এশিয়ার চালের বাজার ঊর্ধ্বমুখী
Bonik Barta
এশিয়ার প্রধান রফতানিকারক দেশগুলোয় চলতি সপ্তাহে চালের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। মূলত আবহাওয়ার বৈরী রূপ এল নিনোর প্রভাবে আগামী দিনগুলোয় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে এ মূল্যবৃদ্ধি ঘটেছে। খবর বিজনেস রেকর্ডার। ব্যবসায়ীরা জানিয়েছেন, বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন আগামী দিনগুলোয় চাল সরবরাহে ঘাটতি তৈরি করতে পারে। এমন আশঙ্কায় ভিয়েতনাম ও থাইল্যান্ডের বাজারে চালের রফতানি মূল্য বেড়েছে। তবে পর্যাপ্ত মজুদ থাকায় বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারতের বাজারে দাম এখনো স্থিতিশীল রয়েছে। ভিয়েতনামে চলতি সপ্তাহে ৫ শতাংশ ভাঙা চালের দাম বেড়ে প্রতি টন ৪১৫-৪২০ ডলারে বিক্রি হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৪০৫-৪১০ ডলার।
বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রে হোটেল-রেস্তোরাঁয় বাড়ছে কর্মী নিয়োগ
Bonik Barta
চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশেষ করে পাব, বার ও রেস্তোরাঁগুলোয় কর্মী নিয়োগের ধুম পড়েছে। দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) সাম্প্রতিক তথ্যে এ চিত্র উঠে এসেছে। খবর বিবিসি। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, মে মাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নতুন করে ১ লাখ ৭২ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে। এর বড় অংশই এসেছে বিনোদন, আতিথেয়তা বা সেবা খাত (লেইজার অ্যান্ড হসপিটালিটি), স্থানীয় সরকার ও স্বাস্থ্যসেবা খাত থেকে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এসব নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়।
ইউরোজোন অর্থনীতির দশমিক ২ শতাংশ সংকোচন
Bonik Barta
এক বছরেরও বেশি সময় পর নেতিবাচক ধারায় ফিরেছে ইউরোপের একক মুদ্রা ব্যবহারকারী ২১টি দেশের অর্থনৈতিক অঞ্চল ‘ইউরোজোন’। চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) অঞ্চলটির অর্থনীতি সংকুচিত হয়েছে দশমিক ২ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয় ইউরোস্ট্যাটের চূড়ান্ত হিসাবে এ চিত্র উঠে আসে। খবর ইউরো নিউজ। এর আগে প্রাথমিক পূর্বাভাসে ইউরোজোনের অর্থনীতি দশমিক ১ শতাংশ বাড়ার কথা বলা হয়। তবে চূড়ান্ত হিসাবে তা আরো অবনতি হয়েছে। গত বছরের শেষ প্রান্তিকে যেখানে দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল, সেখানে নতুন বছরের শুরুতেই তা উল্টো পথে হাঁটল।
হরমুজ খুললে ধাক্কা খেতে পারে তেলবাহী জাহাজ খাত
Bonik Barta
মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে কয়েক মাস ধরে অস্বাভাবিক মুনাফা করেছে বিশ্বের তেলবাহী ট্যাংকার খাত। এখন খাতটির মালিকরা নতুন এক শঙ্কার কথা বলছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতায় পৌঁছে হরমুজ প্রণালি ফের পুরোপুরি খুলে দিলে জাহাজ ভাড়ার বাজারে বড় ধরনের পতন ঘটতে পারে। খবর এফটি। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ সাধারণত হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান ওই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এতে তেল পরিবহনে বড় ধরনের বাধা সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে তেলবাহী জাহাজের চাহিদা ও ভাড়া বেড়ে যায়। ফলে জাহাজ মালিকরা রেকর্ড মুনাফা করেন। প্রণালিটি ফের স্বাভাবিকভাবে খুলে গেলে জাহাজ চলাচল সহজ হবে, সরবরাহ বাড়বে ও ভাড়া কমে যেতে পারে। ফলে তেলবাহী জাহাজ খাতের আয় ও মুনাফা কমার আশঙ্কা দেখা দিয়েছে।
বছরে ক্ষতি ১১ বিলিয়ন ডলার ছাড়াল
Bonik Barta
যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা প্রতারণা আশঙ্কাজনক হারে বাড়ছে। ফলে দেশটিতে বার্ষিক আর্থিক ক্ষতির পরিমাণ ১১ বিলিয়ন বা ১ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। প্রতারকরা সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে এবং ভুয়া বিনিয়োগ সাইটে ডিজিটাল মুদ্রা, বিশেষ করে ‘স্টেবলকয়েন’ পাঠাতে বাধ্য করতে বেশ উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করছে। খবর নিক্কেই এশিয়া।
সরকারি তথ্যে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার আন্তর্জাতিক অপরাধ চক্রের মাধ্যমে এ ধরনের অপরাধের সংখ্যা অনেক বেশি বেড়েছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি ও এর সঙ্গে জড়িত অন্য অপরাধে মোট ক্ষতির পরিমাণ এক বছরে ৬৬ শতাংশ বেড়ে ১ হাজার ১৩৭ কোটি ডলারে পৌঁছেছে। এর মধ্যে শুধু ক্রিপ্টো বিনিয়োগসংক্রান্ত প্রতারণাই ছিল প্রায় ৬০ শতাংশ, যার আর্থিক মূল্য প্রায় ৭২০ কোটি ডলার। এ ধরনের মামলায় ভুক্তভোগীদের প্রথমে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ডেটিং অ্যাপের মাধ্যমে প্রলুব্ধ করা হয় এবং পরবর্তী সময়ে ভুয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়।
অ্যারাবিকা কফির দাম দেড় বছরের মধ্যে সর্বনিম্নে
Bonik Barta
আন্তর্জাতিক ভোগ্যপণ্যের বাজারে অ্যারাবিকা কফির দাম কমে দেড় বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে পাশাপাশি বিশ্ববাজারে কোকোর দামও নিম্নমুখী রয়েছে। তবে একই সময় চিনির দামে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে। প্রধান উৎপাদনকারী দেশগুলোয় উৎপাদন বৃদ্ধি ও আবহাওয়ার পরিবর্তনের কারণে পণ্যগুলোর বাজারে এ ওঠানামা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে অ্যারাবিকা কফির দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে অ্যারাবিকা কফির দাম দশমিক ৮ শতাংশ কমে পাউন্ডপ্রতি ২ ডলার ৪৫২ সেন্টে নেমে আসে। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম কমে পাউন্ডপ্রতি ২ ডলার ৪৪৯ সেন্টে দাঁড়ায়, যা দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। সব মিলিয়ে সপ্তাহজুড়ে পণ্যটির দাম কমেছে প্রায় ৭ দশমিক ৭ শতাংশ।
টানা চতুর্থবারের মতো জ্বালানি তেল উৎপাদন কোটা বাড়াল ওপেক প্লাস
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে।
এ পরিস্থিতির মধ্যেই গতকাল বৈঠকে বসেছে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস। সে বৈঠকে জ্বালানি তেল উৎপাদন লক্ষ্যমাত্রা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে যুদ্ধাবস্থার কারণে জোটের বেশ কয়েকটি সদস্যদেশ এখনই তাদের উৎপাদন বাড়াতে পারছে না বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালি অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের প্রবাহ ব্যাপক হারে কমে গেছে। ফলে বৈশ্বিক জ্বালানি খাতে ইতিহাসের অন্যতম বড় সরবরাহ সংকট তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে সৌদি আরবের মতো বড় রফতানিকারক দেশগুলো তাদের আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী পুরোপুরি জ্বালানি তেল সরবরাহ করতে পারছে না। এ সরবরাহ সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ পরিস্থিতি নিয়ে এক ধরনের অস্থিরতা কাজ করছে।
বিনিয়োগকারীদের বিক্রির চাপে বিটকয়েনের দরপতন
Bonik Barta
বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ বিটকয়েন বিক্রি করায় বাজারে চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি খাতের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তাও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। গত সপ্তাহে বিটকয়েনের দাম নেমে ৬১ হাজার ৩০০ ডলারে পৌঁছায়। এটি ফেব্রুয়ারির পর সর্বনিম্ন অবস্থান। চলতি মাসে বিটকয়েনের দাম ২৫ শতাংশের বেশি কমেছে। পাশাপাশি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিটকয়েনের মূল্য ৩০ শতাংশের বেশি কমেছে। খবর ইউরো নিউজ
আমদানি বাড়লেও শুকনো মরিচের দর বৃদ্ধি, দাম কমেছে জিরা
Prothom-Alo
সাতক্ষীরার স্থানীয় বাজারে শুকনো মরিচের দাম বাড়লেও কমেছে জিরার। ভোমরা স্থলবন্দর দিয়ে এ দুই মসলাজাতীয় পণ্যের আমদানি বাড়লেও বাজারে দামের বৈপরীত্য দেখে গেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি শুকনো মরিচের দাম ২০-৩০ টাকা বেড়েছে। অন্যদিকে এক মাসের ব্যবধানে জিরার দাম কেজিতে ৪০-৫০ টাকা পর্যন্ত কমেছে। ভোমরা কাস্টম হাউজের রাজস্ব শাখার তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে এ বন্দর দিয়ে ৫৪ হাজার ৯৩৪ টন শুকনো মরিচ আমদানি হয়েছে। যার মূল্য ১ হাজার ৫১২ কোটি ২১ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে শুকনো মরিচ আমদানি হয়েছিল ৫৪ হাজার ৬৮১ টন। এর মূল্য ছিল ১ হাজার ৪৭৭ কোটি ৭৪ লাখ টাকা। সেই হিসাবে চলতি অর্থবছরের জুলাই-মে মাসে শুকনো মরিচের আমদানি বেড়েছে ২৫৩ টন।
শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র ইস্যু করতে চায় সরকার
Bonik Barta
বাংলাদেশে শরিয়াহভিত্তিক আর্থিক পণ্যের বেশ চাহিদা রয়েছে। যদিও ইসলামী ব্যাংকগুলোর আমানত স্কিম ছাড়া দেশে সেভাবে অন্য কোনো শরিয়াহভিত্তিক আর্থিক পণ্য নেই। সরকারের পক্ষ থেকে কয়েকটি সুকুক (ইসলামী বন্ড) ছাড়া হলেও চাহিদার তুলনায় তা যৎসামান্য। এ অবস্থায় সরকার শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে অনুষ্ঠিত অর্থ বিভাগের নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটির (সিডিএমসি) সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বছরের শুরুতেই শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র ইস্যু করা হতে পারে।
জীবাশ্ম জ্বালানিতে কর সুবিধা দিয়ে বছরে হাজার কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সরকার
Bonik Barta
নবায়নযোগ্য জ্বালানির সমপরিমাণ কর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর আরোপ করা হলে সরকার বছরে ১ হাজার ৫৯ কোটি থেকে ১ হাজার ২৯৩ কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত রাজস্ব আয় করতে পারত। অর্থাৎ জীবাশ্ম জ্বালানিকে কর সুবিধা দিতে গিয়ে সরকার বছরে সর্বোচ্চ প্রায় ১ হাজার ২৯৩ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। যেখানে জীবাশ্ম জ্বালানির ওপর মোট করের হার ৯ দশমিক ৫ শতাংশ, সেখানে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ খাতের সরঞ্জামের ওপর মোট করের হার প্রায় ৩১ শতাংশ। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে গতকাল এ তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। ‘জীবাশ্ম জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রাজস্ব বৈষম্য: জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প সমাধান’ শীর্ষক এ অনুষ্ঠানে কর কাঠামোতে ইউরোপের মতো সবুজ রাজস্ব নীতি গ্রহণের আহ্বানও জানানো হয়।
New budget to offer tax breaks for renewables, SMEs, oil producers
The Financial Express
More than a dozen tax measures are set to be proposed in the upcoming national budget to attract investment in renewable energy, edible-oil production and small and medium enterprises (SMEs), while broadening the country's tax base. Under the proposed measures, companies engaged in solar power generation and supply may enjoy a full income-tax exemption on earnings from such investments until June 2035, according to official sources. To encourage the use of solar energy, the government is also likely to offer a tax rebate equivalent to 5.0 per cent of electricity bills paid by consumers using solar power. The budget is expected to propose a reduced advance tax on electric vehicles (EVs), with rates ranging from Tk 25,000 for vehicles up to 200 kilowatts (kW), Tk 50,000 for those above 200-300 kW, Tk 75,000 for 300-400 kW, and Tk 100,000 for vehicles exceeding 400 kW.
April private credit growth 4.75pc
The Financial Express
Formal credit growth in the private sector remains almost static, reaching 4.75 per cent in April, signalling a deep slowdown in the country's business activities. The low trend in credit demand from private enterprises is attributed to banks becoming more cautious amid rising non-performing loans (NPLs) and private borrowers losing their credit appetite due to multiple anti-business factors, including the energy crisis, higher lending costs, and external shocks stemming from the Middle East crisis. The Bangladesh Bank's (BB) private sector credit growth data, available since 2003, shows April growth was the second-lowest after the previous month's count of 4.72 per cent.
Govt to borrow 20pc higher from savings tools, 8pc more from banks
The Financial Express
With an upscale new budget coming in few days now, the government targets borrowing 8.0-percent higher from the banking sector and 20-percent bigger from savings schemes to finance deficit amid unpromising revenue-earning prospects, officials say. According to Finance Division sources, in the next fiscal year, the government plans to borrow some Tk 1.12 trillion from banks compared to current year's budgetary target of Tk 1.04 trillion. Data show that until May 10, the government had actually borrowed Tk 1.95 trillion from the banking sector to meet its needs.
বিদ্যুতের ইউনিটপ্রতি ব্যয়ের প্রায় ৪০ শতাংশ ক্যাপাসিটি চার্জ দিতে হয় বিপিডিবিকে
Bonik Barta
দেশের সরকারি-বেসরকারি ও বিদেশের কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনে বিতরণ কোম্পানিগুলোর কাছে বিক্রি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এ বিদ্যুৎ উৎপাদন থেকে বাল্ক বা পাইকারি সরবরাহ করতে প্রতি ইউনিটে ভর্তুকি ছাড়া ব্যয় হয় ১৩ টাকা ৯ পয়সা। যেখানে প্রতি ইউনিটে ৫ টাকা ১২ পয়সা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করে বিপিডিবি। অর্থাৎ প্রতি কিলোওয়াট ঘণ্টা (ইউনিট) বিদ্যুৎ পাইকারি পর্যায়ে বিক্রিতে প্রায় ৪০ শতাংশ ক্যাপাসিটি চার্জ দিচ্ছে সংস্থাটি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) জমা দেয়া বিপিডিবির প্রস্তাব ও বিইআরসির টেকনিক্যাল কমিটির তথ্য-উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।
দেশে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১,৭৮১ মেগাওয়াট —বিদ্যুৎমন্ত্রী
Bonik Barta
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জাতীয় সংসদে জানিয়েছেন, বর্তমানে দেশে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৭৮১ দশমিক শূন্য ৯ মেগাওয়াট। গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের (নরসিংদী-১) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী জানান, ‘নবায়নযোগ্য জ্বালানি নীতি-২০২৫’ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘এ নীতির আওতায় গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ প্রকল্প, রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে দেশে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার দ্রুত সম্প্রসারণ করা যায়।’
৭% সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা দেশীয় কাঁচামালভিত্তিক শিল্পে অগ্রাধিকার
Bonik Barta
দেশের রফতানি খাতকে তৈরি পোশাকনির্ভরতা থেকে বের করে বহুমুখীকরণের লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ‘এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন রিফাইন্যান্স স্কিম’ শীর্ষক এ তহবিল থেকে ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ঋণ সুবিধা পাবেন রফতানিমুখী শিল্প উদ্যোক্তারা। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ সম্প্রতি একটি বিস্তারিত নীতিমালা জারি করেছে। নীতিমালায় বলা হয়েছে, বর্তমানে দেশের রফতানি আয়ের বড় অংশই তৈরি পোশাক খাতনির্ভর। এতে বাজার ও পণ্যের ঘনত্বজনিত ঝুঁকি রয়েছে। রফতানি সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করতে রফতানি বহুমুখীকরণ অপরিহার্য। এ লক্ষ্যেই ৩ হাজার কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে।
দুই বছরের মধ্যে পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন
Bonik Barta
ঈদুল আজহার ছুটির পরই দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে শুরু করেছে। এর প্রভাবে পুঁজিবাজারে দৈনিক লেনদেনের পরিমাণও ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী। গতকাল প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এদিন এক্সচেঞ্জটির সূচক বেড়েছে দশমিক ৭৫ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক ও লেনদেন বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল পুঁজিবাজার। মাঝে মুনাফা তুলে নেয়ার কারণে কিছুটা দরপতন দেখা গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দিন শেষে ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৭৫ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৬৮ পয়েন্ট।
ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর
Bonik Barta
জুলাই থেকে বাধ্যতামূলকভাবে অনলাইনভিত্তিক ভ্যাট রিটার্ন দাখিল কার্যক্রম চালুর প্রস্তুতির অংশ হিসেবে কাগজভিত্তিক (হার্ড কপি) ভ্যাট রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে অন্তর্ভুক্ত করার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে হার্ড কপিতে দাখিল করা মাসিক ভ্যাট রিটার্নগুলো ডিজিটালভাবে সংরক্ষণ এবং অনলাইন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার সুবিধার্থে ই-ভ্যাট সিস্টেমে ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ নামে একটি নতুন সাব-মডিউল সংযোজন করা হয়েছে।
সিটি ব্যাংকের ১৫% নগদ ও ১৫% স্টক লভ্যাংশ অনুমোদন
Bonik Barta
সিটি ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ। সভায় পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদনের জন্য উপস্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ; পরিচালক আজিজ আল কায়সার, সৈয়দা শায়রীন আজিজ, রেবেকা ব্রোসন্যান ও সৈয়দ রায়হান হাসান আলী; স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ ও নাজিমুদ্দিন চৌধুরী; ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন এবং কোম্পানি সচিব মো. কাফি খানসহ পদস্থ কর্মকর্তা ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নে আসছে বন্ডভিত্তিক ব্যবস্থা
Bonik Barta
আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে বন্ডভিত্তিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। এটি বাস্তবায়ন হলে আবাসনে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়বে এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ নেয়া আরো সহজ হবে বলে জানিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ফ্ল্যাট ক্রেতাদের জন্য স্বল্পসুদে ও সহজ শর্তে গৃহঋণ চালু করা গেলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের নিজস্ব আবাসনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে। একই সঙ্গে আবাসন খাতের মাধ্যমে দেশের অর্থনীতিও আরো গতিশীল হবে।’
এআই-নির্ভর ডিজিটাল লোনসেবা ‘এবি ই-লোন’ চালু করল এবি ব্যাংক
Bonik Barta
এবি ব্যাংক পিএলসির ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম ‘এবি ডিরেক্ট’ অ্যাপে সংযুক্ত ফ্লেক্সক্রেড পরিচালিত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ডিজিটাল লোনসেবা ‘এবি ই-লোন’-এর পাইলট কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সংযুক্ত আরব-আমিরাতভিত্তিক ফিনটেক ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি ফিল্পস লিমিটেডের সহযোগিতায় তৈরি এ সেবার মাধ্যমে গ্রাহকরা সহজ, ঝামেলামুক্ত ও তাৎক্ষণিকভাবে ঋণ গ্রহণ করতে পারবে। এআই-ভিত্তিক এ ব্যবস্থায় ঋণ অনুমোদন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং অনুমোদিত ঋণের অর্থ ‘এবি ডিরেক্ট’ অ্যাপের মাধ্যমে গ্রাহকের হিসাবে জমা হবে।