বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ৩৩ কোটি ডলার
Bonik Barta
একই সময়ে প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে। পরিসংখ্যান বিশ্লেষণে একক হিসেবে বিশ্বের সবচেয়ে বড় পোশাক বাজারে প্রতিযোগিতা আরো তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে . চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ১১ দশমিক ২৪ শতাংশ। একই সময়ে প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে। পরিসংখ্যান বিশ্লেষণে একক হিসেবে বিশ্বের সবচেয়ে বড় পোশাক বাজারে প্রতিযোগিতা আরো তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে।
জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় ৩১ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান
Bonik Barta
মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতির কারণে সৃষ্ট জ্বালানি সরবরাহ অনিশ্চয়তা ও মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে প্রায় ৩১ কোটি ২০ লাখ ডলারের জরুরি ঋণ সহায়তা দিচ্ছে জাপান। অর্থনৈতিক সহনশীলতা বৃদ্ধি এবং স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গতকাল দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত একটি ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বাংলাদেশ সরকারের পক্ষে নোট বিনিময় (এক্সচেঞ্জ অব নোটস) চুক্তিতে স্বাক্ষর করেন। পরে জাইকা বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো এবং ইআরডি সচিব ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।
চায়না-সাউথ এশিয়া এক্সপোয় অংশ নিচ্ছে বাংলাদেশের ১০১ প্রতিষ্ঠান
Bonik Barta
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও প্রদর্শনী ‘দশম চায়না-সাউথ এশিয়া এক্সপো অ্যান্ড ৩০তম চায়না কুনমিং ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার ২০২৬’-এ থিম কান্ট্রি হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। দেশটির ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে আজ থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী এ আয়োজন। এবারের প্রদর্শনীতে বাংলাদেশের রেকর্ডসংখ্যক ১০১টি প্রতিষ্ঠানের ১৭৫ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইপিবির ব্যবস্থাপনায় এবং কুনমিংয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় এ অংশগ্রহণের আয়োজন করা হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে নন-ট্যারিফ বাধা দূর করার আহ্বান
Bonik Barta
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো সম্প্রসারণের জন্য শুল্কবহির্ভূত বা নন-ট্যারিফ বাধা দূর এবং ব্যবসা ও বিনিয়োগবান্ধব নীতিগত পরিবেশ জোরদার করার আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি বাণিজ্য-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলা এবং বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে সরকার ও বেসরকারি খাতের মধ্যে গঠনমূলক সংলাপ, আলোচনা এবং ধারাবাহিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসি বাংলাদেশ) নেতাদের সঙ্গে সোমবার এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। আইসিসি বাংলাদেশের সচিবালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রভাব পড়বে কৃষি, শিল্প কাঁচামাল ও ভোগ্যপণ্য পরিবহন ব্যয়ে
Bonik Barta
দেশের নৌপথে বিভিন্ন সেবার শুল্কহার বাড়াতে যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আগামী ১ জুলাই থেকে এ নতুন ট্যারিফ কার্যকর হবে। সংশ্লিষ্টরা বলছেন, এতে নৌপথে পণ্য পরিবহনে খরচ বাড়বে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সর্বশেষ শুল্কহার বাড়ানো হয়েছিল। সম্প্রতি নৌপথ থেকে মন্ত্রণালয়ের রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে শুল্কবৃদ্ধির প্রস্তাব আসে। প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ১৯৫৮ (১৯৫৮ সালের ৭৫ নম্বর অধ্যাদেশ)-এর ১৯ (৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিআইডব্লিউটিএ কর্তৃক আদায়যোগ্য ভাড়া, টোল, কর, ফি, অন্যান্য চার্জ পুনর্নির্ধারণ করে নতুন ট্যারিফ তফসিল চূড়ান্ত করে। নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে গত ১২ মে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
তেল গ্যাস বিদ্যুৎ সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে গতকাল ঢাকা-১৮ আসনের সরকারি দলের সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। প্রশ্নে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাংলাদেশ কোনো অর্থনৈতিক বা বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হয়েছে কিনা, জানতে চাওয়া হয়।
অর্থঋণ আদালতে অভিজ্ঞ ব্যাংকারদের অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে
Bonik Barta
খেলাপি ঋণ আদায় এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে বতর্মান সরকার বেশকিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে অর্থঋণ আদালতের বিচারক প্যানেল বা জুরি বোর্ডে অভিজ্ঞ ব্যাংকারদের অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদের অধিবেশনে গতকাল কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ শতাংশের বেশি
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ৫৮ টাকা ৪০ পয়সা, যা আগের দিন ছিল ৫৩ টাকা ১০ পয়সা। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটি দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৩ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৪৯ পয়সায়।
কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে ইসলামী ব্যাংক
Bonik Barta
নতুন চেয়ারম্যান নিয়োগের জেরে ইসলামী ব্যাংক থেকে আমানত তুলে নেয়ার প্রবণতা আরো বেড়েছে। গতকালও ব্যাংকটি থেকে গ্রাহকরা ২ হাজার কোটি টাকার বেশি আমানত তুলে নিয়েছেন বলে জানা গেছে। ধারাবাহিকভাবে আমানত কমে যাওয়ায় ব্যাংকটিতে তীব্র তারল্য সংকট সৃষ্টি হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রক্ষিতব্য ইসলামী ব্যাংকের সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও) ঘাটতিতে পড়েছে। সংকট সামাল দিতে গতকাল নিয়ন্ত্রক সংস্থাটির কাছে ১০ হাজার কোটি টাকা ধার চেয়ে আবেদন করেছে শরিয়াহ্ভিত্তিক বৃহত্তম ব্যাংকটি।
একনেকে ২ হাজার ২৬৬ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন
Bonik Barta
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়সংবলিত আটটি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে আসবে ২ হাজার ২২৯ কোটি ১৩ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭ কোটি ২৮ লাখ টাকা। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় মোট ৮ হাজার ১০৬ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প উপস্থাপন করা হয়। তবে যাচাই-বাছাই শেষে আটটি প্রকল্পের অনুমোদন হয়। এর মধ্যে নতুন প্রকল্প তিনটি ও সংশোধিত প্রকল্প তিনটি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প দুটি।
জ্বালানি উৎপাদনে ফসলের দিকে ঝুঁকছে দক্ষিণ-পূর্ব এশিয়া
Bonik Barta
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ও জ্বালানি নিরাপত্তার স্বার্থে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় বায়োফুয়েল বা জৈব জ্বালানির ব্যবহারের দিকে ঝুঁকছে।তবে এ আকস্মিক সিদ্ধান্তে অঞ্চলটিতে খাদ্য সরবরাহ ও পণ্য রফতানি নিয়ে বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দেশগুলো জ্বালানি তেল সংকট মোকাবেলায় ভোজ্যতেলসহ বিভিন্ন কৃষিপণ্য জ্বালানি উৎপাদনে ব্যবহার করছে। ফলে খাদ্য, ভোজ্যতেল, পশুখাদ্য ও আন্তর্জাতিক বাজারে রফতানির জন্য প্রয়োজনীয় ফসল সরবরাহে ঘাটতি তৈরি হচ্ছে। এ পরিস্থিতির ফলে স্থানীয় বাজারে পণ্যের দাম একদিকে বাড়ছে, অন্যদিকে আঞ্চলিক বাজারও অস্থির হয়ে উঠছে। খবর নিক্কেই এশিয়া।
Japan extends $312m emergency loan to Bangladesh
The Financial Express
Japan will provide an emergency support loan of up to 50 billion yen (approximately US$312 million) to Bangladesh to help strengthen the country's economic resilience and ensure a stable energy supply.
The Japanese Official Development Assistance (ODA) loan, co-financed by the Asian Development Bank (ADB), is intended to mitigate the socio-economic impacts of recent global challenges, including rising energy prices and growing uncertainty in energy supplies stemming from the deteriorating situation in the Middle East. The loan agreement was signed on Tuesday at the Economic Relations Division (ERD) conference room by JICA Bangladesh Chief Representative Takahashi Junko and ERD Secretary Mohammad Shahriar Kader Siddiky.
Bangladesh Bank's stimulus package: Agro gets 2nd-biggest Tk 100b allocation
The Financial Express
Agriculture and rural economic activities have received the second-largest allocation, Tk 100 billion, in the Bangladesh Bank's (BB) newly announced Tk 600-billion stimulus package. The central bank unveiled the package last month to revive economic growth. The package also includes a separate Tk 30 billion fund to develop the northern region into an agriculture-based hub and a Tk 20 billion facility for frozen shrimp and fish exports. Besides, Tk 50 billion has been allocated through Palli Karma-Sahayak Foundation (PKSF) to support cottage, micro, and small enterprises, says a Bangladesh Bank official.
Switch to targeted fuel subsidies could save billions, protect the vulnerable
The Financial Express
Fuel subsidies consume a significant share of government revenue each year, yet the benefits rarely reach those who need them most. The government bears this burden largely due to political pressure, but redirecting subsidy spending could free up funds for targeted support to the poor and underprivileged - as well as for growth-oriented development projects. Such a move can also bring about behavioural changes to stem the misuse of energy. During talks with the FE, experts stressed that any attempt to withdraw energy subsidies may spark a public backlash - but that can be avoided if the government first addresses corrupt practices and mismanagement in the supply chain, which add additional layers to the subsidy burden.
Stocks shrug off floor price removal as broader market holds firm
The Financial Express
Stocks ended higher on Tuesday after a one-day break, as investors shrugged off concerns surrounding the withdrawal of floor prices from the last two stocks, with the broader market showing little impact from the regulatory move. The newly formed commission of the Bangladesh Securities and Exchange Commission (BSEC) on Monday lifted the floor prices on shares of Beximco and Islami Bank, bringing an end to the floor price regime after four years. Both stocks hit their lower circuit breaker in the first trading session following the removal of the price restriction. Beximco's share price plunged nearly 10 per cent to Tk 99.10, while Islami Bank fell 9.82 per cent to Tk 29.40, as investors sought to exit holdings that had remained trapped under the floor price mechanism for an extended period.
Govt to address needs of all across society
The Financial Express
Finance Minister Amir Khosru Mahmud Chowdhury says the government is preparing the budget for the next fiscal year with interests of people from all sections of society in mind. "We are preparing the budget taking all relevant issues into consideration," he told reporters when asked about the persistently high rate of inflation that has been putting pressure on people for a prolonged period. The minister was responding to questions at his office at the Bangladesh Secretariat in the capital, preceding an elaborate statement in parliament on economic and revenue situation, and banking-sector reforms later in the day.
পোল্ট্রি-ডেইরি খাতের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক মওকুফের প্রস্তাব
The Business Standard
দেশীয় পোল্ট্রি ও ডেইরি শিল্পের বিকাশে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক মওকুফের প্রস্তাব আসছে আসন্ন জাতীয় বাজেটে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পোল্ট্রি ও ডেইরি শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন করে কয়েকটি উপকরণ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এসব উপকরণ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে শূন্যে নামিয়ে আনা হবে।
Tk 9.38t big budget comes tomorrow
The Financial Express
A litmus test comes for a BNP regime after 19 years as the new government prepares to present tomorrow a hugely deficit budget after return to power through the much-hyped February-12th polls.
A BNP-led government had last presented its budget for the nation for the fiscal year 2006-07 under then finance minister M. Saifur Rahman. Finance and Planning Minister Amir Khosru Mahmud Chowdhury is expected to place his maiden budget for FY2026-27 in parliament tomorrow, against the backdrop of political upheavals and economic disruptions. The proposed budget size has been set approximately at Tk 9.38 trillion with a projected deficit of Tk 2.43 trillion, according to some officials at the finance division.