02-Aug-2024

Saturday 03 August 2024

04-Aug-2024

Wealthy few shoulder most of the tax load

The Financial Express

A small number of wealthy individuals are shouldering the bulk of the income tax burden, while millions of others pay minimal amounts, according to tax administration annual data. Only 2.8 per cent of individual taxpayers contribute 30.6 per cent of the direct taxes collected from individual taxpayers.

ইন্টারনেট ছাড়া ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে বিকল্প নিয়ে ভাবছে কেন্দ্রীয় ব্যাংক

The Business Standard

সাম্প্রতিক দেশব্যাপী 'ইন্টারনেট ব্ল্যাকআউটের' বিষয়টিকে আমলে নিয়ে, ভবিষ্যতে ইন্টারনেট বিভ্রাটের মতো পরিস্থিতি তৈরি হলেও যেন নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও আর্থিক পরিষেবা নিশ্চিত করা যায়— সে লক্ষ্যে বিকল্প নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে একটি কন্টিজেন্সি নেটওয়ার্ক বা ব্যাকআপ নেটওয়ার্কিং সিস্টেম তৈরির পরিকল্পনা করা হচ্ছে। ইন্টারনেট ছাড়া সারা দেশে ব্যাংকিং কার্যক্রম কীভাবে চালু রাখা যায়, তা নিয়ে বেশ কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বৃহস্পতিবার (১ আগস্ট) সভা করেন। সভা শেষে সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ের সময় এ তথ্য জানান ব্র‍্যাক ব্যাংক এমডি ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আরএফ হোসেন।তিনি বলেন, "কার্যক্রম পরিচালনায় ব্যাংক সেক্টরকে ইন্টারনেট ডিপেন্ডেন্সি থেকে সরে আসতে হবে। আমাদের এখন কনটিনজেন্ট বা অল্টারনেটিভ সলিউশন প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংকও আলাদা অবকাঠামো তৈরি করা নিয়ে চিন্তাভাবনা করছে।"

Economy a day ago India seeks BD nod for Thega bridge project

The Financial Express

New Delhi has asked Dhaka to obtain the concurrence of relevant authorities on the road connectivity for a proposed bridge over the Thega river, linking Bangladesh and Mizoram. The bridge will connect Chittagong seaport with Lunglei city in the Indian state of Mizoram. To this end, the Indian Embassy in Dhaka has sent a note verbale to the foreign affairs ministry, requesting guidance on the next steps.

বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া প্রিপেইড কার্ড ইস্যু নয়

Bonik Barta

পরিশোধ, নিকাশ ও নিষ্পত্তি ব্যবস্থা সংহতকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাসকরণ ও গ্রাহক স্বার্থ সংরক্ষণ সম্পর্কিত বিধান প্রণয়নকল্পে সম্প্রতি পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল-২০২৪ সংসদে পাস হয়েছে। আইনটি গেজেট আকারে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর ফলে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ধরনের প্রিপেইড কার্ড (প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট) ইস্যু বা ক্রয়-বিক্রয় করতে পারবে না। এ বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট-সংক্রান্ত কোনো আইন না থাকার কারণে দেশে অনেক অনলাইন প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের প্রিপেইড কার্ড চালু করতে দেখা গেছে। এ ধরনের কার্ড ক্রয় করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন হয়, তা দিয়ে কেনাকাটা করা যায় দ্বিগুণ বা তিন গুণ অর্থের পণ্য। ফলে বড় ধরনের আর্থিক মুনাফা লাভের আশায় অনেকেই এ ধরনের কার্ড ক্রয় করে থাকেন। তবে এখন থেকে যেকোনো ধরনের প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট ইস্যু করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

পণ্য পরিবহন খাতে ৬ দিনে ক্ষতি ৬৫০ কেটি টাকা

The Business Standard

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সংঘাত-সংঘর্ষ পরবর্তী কারফিউর কারণে ৬ দিন প্রায় পুরোপুরি বন্ধ ছিল পণ্য পরিবহন। এতে, এই খাতে দৈনিক ১০৮ কোটি টাকা করে মোট ৬৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) এফবিসিসিআই'র সভাপতি বরাবর লেখা এক চিঠিতে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশনের নেতা বিষয়টি জানিয়েছেন। ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন ৫ হাজার টাকা করে ৯ হাজার ৫৪৪টি কার্গো ভ্যানে ক্ষতি হয় ৪ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা। প্রতিদিন ৩ হাজার ৫০০ টাকা হারে ৪৮ হাজার ৩৫৮টি কাভার্ডভ্যানে ক্ষতি হয় ১৬ কোটি ৯২ লাখ ৫৩ হাজার টাকা।

সব ধরনের আমদানি পণ্যে সাতদিনের ড্যামারেজ চার্জ মওকুফ

Bonik Barta

চট্টগ্রাম বন্দরে আটকে পড়া সব ধরনের আমদানি পণ্যে সাতদিনের জন্য স্টোররেন্ট বা পোর্ট ড্যামারেজ চার্জ মওকুফ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। এর আগে গত মঙ্গলবার তৈরি পোশাক খাতের কাঁচামাল খালাসে এ সুবিধা দিয়েছিল মন্ত্রণালয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আবেদনের পর গত বুধবার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এ-সংক্রান্ত ঘোষণা দেয়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যেসব আমদানি চালান চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামানো হবে, সেসব পণ্যেই কেবল এ ছাড় পাওয়া যাবে। তবে ছাড় পাওয়ার জন্য ১৪ আগস্টের মধ্যে পণ্যের চালান বন্দর থেকে খালাস করতে হবে।

জুলাইয়ে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম কমেছে

Bonik Barta

বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম জুলাইয়ে আগের মাসের তুলনায় কিছুটা কমেছে। এ সময় নিম্নমুখী ছিল খাদ্যশস্যের দাম। তবে গত মাসে উদ্ভিজ্জ তেল ও চিনির দাম বেড়েছে। অন্যদিকে স্থিতিশীল ছিল দুগ্ধজাত পণ্যের দাম। গতকাল প্রকাশিত জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগের (এফএও) মাসভিত্তিক মূল্যসূচক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স। এফএওর মূল্যসূচক মূলত আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি বাণিজ্য হওয়া খাদ্যপণ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে বৈশ্বিক খাদ্যপণ্যের গড় মূল্যসূচক ছিল ১২০ দশমিক ৮ পয়েন্ট। জুনে এফএওর নির্ধারিত সংশোধিত খাদ্য মূল্যসূচক ছিল ১২১ পয়েন্ট। এর আগে প্রাথমিকভাবে জুনের জন্য ১২০ দশমিক ৬ পয়েন্ট নির্ধারণ করেছিল সংস্থাটি।