04-Nov-2024

Tuesday 05 November 2024

06-Nov-2024

নয় মাসে আমানত বেড়েছে ১০ হাজার কোটি টাকারও বেশি

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির আমানত চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ১০ হাজার ১০০ কোটি টাকা বেড়েছে। এছাড়া আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত পরিচালন মুনাফা ও কর-পরবর্তী মুনাফা বেড়েছে যথাক্রমে ৭৭ ও ১৯ শতাংশ। গতকাল ব্যাংকটির কর্মকর্তারা তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনের নানা তথ্য বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেন। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন জানান, তিন প্রান্তিকে আমানত ১০ হাজার কোটি টাকার বেশি বাড়লেও আমানতের ব্যয় ৪ দশমিক ৫ শতাংশে ধরে রাখা সম্ভব হয়েছে। এছাড়া সুদ আয়ের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, সরকারি বিল-বন্ডে বিনিয়োগ থেকে আয় ইত্যাদি বিষয়কে তিনি কারণ হিসেবে উল্লেখ করেন। এ নয় মাসে ব্যাংকের আয় ৪০ শতাংশ বাড়লেও ব্যয় বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ। ফলে আয়-ব্যয়ের অনুপাত গত বছরের ৫৫ থেকে ৪২ শতাংশে নেমে এসেছে।

সম্পদশালী ও কোম্পানির ওপর আরো কঠোর চীন

Bonik Barta

অর্থনীতি পুনরুজ্জীবনে উদ্দীপনামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে চীন। এতে দরিদ্র পরিবার থেকে শিক্ষার্থীসহ বিভিন্ন খাত উপকৃত হচ্ছে। কিন্তু কোষাগার খালি হওয়ায় বাড়তি ব্যয়ে হিমশিম খাচ্ছে দেশটির স্থানীয় ও কেন্দ্রীয় সরকার। এ কারণে কর আদায়ে আরো কঠোর পদক্ষেপ নিচ্ছে দেশটি। সম্প্রতি সম্পদশালী ব্যক্তি ও কোম্পানিকে তাদের অনাদায়ী কর আছে কিনা তা নিরীক্ষণে পদক্ষেপ নিতে বলেছে চীন সরকার। এতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ অর্থনীতির ওপর বিনিয়োগকারীদের আস্থা হুমকিতে পড়েছে বলে উঠে এসেছে এফটির এক প্রতিবেদনে।

৬০ লাখ ইউরো ক্ষতিপূরণ দিচ্ছে আইকিয়া

Bonik Barta

কমিউনিস্ট শাসিত পূর্ব জার্মানিতে শ্রমে বাধ্য করা ব্যক্তিদের ক্ষতিপূরণ দিচ্ছে ফার্নিচার জায়ান্ট আইকিয়া। জার্মান সরকারের নতুন এক তহবিলে কোম্পানিটি ৬০ লাখ ইউরো বা ৬৫ লাখ ডলার দিতে সম্মত হয়েছে। অন্যান্য কোম্পানিও এ তহবিলে অর্থ দেবে বলে ধারণা করা হচ্ছে। খবর সিএনএন। স্নায়ুযুদ্ধকালীন জার্মানিতে রাজনৈতিক ও অপরাধমূলক মামলায় আটক বন্দিদের দিয়ে আইকিয়ার জন্য ফ্ল্যাটপ্যাক আসবাব তৈরি করানো হতো। এ ধরনের আসবাব বিভিন্ন অংশে ভাগ করে বহন করা যায়। জোরপূর্বক শ্রমের বিষয়টি প্রায় এক দশক আগে সুইডেন ও জার্মানির সংবাদমাধ্যমে উঠে আসে। এর পরই আইকিয়া স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করে।

লভ্যাংশ বিতরণ ও উৎসে কর কর্তনে বিএসইসির নির্দেশনা

Bonik Barta

লভ্যাংশ বিতরণ ও উৎসে কর কর্তন সনদ ইস্যুকরণ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিনিয়োগকারীদের তাৎক্ষণিক অবহিতকরণের মাধ্যমে প্রয়োজনীয় কমপ্লায়েন্স নিশ্চিতকরণে নির্দেশনা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই-সিএসই) এ নির্দেশনা দিয়েছে বিএসইসি।

নদীপথে ভাড়া কমিয়ে বিডব্লিউটিসিসির সিরিয়ালে জাহাজ চলাচলের সিদ্ধান্ত

Bonik Barta

অভ্যন্তরীণ নদীপথে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের (বিডব্লিউটিসিসি) সিরিয়ালে জাহাজ চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে পূর্ব নির্ধারিত ভাড়াও কিছুটা কমানো হয়েছে। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে বিডব্লিউটিসিসির কার্যালয়ে গতকাল বার্থিং সভায় নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম এ-সংক্রান্ত ঘোষণা দেন। তিনি বলেন, ‘‌আমরা নদীপথে বিশৃঙ্খলা এড়াতে সিরিয়াল পদ্ধতিতে লাইটারেজ চলাচলের পদক্ষেপ গ্রহণ করেছি। অন্যান্য পরিবহন খাতের মতো নৌ-পরিবহন খাতও নিরাপদ, সুষ্ঠু ও সুশৃঙ্খল থাকা জরুরি। কারণ আমদানি-রফতানি এবং ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক ও নিরাপদ থাকলে দেশের অর্থনৈতিক উন্নয়নও গতি পাবে।’

ব্র্যাক ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার রিটেইল ডিপোজিটের মাইলফলক

Bonik Barta

চলতি বছরের অক্টোবরে ব্র্যাক ব্যাংক রিটেইল ডিপোজিট ৩০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এমন প্রবৃদ্ধি ব্যাংকটির প্রতি গ্রাহকদের অবিচল আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। গ্রাহক আমানতে ৩৪ শতাংশ (অ্যানুয়ালাইজড) প্রবৃদ্ধিসহ ব্যাংকের রিটেইল ডিপোজিট পোর্টফোলিও উল্লেখযোগ্য টেকসইতা প্রদর্শন করেছে।

সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা শুরু, স্থানীয় বাজারে বেড়েছে সরবরাহ

Bonik Barta

টানা ২২ দিন পর ইলিশ আহরণে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে জেলেদের মধ্যে। রোববার রাতেই সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরতে শুরু করে দিয়েছেন ঝালকাঠির জেলেরা। ইলিশ আহরণ শুরু হওয়ায় বাজারে বেড়েছে ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ।গতকাল স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায়, সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় দাম কম সব ধরনের মাছের। বাজারগুলোয় ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজিতে, মাঝারি আকারের ৭০০ এবং এক কেজি ওজনের প্রতিটি ইলিশের দাম পড়ছে ১ হাজার ৩৫০ টাকা। বিক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাজারে বেড়েছে মাছের সরবরাহ। এ কারণেই দামও কিছুটা কম।

শেভরনের অর্থায়নে নবীগঞ্জে টেকসই কৃষি ব্যবসা ও উদ্যোক্তাদের ক্ষমতায়ন কর্মসূচি

Bonik Barta

হবিগঞ্জের নবীগঞ্জে শেভরনের অর্থায়নে পরিচালিত ‘উদ্যোক্তা’ প্রকল্পের পক্ষে আইডিই বাংলাদেশ, ‘টেকসই কৃষি ব্যবসা ও উদ্যোক্তাদের ক্ষমতায়ন’ বিষয়ক কর্মসূচি আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিসি ড. মো. ফরিদুর রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও এমডি এরিক এম ওয়াকার, করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মুহাম্মদ ইমরুল কবির, অপারেশন ডিরেক্টর রায়ান এম অট, গ্যাস প্লান্ট সুপারিনটেনডেন্ট এলান কয়েস চৌধুরী, সোশ্যাল ইনভেস্টমেন্ট ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সামীর কারকি ও শেভরন বাংলাদেশের ডিরেক্টর মুহাম্মদ ইমরুল কবির।

বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে আদানির পাওনা পরিশোধ বাড়াচ্ছে বাংলাদেশ

The Business Standard

আদানিকে বাংলাদেশ জুলাই মাসে ৩৫ মিলিয়ন ডলার, সেপ্টেম্বরে ৬৮ মিলিয়ন ডলার ও অক্টোবরে ৯৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। বাংলাদেশের মোট বিদ্যুতের ১০ শতাংশ সরবরাহ করে আদানি। ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার পর বাংলাদেশ তাদের পাওনা পরিশোধ বাড়াচ্ছে। আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের মোট ৮০০ মিলিয়ন ডলার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে বলে জানা গেছে। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আদানির বকেয়া তা দ্রুত পরিশোধ করতে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ। বিষয়টির সুরাহা করতে আদানি ৭ নভেম্বরের যে সময়সীমা বেঁধে দিয়েছে, তার আগেই বাংলাদেশ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে .

এস আলম গ্রুপের সঙ্গে যুক্ত সংকটাপন্ন ৪ ব্যাংক থেকে আমানত তুলে নিতে চাইছে ঢাকা উত্তর

The Business Standard

বিতর্কিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের মালিকানাধীন থাকা চার শরিয়াভিত্তিক ব্যাংক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমানতের ২৯ কোটি টাকা ফেরত দিতে পারছে না। কিছু কিছু আমানত উত্তলনের জন্য পে-অর্ডার পেলেও নগদ টাকা এখনও পায়নি সিটি কর্পোরেশন। মূলত তারল্য সংকটের কারণে আমানত ফেরত দিতে পারছে না ব্যাংকগুলো।সাম্প্রতি আমানতের টাকা ফেরত না পেয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর চিঠি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যদিও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি বলে ব্যাংক সূত্রে জানা গেছে।ব্যাংক চারটি হলো— গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক।

Govt inherits Tk50,000cr in power and energy dues, plans special bond for payment relief

The Business Standard

The government's outstanding debt in the power and energy sector has soared to a record of nearly Tk50,000 crore with around Tk45,500 crore accrued in the electricity sector alone from August last year to October this year, exceeding the current fiscal year's budget allocation by over 30%, a finance division official says.Tk3,500-4,000 crore in new dues are added each month to the bill. However, with limited revenue collection, the Finance Ministry has only been able to pay down between Tk1,500-2,000 crore monthly, according to the official who wished to remain anonymous. To manage the outstanding payments, the ministry is planning to issue a Tk5,000 crore bond hoping to stabilize at least some of the overdue payments, said the official.

Dhaka urges EU to relax new GSP criteria

The Business Standard

Bangladesh has requested the European Union to consider revising its new (draft) GSP scheme, particularly the safeguard clauses, so that all exportable products including ready-made garments can avail of the trade privileges beyond 2029. At a joint commission meeting attended by top EU diplomats in Dhaka yesterday, Economic Relations Division officials also urged the EU to consider adopting flexible rules of origin (RoO) criteria, saying it is "extremely difficult, especially for capacity-constrained countries graduating from LDC status." An ERD official present at the meeting told TBS that the EU representatives assured they would consider the demands proposed by Bangladesh, including GSP and the climate fund.

Surging orders set to boost denim exports

The Business Standard

Bangladeshi denim exporters, denim fabric millers, and their buyers are very optimistic about business growth this year, as they are receiving more orders thanks to the economic recovery in their major export destinations. By the end of this year, the sector may recover the business lost last year and reach new heights, according to conversations with The Business Standard during a denim expo that kicked off in Dhaka yesterday.

Paltry disbursement, high cost of funds compound crisis

The Financial Express

Drawn-out disbursement process and excessive cost of fund in the central bank-guaranteed liquidity feeding to the crisis-ridden commercial banks are making it more of a hindrance than help, bankers said. Because of the delay even in getting the costly cash assistance from the well-off banks under the guarantee scheme, the troubled banks find it hard to handle the customers rushing to withdraw their money out of heightened panic, which ultimately further widens their woes, according to the bankers.

Capital-gains tax cut to half from 30pc

The Financial Express

Government's revenue authority halved the tax on capital-gains from sales of shares by individual investors in the stock market. The fiscal perks spurred instant stocks rebound. The National Board of Revenue (NBR) has issued a notification by lowering the tax rate to 15 per cent on capital-gains above Tk 5.0 million from trading in shares on the stock exchanges, says a press statement. Meanwhile, substantial price hikes of selective large-cap stocks, including blue chips, helped the benchmark index of the Dhaka Stock Exchange (DSE) surge almost 62 points or 1.18 per cent to settle at 5,252, after losing more than 8 points the day before.

ADB warns Bangladesh losing up to 16.2pc of GDP by 2070

The Financial Express

Bangladesh may face substantial economic losses due to climate change by 2070, particularly from reduced labour productivity, sea-level rise, increased emissions, and river flooding, according to a latest report by the Asian Development Bank (ADB). The Asia-Pacific Climate Report 2024, published on Monday, highlights how rising temperatures are already impacting labour productivity in Bangladesh. Empirical studies indicate that labour productivity could decline by 18 percentage points across Asia as current climate policies have been predicted to result in global warming of more than 3 degrees Celsius (5.4 degrees Fahrenheit) by the end of the century.

চাল আমদানি শূন্য, কমেছে গমও

Bonik Barta

দেশের প্রধান খাদ্যশস্য চাল, দ্বিতীয় গম। বিভিন্ন দেশ থেকে আগে চাল আমদানি হলেও এখন তা শূন্যের কোটায় নেমেছে। তবে বর্তমান পরিস্থিতিতে মজুদ বাড়ানোর পাশাপাশি দাম সহনীয় রাখতে শুল্ক কমিয়ে আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এর পরও দেশের প্রধান খাদ্যশস্যটি আমদানিতে আগ্রহ দেখাচ্ছেন না ব্যবসায়ীরা। ডলার সংকটের কারণে ঋণপত্র (এলসি) জটিলতায় কমছে গম আমদানিও। বাজারে তাই খাদ্যপণ্য দুটির দাম ঊর্ধ্বমুখী।

নানা টানাপড়েনেও যুক্তরাষ্ট্র বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক বহুমাত্রায় বড় হয়েছে

Bonik Barta

বাংলাদেশ থেকে একক দেশ হিসেবে রফতানীকৃত পণ্যের শীর্ষ গন্তব্য যুক্তরাষ্ট্র। দেশে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগও (এফডিআই) সবচেয়ে বেশি এসেছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি থেকে। সাম্প্রতিক বছরগুলোয় মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কে বড় ধরনের টানাপড়েন দেখা দেয়। বিশেষ করে চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তি বেড়ে যায়। তবে এসব টানাপড়েনের মধ্যেও বিগত বছরগুলোয় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নানা ক্ষেত্রে বড় হয়েছে। এফডিআইর উৎস ও রফতানি গন্তব্য হিসেবে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি সাম্প্রতিক সময়ে রেমিট্যান্সেরও অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে দেশটি।

মূলধনি মুনাফার ওপর করহার কমাল এনবিআর

Bonik Barta

পুঁজিবাজারে কোম্পানির শেয়ার বিক্রি থেকে অর্জিত মূলধনি মুনাফার ওপর করহার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থেকে ৫০ লাখ টাকার অধিক মূলধনি মুনাফার ওপর করহার ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।এতে বলা হয়েছে, বিদ্যমান আইনে শেয়ার কেনার পাঁচ বছরের মধ্যে ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ সময়ে বিক্রি করে মূলধনি আয় অর্জন করলে তার ওপর সাধারণ হারে কর আরোপ করা হয়। বিদ্যমান আইন অনুসারে ৫০ লাখ টাকার অধিক মূলধনি আয়ের ওপর সর্বোচ্চ করহার ৩০ শতাংশ। এছাড়া সম্পদশালী করদাতাদের প্রদেয় করের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে সারচার্জ দিতে হয়। শেয়ারবাজার থেকে অর্জিত মূলধনি মুনাফার ওপর আয়কর, সারসার্জসহ মোট ৪০ দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হয়।

মূলধনি মুনাফার ওপর করহার কমাল এনবিআর

Bonik Barta

পুঁজিবাজারে কোম্পানির শেয়ার বিক্রি থেকে অর্জিত মূলধনি মুনাফার ওপর করহার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থেকে ৫০ লাখ টাকার অধিক মূলধনি মুনাফার ওপর করহার ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।এতে বলা হয়েছে, বিদ্যমান আইনে শেয়ার কেনার পাঁচ বছরের মধ্যে ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ সময়ে বিক্রি করে মূলধনি আয় অর্জন করলে তার ওপর সাধারণ হারে কর আরোপ করা হয়। বিদ্যমান আইন অনুসারে ৫০ লাখ টাকার অধিক মূলধনি আয়ের ওপর সর্বোচ্চ করহার ৩০ শতাংশ। এছাড়া সম্পদশালী করদাতাদের প্রদেয় করের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে সারচার্জ দিতে হয়। শেয়ারবাজার থেকে অর্জিত মূলধনি মুনাফার ওপর আয়কর, সারসার্জসহ মোট ৪০ দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হয়।

Stablecoins Can Defend the Dollar’s Global Status

Project Syndicate

China is devoting significant resources to creating an alternative to the dollar payments system. To counter this push, American policymakers should support private firms issuing stable coins, which can ensure demand for US government debt and boost the greenback’s global standing and reach.

ক্যাপিটাল গেইন ট্যাক্স কমানোর প্রভাবে ডিএসইএক্স সূচক ১১২ পয়েন্ট বেড়েছে

The Business Standard

ক্যাপিটাল গেইন ট্যাক্স কমানোর প্রভাবে ডিএসইএক্স সূচক ১১২ পয়েন্ট বেড়েছে. ক্যাপিটাল গেইন ট্যাক্স হ্রাসের পর টানা দ্বিতীয় দিনের মতো বাড়ল সূচক. মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বেঞ্চমার্ক সূচক, ডিএসইএক্স, ১১২ পয়েন্ট বেড়ে ৫,৩৬৫-এ পৌঁছেছে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ (এনবিআর)-এর ক্যাপিটাল গেইন ট্যাক্স হ্রাসের পর টানা দ্বিতীয় দিনের মতো বাড়ল সূচক।এর আগে সোমবার, এনবিআর ৫০ লাখ টাকার বেশি লাভের জন্য ক্যাপিটাল গেইন ট্যাক্স কমানোর ঘোষণা দেয়- যা ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এতে উচ্চ আয় করা শ্রেণির জন্য ইফেক্টিভ ট্যাক্স (সারচার্জ সহ) ৪০.২৫ শতাংশ থেকে কমে ২০.২৫ শতাংশ হয়েছে।

Stablecoins Can Defend the Dollar’s Global Status

Project Syndicate

China is devoting significant resources to creating an alternative to the dollar payments system. To counter this push, American policymakers should support private firms issuing stablecoins, which can ensure demand for US government debt and boost the greenback’s global standing and reach.