন্ট বা ২ দশমিক ৪২ শতাংশ বেড়ে ২ হাজার ১৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৩৩ পয়েন্টে।

চালুর জন্য প্রস্তুত মেট্রোরেল, সরকারের সিদ্ধান্তের অপেক্ষা

Bonik Barta

মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের টিকিট বিক্রি ও যাত্রীদের ভাড়া আদায়সংক্রান্ত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুটি স্টেশন বাদ দিয়ে বাকি ১৪টি স্টেশনের মধ্যে মেট্রোরেল পরিষেবা পুনরায় চালুর বিষয়ে ‘‌সবুজ সংকেত’ দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি কমিটি। ডিএমটিসিএলের একটি সূত্র বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, কবে নাগাদ মেট্রো চলাচল শুরু হবে, তা এখন অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।

Industries to get gas on priority basis: Adil

The Financial Express

Industries Adviser Adilur Rahman Khan said on Saturday that the industrial sector would get priority in getting gas supply after resolving the ongoing supply crunch aiming to keep industrial productivity run. He also promised to take steps to move forward the country's leather and ship recycling sectors.

Coal fires power plants as unrest slows fuel oil supply

The Financial Express

The country's overall fuel consumption pattern in power plants reversed during the quota reform movement, with a sharp rise in electricity generation from coal-fired power plants. State-run Bangladesh Power Development Board (BPDB) leaned significantly towards coal-fired power plants, cutting the share of gas-fired and oil-fired plants.

BSEC backtracks on withdrawal of floor price of six companies

The Financial Express

The stock market regulator suspended the order of withdrawal of the floor price of three companies, including Beximco, which was supposed to lift the floor price from today (Sunday). Before his resignation, Bangladesh Securities And Exchange Commission Chairman Professor Shibli Rubayat Ul Islam had issued a floor price withdrawal order to facilitate a total of six companies, including Salman F Rahman’s Beximco. Prof Shibli stepped down on Saturday night five days after the ouster of Sheikh Hasina’s government in the face of a civil uprising.

Stocks jump at opening as BSEC chairman reigns

The Financial Express

Stocks open sharply higher on Sunday, with the key index exceeding the 6,000-mark, as buoyant investors are putting fresh bets on lucrative blue-chip shares riding on the recent developments in the country’s political landscape. Investors are optimistic about the return of good governance in the market as the Bangladesh Securities and Exchange Commission (BSEC) Chairman Prof Shibli Rubayat-Ul Islam resigned on Saturday night.

ভারী বৃষ্টি আর তীব্র জোয়ার, ব্যাপক ফসলহানিতে দক্ষিণাঞ্চলের কৃষকরা

The Business Standard

দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাত এবং তীব্র জোয়ারে নষ্ট হয়ে গেছে হাজার হাজার একর জমির আমন ধানের বীজতলা ও চাষাবাদ। নষ্ট হয়ে গেছে সকল ধরনের শাকসবজি। মাঠের পর মাঠ জুড়ে এখন পানি ছাড়া আর কিছুই নেই। কোনো কোনো কৃষক কমপক্ষে তিনবার বীজতলা তৈরি করেও একগোছা ধান গাছ বাঁচাতে পারেননি। এ অবস্থায় কৃষকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। অতীতে বৃষ্টি ও জোয়ারের পর এমন দীর্ঘ সময় জলাবদ্ধতার নজির দেখেনি বলে জানান কৃষকরা।

সরবরাহ চেইন পুনরুদ্ধার হওয়ার পরও চড়া চালের বাজার

The Business Standard

অন্তর্বর্তী সরকার গঠন ও সরবরাহ চেইন পুনরুদ্ধারের পর অধিকাংশ পণ্যের দাম কমতে শুরু করলেও কমেনি চালের দাম। পর্যাপ্ত মজুত থাকলেও চালের দাম দেড় মাসের ব্যবধানে কেজিপ্রতি অন্তত ৫-৮ টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে মিল পর্যায়ে অযৌক্তিকভাবে দাম বাড়ানো হচ্ছে।

পোশাক কারখানার কোনো ক্রয়াদেশ বাতিল হয়নি

Bonik Barta

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত সোমবার শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রায় সব শিল্প-কারখানা বন্ধ হয়ে যায়। তবে বিজিএমইএ ও সেনাবাহিনীর টাস্কফোর্সের সহযোগিতায় গত বুধবার থেকে গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানা পুনরায় সচল হয়। এ সময় পোশাক কারখানাগুলোর কোনো ক্রয়াদেশ বাতিল হয়নি বলে জানিয়েছেন বিজিএমইএর পরিচালক ও স্প্যারো অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম।

Coal fires power plants as unrest slows fuel oil supply

The Financial Express

The country's overall fuel consumption pattern in power plants reversed during the quota reform movement, with a sharp rise in electricity generation from coal-fired power plants. State-run Bangladesh Power Development Board (BPDB) leaned significantly towards coal-fired power plants, cutting the share of gas-fired and oil-fired plants.

Banking normalcy issue comes first, reform next

The Financial Express

Restoring confidence and normalcy in the banking sector comes first before going for reforms, said Finance and Planning Adviser Dr Salehuddin Ahmed after his maiden meet held Saturday with the top brass under his jurisdiction. Banking sector virtually remained in disorders as heads rolled in the central bank as the governor and his deputies had to pack their bags amid commotion from lower orders following the fall of the Sheikh Hasina government.

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনে প্রথম পলাতক গভর্নর আব্দুর রউফ তালুকদার

Bonik Barta

শেখ মুজিবুর রহমানের সরকার উৎখাতের ৪৯ বছর পর ৫ আগস্ট পতন ঘটেছে তারই কন্যা শেখ হাসিনার সরকারের। ওইদিন থেকেই পলাতক ছিলেন আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেয়া গভর্নর আব্দুর রউফ তালুকদার। ৬ আগস্ট থেকে তিনদিন ব্যাংক খোলা থাকলেও অফিসে যাননি তিনি। শেষ পর্যন্ত অজ্ঞাত স্থান থেকেই গতকাল অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান প্রবল প্রতাপ দেখানো এ গভর্নর।

মানবাধিকার লঙ্ঘনের দায়ে বাংলাদেশী কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারির আহ্বান কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্যের

The Business Standard

শেখ হাসিনার অধীনে থাকা সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন মার্কিন কংগ্রেসের ছয় সদস্য। হোলেনসহ আরও পাঁচজন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের কাছে একটি চিঠিতে এ দাবি জানান। তারা চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন এবং একই সঙ্গে তাঁরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।