July remittance reaches $1.91b, misses mark
The Financial Express
Inward remittance navigates rough weathers to reach a receipt of US$1.909 billion in July as rate hikes pay off, yet misses the expected mark for the month. Latest Bangladesh Bank statics on the foreign exchange sent home by wage earners last month marked a year-on-year fall of $64 million.
IMF praises Sri Lanka's economic progress, urges continued reforms
The Financial Express
The International Monetary Fund (IMF) has commended Sri Lanka for its economic progress, noting a rebound in GDP growth and a decline in inflation. However, the global lender has emphasised the need for sustained reforms to ensure long-term stability.
য়ে রিজার্ভ কমল ১৩০ কোটি ডলার
Bonik Barta
দেশে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছে জুলাইয়ে। জুনের তুলনায় গত মাসে ৬৩ কোটি ডলার বা প্রায় ২৫ শতাংশ কম রেমিট্যান্স এসেছে। প্রবাসী আয়ে বড় পতনের এ ধাক্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর পড়েছে। জুলাইয়ে রিজার্ভ কমেছে প্রায় ১৩০ কোটি বা ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল রিজার্ভ ও রেমিট্যান্সের এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে
Bonik Barta
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে গতকাল। বুধবার ইরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ায় মধ্যপ্রাচ্যের সংকট তীব্র আকার ধারণ করেছে। এ পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের ওপর এর প্রভাব পড়ার আশঙ্কায় জ্বালানি পণ্যটির দাম বেড়েছে। খবর রয়টার্স।
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ফিউচার মার্কেটে গতকাল ১ শতাংশ বা ৭৮ সেন্ট বেড়েছে। এর মূল্য দাঁড়িয়েছে প্রতি ব্যারেলে ৮১ ডলার ৬২ সেন্ট। একই হারে দাম বেড়েছে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডাব্লিউটিআই) দামও। প্রতি ব্যারেলে দাম বেড়েছে ৭৯ সেন্ট। প্রতি ব্যারেল ডাব্লিউটিআই ৭৮ ডলার ৭০ সেন্টে উন্নিত হয়েছে। ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া বেঞ্চমার্ক দুটির দাম আগের সেশনের তুলনায় ৪ শতাংশ বেড়েছে।