সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি করবেন তিনি। ডিএসই সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সাউথইস্ট ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৪৯ পয়সায়।
তিন অঙ্গপ্রতিষ্ঠানকে একীভূত করবে ডরিন পাওয়ার
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের তিনটি অঙ্গপ্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি তিনটি হলো চাঁদপুর পাওয়ার জেনারেশনস লিমিটেড (সিপিজিএল), ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেড (ডিএনপিজিএল) ও ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেড (ডিএসপিজিএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৭ জুন অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় একীভূতকরণের (মার্জার) প্রস্তাবিত স্কিম অনুমোদন করা হয়। এ একীভূতকরণ ১৯৯৪ সালের কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারার আলোকে সম্পন্ন করা হবে। প্রস্তাবিত একীভূতকরণ স্কিম কার্যকর হতে হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার ও ঋণদাতাদের অনুমোদনের পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন হবে।
বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের মূল্যসূচক কমেছে ০.৬%
Bonik Barta
বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম কিছুটা কমেছে। সর্বশেষ নিলামে বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের দাম নির্ধারণকারী সূচক দশমিক ৬ শতাংশ কমেছে।এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে দুগ্ধজাত পণ্যের টানা ঊর্ধ্বমুখী প্রবণতার অবসান হলো। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, এ সামান্য দরপতনের পরও বিশ্বজুড়ে স্থিতিশীল চাহিদার কারণে পণ্যগুলোর সামগ্রিক দাম এখনো বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। খবর এগ্রিল্যান্ড, ইডেইরি নিউজ ও ফারমারস উইকলি। সম্প্রতি আন্তর্জাতিক দুগ্ধ বাজার গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) ৪০৫তম নিলাম অনুষ্ঠিত হয়। আইরিশ ফারমারস জার্নালের তথ্যমতে, এবারের নিলামে পণ্যগুলোর গড় বিক্রয়মূল্য দাঁড়িয়েছে প্রতি টন ৪ হাজার ২১ ডলার। ইউরোপীয় মুদ্রায় যার পরিমাণ প্রতি টনে ৩ হাজার ৪৫৩ ইউরো। এ ইভেন্টে মোট ১৪ হাজার ৩৬৪ টন দুগ্ধজাত পণ্য বিক্রি হয়েছে।
মাঠকর্মীদের ইনসেন্টিভের অর্থ পাঠাতে বিকাশের ‘ডিসবার্সমেন্ট সলিউশন’ ব্যবহার করবে গ্রামীণফোন
Bonik Barta
গ্রামীণফোন দেশব্যাপী তার ডিস্ট্রিবিউটর ফিল্ড ফোর্সের (মাঠকর্মীদের) ইনসেন্টিভের অর্থ সরাসরি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে পাঠাতে বিকাশের ‘ডিসবার্সমেন্ট সলিউশন’ ব্যবহার করবে। ফলে টেলিকম সেবাদাতা এ প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা হয়ে উঠবে আরো সহজ, স্বচ্ছ ও নিরাপদ। একই সঙ্গে সুবিধাভোগীরা নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ইনসেন্টিভ গ্রহণ করে তা প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ব্যবহার করতে পারবেন।
গত অর্থবছরে ২০২টি দেশে পণ্য রফতানি হয়েছে —বাণিজ্যমন্ত্রী
Bonik Barta
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের ২০২টি দেশে পণ্য রফতানি করেছে। গতকাল সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে তিনি রফতানি বাজার সম্প্রসারণ এবং একটি খাতের ওপর নির্ভরশীলতা কমাতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। মন্ত্রী বলেন, ‘দেশের মোট রফতানি আয়ের প্রায় ৮৪ শতাংশ তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে আসে। এ নির্ভরতা কমাতে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষিপণ্য, ওষুধ শিল্প, আইসিটি ও সফটওয়্যার সেবা, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, হিমায়িত খাদ্য ও মাছ এবং প্লাস্টিক পণ্যের মতো সম্ভাবনাময় খাতগুলোকে একই ধরনের নীতিগত সহায়তা দিচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনার আলোকে এসব খাতের আংশিক রফতানিকারকদের ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা দেয়া হয়েছে।’
এআই প্রযুক্তিতে ক্রমবর্ধমান বিনিয়োগে বাড়ছে মূল্যস্ফীতির চাপ
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগ বিশ্ব অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে একই সঙ্গে প্রযুক্তিটি মূল্যস্ফীতির ওপর নতুন চাপও তৈরি করছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনায় বাড়তি বিদ্যুৎ চাহিদা ও নির্মাণ ব্যয় এ চাপের অন্যতম কারণ। খবর দ্য ন্যাশনাল। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণে দেখা গেছে, এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে ডেটা সেন্টার নির্মাণে ব্যাপক বিনিয়োগ হচ্ছে। এসব ডেটা সেন্টারে চ্যাটজিপিটির মতো এআই সেবা ও ক্লাউডভিত্তিক প্রযুক্তির জন্য প্রয়োজনীয় সার্ভার ও নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করা হয়।
বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে টনপ্রতি রড উৎপাদনে ব্যয় বাড়তে পারে সাড়ে ৩ হাজার টাকা
Bonik Barta
দেশে প্রতি বছর প্রায় ৫০ লাখ টন রড উৎপাদন করা হয়। বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণে রড উৎপাদনে টনপ্রতি ব্যয় বাড়তে পারে প্রায় ৩ হাজার ৫৬০ টাকা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এ ব্যয় গ্রাহকদের ওপর চাপিয়ে দেয়া সম্ভব নয়। তাই বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইস্পাত শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গতকাল এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
আজ থেকে ফ্লোর প্রাইসমুক্ত হচ্ছে পুঁজিবাজার
Bonik Barta
তিন বছরেরও বেশি সময় পর আজ থেকে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদরের ওপর আরোপিত ফ্লোর প্রাইস (শেয়ারদর কমার সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করা হচ্ছে। এর মাধ্যমে ফ্লোর প্রাইস থেকে পুরোপুরি মুক্ত হচ্ছে পুঁজিবাজার। গতকাল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এক আদেশে এ দুই কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়েছে।
৩৯২ সরকারি প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক প্রতিবেদন জমা দিয়েছে কেবল ১০৮টি
Bonik Barta
সরকারি মালিকানাধীন ৩৯২টি কোম্পানি, সংস্থা, করপোরেশন, কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানকে আর্থিক প্রতিবেদন জমা দিতে চিঠি দিয়েছিল অর্থ বিভাগের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। এর মধ্যে ২৮৪টি প্রতিষ্ঠানই প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে। ২৭টি প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠি সংস্থাটির কাছে ফেরত এসেছে। কেবল ১০৮টি প্রতিষ্ঠান আর্থিক প্রতিবেদন জমা দিয়েছে। এফআরসির পক্ষ থেকে প্রথম দফায় গত বছরের নভেম্বরে ২৯২টি প্রতিষ্ঠানের কাছে আর্থিক প্রতিবেদন চেয়ে চিঠি পাঠানো হয়। পরবর্তী সময়ে দ্বিতীয় দফায় চলতি বছরের জানুয়ারিতে আরো ১০০টি প্রতিষ্ঠানকে এ-সংক্রান্ত চিঠি দেয়া হয়। প্রতিবারই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রতিবেদন জমা দেয়ার জন্য তিন সপ্তাহের সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছিল।
খাবারের দাম না বাড়িয়ে পরিমাণ কমিয়ে দিচ্ছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা
Prothom-Alo
রাজধানী ঢাকায় প্রায় ২০ হাজার হোটেল-রেস্তোরাঁ রয়েছে, যেগুলোর অধিকাংশই রান্নার কাজে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহার করে। তবে গত তিন মাসে দেশে এলপিজির দাম প্রায় ৪৩ শতাংশ বেড়ে যাওয়ায় রেস্তোরাঁ ব্যবসায়ীদের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর সঙ্গে সম্প্রতি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দামও প্রায় ১৭ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে, যা খাতটির ওপর সৃষ্টি করেছে অতিরিক্ত চাপ। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে খাবার প্রস্তুতের খরচ অনেক বেড়ে গেলেও বাজার প্রতিযোগিতা ও ক্রেতাদের নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় তারা সরাসরি খাবারের দাম বাড়াতে চাইছেন না। ফলে অনেক প্রতিষ্ঠান বিকল্প উপায়ে বাড়তি ব্যয় সামাল দেয়ার চেষ্টা করছে।
নতুন কারখানায় আলোচিত ‘৭৩৭ ম্যাক্স’ উৎপাদন শুরু করছে বোয়িং
Bonik Barta
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং বহুল আলোচিত ‘৭৩৭ ম্যাক্স’ মডেলের উৎপাদন বাড়াতে যাচ্ছে।আগামী ৬ জুলাই থেকে সিয়াটলের উত্তরে অবস্থিত একটি নতুন ও চতুর্থ কারখানায় উড়োজাহাজের চূড়ান্ত সংযোজন বা অ্যাসেম্বলির কাজ শুরু হবে। চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেলি ওর্টবার্গ। উল্লেখ্য, ২০২৪ সালে আলাস্কা এয়ারলাইনসের একটি উড়োজাহাজের দরজার অংশ উড়ে যাওয়ার ঘটনার পর মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বোয়িংয়ের উৎপাদনক্ষমতার ওপর একটি নির্দিষ্ট সীমা বা ক্যাপ নির্ধারণ করে দেয়।
৪ হাজার ১৮৯ কোটি টাকা ব্যয়ে হবে অবকাঠামো উন্নয়ন এক লাখ কর্মসংস্থানের লক্ষ্য
Bonik Barta
দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বিভিন্ন জটিলতায় আটকে ছিল চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (সিইআইজেড) প্রকল্প।
অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপিত হচ্ছে আজ। ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)’ শীর্ষক এ প্রকল্পের অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৮৯ কোটি ৪৬ লাখ টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের মাত্র ১২ দিন আগে প্রকল্পটি একনেক সভায় তোলার উদ্যোগ নিয়েছে বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। সংশ্লিষ্টরা বলছেন, সফরকালে প্রকল্পসংশ্লিষ্ট পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় প্রায় ৮০০ একর জমির ওপর অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলা হবে। কর্ণফুলী টানেল, চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী অবস্থান প্রকল্পটির কৌশলগত গুরুত্ব বাড়িয়েছে। সরকারের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে অন্তত এক লাখ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। পরোক্ষভাবে আরো প্রায় চার লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে প্রায় ৫০ কোটি ডলারের বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
এইচ-১বি ভিসায় ট্রাম্প আরোপিত লাখ ডলার ফি আদালতে বাতিল
Bonik Barta
মার্কিন ডিস্ট্রিক্ট জজ লিও সোরোকিন বলেন, ফেডারেল অভিবাসন নীতিতে এ ধরনের পরিবর্তন আনার ক্ষমতা শুধু কংগ্রেসের রয়েছে। এ ফি কার্যত এক ধরনের কর। আইনপ্রণেতারা নির্বাহী শাখাকে একতরফাভাবে এমন পরিবর্তন আনার অনুমতি দেননি. এইচ-১বি ভিসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করে দিয়েছেন এক ফেডারেল বিচারক। আদালত রায়ে বলেছেন, বিশেষায়িত খাতে উচ্চ দক্ষ বিদেশী কর্মী নিয়োগের জন্য ব্যবহৃত এ ভিসা কর্মসূচিতে এমন শর্ত আরোপ করার ক্ষমতা প্রেসিডেন্টের ছিল না। খবর সিএনএন।
Refrigerator, AC getting cheaper with tax cutbacks
The Financial Express
Local manufactured air-conditioner and refrigerator may get cheaper as the government is set to reinstate the reduced rate of value-added tax (VAT) on the products to make those affordable. The National Board of Revenue (NBR) would cut back the VAT to 7.5 per cent from the existing 15 per cent in the budget for the next fiscal year. The reset tax rate would be valid until June 30, 2030. In the current budget, the NBR doubled the VAT from 7.5 per cent to 15 per cent. A senior official of the NBR says the hike has affected the local manufacturers and increased import of cheap substandard ACs and refrigerators. "To save foreign currencies and salvage the local manufacturers, the government has decided to reinstate the reduced rate of VAT," he adds.
AIT on export cash incentives being halved
The Financial Express
Advance income tax (AIT) deducted at source on export cash incentives is set to be halved to 5.0 per cent from the existing 10 per cent in the new national budget as a fiscal stimulus for businesses long navigating adversities. According to finance ministry officials, the government makes to move for easing the tax burden on exporters and improving their cash flow at a time when businesses are grappling with weak global demand, rising production costs and persistent economic uncertainties. Currently, exporters are subject to 10-percent tax deduction at source when receiving government cash incentives. Under the proposed measure, the rate will be reduced to 5.0 per cent as an immediate relief to export-oriented industries.
Jul-Apr trade deficit widens to $22.2b
Bonik Barta
Bangladesh's trade deficit widened significantly during the first 10 months of the current fiscal year as import growth outpaced exports despite the fact that robust financial inflows helped keep the overall balance of payments (BoP) in surplus. The trade deficit rose to $22.2 billion during the July-April period of FY26. Exports fell by 1.5 per cent year on year to $36.02 billion, while imports spiked by 6.2 per cent to $58.2 billion, during the period under review. The rise in imports was largely driven by higher purchases of fuel and food grains.
বাজেট ২০২৬-২৭: ২.৫১ লাখ কোটি টাকার বাজেট ঘাটতি যেভাবে অর্থায়নের পরিকল্পনা করছে সরকার
The Business Standard
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন ও অনুন্নয়ন খাতের ব্যয় মেটাতে বাজেটের ঘাটতি পূরণে বৈদেশিক উৎস থেকে ১.১৬ লাখ কোটি টাকা এবং ব্যাংকিং ব্যবস্থা থেকে ১.৩৫ লাখ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বৈদেশিক ঋণের এই লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৮৪ শতাংশ বেশি এবং হাসিনা সরকারের পতনের আগের সর্বশেষ বাজেটে প্রাপ্ত বৈদেশিক সহায়তার চেয়ে ৬৬ শতাংশ বেশি।