লোকসান কাটিয়ে উঠতে আশাবাদী রপ্তানিকারকরা
The Business Standard
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার ক্রেতাদের আস্থা বাড়াবে এবং বাংলাদেশের রপ্তানির মূল বাজার পশ্চিমা বিশ্বে তার (ড. ইউনূস) খ্যাতির কারণে পণ্যের অর্ডার বাড়বে বলে আশা করছেন দেশের রপ্তানিকারকরা।
তারা বিশ্বাস করেন, সরকার যদি আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাহলে গত মাসে ছাত্র আন্দোলনের কারণে যে লোকসান হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব।
দেশে নতুন বিনিয়োগ আকৃষ্ট করার একটি ভাল সুযোগ রয়েছে উল্লেখ করে রপ্তানিকারকরা জানিয়েছেন, ক্রেতারা ইতোমধ্যেই বাংলাদেশ থেকে সোর্সিং বাড়ানোর জন্য তাদের আগ্রহ প্রকাশ করছে।
Columns 15 hours ago Three int'l organisations & global free trade
The Financial Express
In principle, free trade means the free movement of goods, services, capital and people across borders. In practice, it means national policies and regulatory objectives put greater or lesser constraints on the movement of each. It is how the Dictionary of Trade Policy Terms [P-181; Fifth Edition; Cambridge University Press, 2007] defines free trade, adding that the meaning of 'free trade' has changed over the decades. For instance, in the case of American policy, free trade meant a tariff under 20 per cent in the early 19th century. By the middle of the 20th century, it meant a tariff of less than 5 per cent. Thus, the tariff level is critical to understanding a country's trade liberalisation process, which emphasises the gradual or complete removal of existing trade impediments in goods and services. Free trade is the ultimate aim of trade liberalisation.
দুই বছর পর ফ্লোর প্রাইস মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো শেয়ার
The Business Standard
দুই বছর পর ফ্লোর প্রাইস থেকে মুক্ত হতে যাচ্ছে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেডের শেয়ার। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি চিঠি অর্ডার ইস্যু করে। বিএসইসি'র অর্ডারে বলা হয়, বেক্সিমকো লিমিটেডের শেয়ারে ফ্লোর প্রাইস রবিবারে উঠে যাবে। আর ইসলামী ব্যাংকের শেয়ার থেকে উঠবে আগামী বুধবার।
বর্তমানে ছয়টি কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস রয়েছে। এর মধ্যে রবিবারে বেক্সিমকো ছাড়াও ফ্লোর প্রাইস মুক্ত হবে খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ার। আর বুধবার ইসলামী ব্যাংকের পাশাপাশি বিএসআরএম লিমিটডে এবং মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার থেকে ফ্লোর প্রাইস উঠে যাবে।
যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাজার সুবিধা চায় বিকেএমইএ
Bonik Barta
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে দেশের নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। পাশাপাশি যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাজার সুবিধা প্রাপ্তি এবং সারা বিশ্বে নিট পোশাকের বাজার সম্প্রসারণে তার পরিচিতি ও কৌশলগত ব্যবস্থাপনা কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে।
বিকেএমইএর বিবৃতিতে বলা হয়েছে, গত এক মাস যে ভয়াবহ পরিস্থিতি আমাদের দেশ অতিক্রম করেছে, তার ক্ষতিকর প্রভাব দেশের প্রধান রফতানি খাত নিট শিল্পেও পড়েছে। পরিসংখ্যান দিয়ে এ ক্ষতি পরিমাপ করা যাবে না। আমরা বিশ্বাস করি, অর্থনৈতিক শাস্ত্রের অনুসন্ধিৎসু ব্যক্তিত্ব হিসেবে প্রধান উপদেষ্টা এ শিল্পের বিকাশের বাধাগুলো দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।