28-Jul-2024

Monday 29 July 2024

30-Jul-2024

১০ বিলিয়ন ডলারের অভিঘাত ও ভাবমূর্তি সংকটে বাংলাদেশ: ব্যবসায়ী নেতৃবৃন্দ

The Business Standard

সাম্প্রতিক সময়ের শাটডাউনের বড় প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। এতে নির্ভরযোগ্য ও স্থিতিশীল হিসেবে বাংলাদেশের অর্থনীতির যে ভাবমূর্তি– সেটিও ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই বা ফিকি) এর সভাপতি জাভেদ আখতার মনে করেন, সাম্প্রতিক অচলাবস্থার অর্থনৈতিক প্রভাব প্রায় ১০ বিলিয়ন ডলারের হতে পারে, যা আরও বাড়ছে। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন– বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর সভাপতি মাহবুবুল আলম বিজিএমইএ'র বরাত দিয়ে জানান, এই সংগঠনের সদস্য কারখানাগুলোতে ৬ হাজার ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফেসবুক বন্ধ থাকায় লোকসানে জর্জরিত এফ-কমার্স উদ্যোক্তারা

The Business Standard

গতকাল (২৮ জুলাই) দেশে মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু করার পরেও ফেসবুক পরিষেবা চালু না হওয়ায় হাজার হাজার এফ-কমার্স উদ্যোক্তাদের মুখে হাসি ফোটেনি যেহেতু তাদের পণ্য এবং পরিষেবার জন্য তারা সম্পূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওপর নির্ভর করেন। মোবাইল ইন্টারনেট এবং মূল সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ ১০ দিন বিচ্ছিন্ন থাকার পরেও ফেসবুক সহ মেটা পরিষেবাগুলো এখনও দেশে পুনরায় চালু না হওয়ায় এফ-কমার্স (ফেসবুক-কমার্স) উদ্যোক্তাদের উদ্বেগ বাড়ছে।

ব্যাংক খোলার পর কমে এসেছে রেমিট্যান্স প্রবাহ ও আমদানি

The Business Standard

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অস্থিরতা, ৫ দিনের ইন্টারনেট ব্ল্যাকআউট এবং তিন দিন ব্যাংক বন্ধ থাকার কারণে গত সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ ও আমদানি ঋণপত্র (এলসি) খোলা কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৯-২৪ জুলাই পর্যন্ত ৬ দিনে রেমিট্যান্স এসেছে মাত্র ৭৮ মিলিয়ন ডলার। ব্যাংকিং চ্যানেলে সাধারণত একদিনেই এই পরিমাণ রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। সে হিসাবে জুলাই মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছে মাত্র ১.৫ বিলিয়ন ডলার। এর আগে ডলারের দর বাড়ানোর পর গত মে মাসে ২.২৫ বিলিয়ন ডলার ও জুনে ২.৫৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে। পরপর ওই দুই মাসের রেমিট্যান্স ছিল একক মাস হিসাবে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ.

Bangladesh faces $10b setback, image crisis: Biz leaders

The Business Standard

Zaved Akhtar, president of the Foreign Investors Chamber of Commerce and Industries (FICCI), estimated the shutdown's economic impact to be around $10 billion and rising. Mahbubul Alam, president of the Federation of Bangladesh Chambers of Commerce and Industries (FBCCI), quoted the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), stating that its member factories incurred losses of Tk6,400 crore.

ইন্টারনেটের গতি, চালানে দেরি ও বন্দরজট নিয়ে উদ্বেগ পোশাক খাতের ক্রেতাদের

The Business Standard

ন্তর্জাতিক ব্র্যান্ড, বায়ার ও খুচরা বিক্রেতারা বাংলাদেশি সাপ্লায়ারদের সঙ্গে বৈঠকে ৩টি বিষয়ে প্রাথমিক উদ্বেগের কথা তুলে ধরেছেন — ধীরগতির ইন্টারনেট, সময়মতো পোশাকের চালান পৌঁছানো ও চট্টগ্রাম বন্দরে কনটেইনারজট। কোটা সংস্কার আন্দোলনের কারণে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে উদ্ভূত সমস্যা নিয়ে মতামত সংগ্রহের জন্য সোমবার (২৯ জুলাই) ঢাকার উত্তরা কার্যালয়ে এক বৈঠকের আয়োজন করে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বেড়েছে ১৫%, তবু সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি ২৭,০০০ কোটি টাকা

The Business Standard

২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৮২ হাজার কোটি টাকার কিছু বেশি, যা আগের অর্থবছরের তুলনায় ১৫ শতাংশের ওপরে। এই রাজস্ব আহরণকে সন্তোষজনক বলছেন কর্মকর্তারা। তা সত্ত্বেও এ সময়ে রাজস্ব সংগ্রহে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি প্রায় ২৭ হাজার কোটি টাকা। আর বছরের শুরুতে নেওয়া লক্ষ্যমাত্রা হিসাবে নিলে এই ঘাটতির পরিমাণ ৪৭ হাজার কোটি টাকা। এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গত বছর বিভিন্ন কারণে আমদানি কম হয়েছে। অন্যদিকে অর্থনীতিতেও কিছুটা গতিমন্থরতা ছিলো। তা সত্ত্বেও এই প্রবৃদ্ধি সন্তোষজনক।'

Facebook restriction keeps F-commerce entrepreneurs at bay

The Business Standard

As the Meta services including Facebook were yet to resume in the country after a 10-day disconnection of both mobile internet and the key social media platform, the F-commerce entrepreneurs' worries kept intensifying. "All sorts of online commerce have already resumed, except for us. I do not know how long I have to wait for the next order," said a bachelor student in the capital running his F-commerce business of apparel and wearable accessories.