06-Dec-2024

Saturday 07 December 2024

08-Dec-2024

মধ্যম আয়ের ফাঁদ থেকে বেরোতে আরও উন্মুক্ত অর্থনীতি প্রয়োজন: বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ

The Business Standard

মধ্যম আয়ের ফাঁদ থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের অর্থনীতি আরও উন্মুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংক-এর মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল। আজ (৭ ডিসেম্বর) ঢাকায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনে (এবিসিডি) বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ইন্দরমিত বলেন, বর্তমানে মধ্যম আয়ের দেশগুলোর ছয় বিলিয়ন মানুষ সময়ের সঙ্গে লড়াই করছে। তিনি বলেন, "বাইরের পরিবেশ এই চ্যালেঞ্জগুলো আরও কঠিন করে তুলছে। মধ্যম আয়ের ফাঁদ থেকে মুক্তি পেতে দেশগুলোকে দুটি রূপান্তরের মধ্য দিয়ে যেতে হবে, একটি নয়।"

খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, দাম বাড়ানোর প্রস্তাব মিল মালিকদের

The Business Standard

ঢাকার দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না এক লিটার ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল। খুচরা বিক্রেতারা অভিযোগ করছেন, মিল মালিকরা দাম বাড়ানোর জন্য বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) কল্যাণপুর, হাতিরপুল ও মগবাজার এলাকার প্রায় ১৫টি দোকান দোকান ঘুরে দেখা গেছে, সর্বত্রই সয়াবিন তেলের ভয়াবহ সংকট। কারওয়ান বাজারের সব দোকানেও ছিল না তেল। আর যে দোকানে আছে, সেটাও প্রয়োজনের তুলনায় কম বলে জানান বিক্রেতারা।

উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানিখাতে আর কোনো দরপত্র নয়: ফাওজুল কবির

The Business Standard

উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানিখাতে আর এখন থেকে কোনো দরপত্র আহ্বান করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, বিদ্যুৎ খাতে প্রতিযোগিতা না থাকা ও গুটিকয়েক প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্যের কারণে আমাদের বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে। তাই আমরা ২০১০ সালের কালো আইন বাতিল করে এখাতে প্রতিযোগিতা ফিরিয়ে এনেছি। জ্বালানি খাতে বছরে প্রায় ৫২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। দেশের মানুষের মাথাপিছু ভর্তুকির এ হার প্রায় ৩ হাজার টাকা। আজ শনিবার (৭ ডিসেম্বর) আজ শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজিত 'অনুমেয় জ্বালানি মূল্য ও নিরবচ্ছিন্ন সরবরাহ' শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

Trade bodies discuss business situation, industry safety

The Financial Express

A meeting was held on Saturday at the BGMEA Complex in Uttara, Dhaka, to discuss the country's current business situation and industrial sector safety. Chaired by BGMEA Administrator Md Anwar Hossain, the meeting was attended by leaders from major trade associations and key BGMEA representatives. The primary agenda focused on challenges facing the industrial sectors, particularly the garment industry. Discussions included issues such as safety and security in industrial areas, gas supply shortages, and banking-related difficulties impacting businesses, BSSreported citing a BGMEA press release.

Agri loan disbursement down 21.48pc in July-October

The Financial Express

Agricultural loan disbursement in Bangladesh experienced a noticeable downturn during the first four months of FY25 compared to the same period of the previous fiscal year. The Bangladesh Bank (BB) data shows disbursement stood at Tk 93.91 billion in July-October of FY25, down from Tk 119.6 billion in the corresponding period of FY24. This represents a significant 21.48- percent decline, raising concerns about the potential impacts on the agriculture sector and rural economies. Such loan disbursement in October FY25 amounted to Tk 29.33 billion, reflecting a year-on-year decline compared to the same month in FY24. In October FY24, disbursement reached Tk 31.35 billion.

গত চার মাসে বৈদেশিক মুদ্রার ক্ষয় ৩ বিলিয়ন ডলার

Bonik Barta

আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে দেশের রফতানি বেড়েছে ৮ শতাংশের বেশি। আর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত। তবুও এ সময়ে অব্যাহত থেকেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমেছে প্রায় ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিদেশী হিসাবে (নস্ট্রো অ্যাকাউন্ট) ডলার স্থিতি কমেছে প্রায় ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। সব মিলিয়ে মোট রিজার্ভ হ্রাস পেয়েছে ৩ বিলিয়ন ডলারের বেশি।

Global food prices rise 0.5pc in November: FAO

The Financial Express

Global food prices continued to rise in November, though the rate of increase slowed and prices for grains and cereals -- the largest component in the index -- actually fell. The monthly index released on Friday by the United Nations Food and Agriculture Organization (FAO) saw significant gains in each of the previous three months and including November they had climbed in nine of the previous ten months, driven by extreme weather in key growing areas and rising fuel and transportation costs, reports Xinhua. But the increase in November was modest, 0.5 per cent, and mixed, with three of the five sub-indexes declining.