22-Aug-2024

Friday 23 August 2024

24-Aug-2024

এস আলমের দুই ব্যাংককে দেওয়া ১,০০০ কোটি টাকার শর্ট লোন আদায় করতে পারছে না সোনালী ব্যাংক

The Business Standard

ঋণ বিতরণে ব্যাপক জালিয়াতি ও অনিয়মের ঘটনায় জড়িত এস আলম গ্রুপের মালিকানায় থাকা ব্যাংকগুলো। তারা ঋণ নিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে, যা আদায় করতেই এখন হিমশিম খাচ্ছে ব্যাংকটি। জরুরি টাকার সংকট মেটাতে ১১.৫ শতাংশ সুদে শর্ট নোটিশ ডিপোজিট খাতে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক থেকে ১৪ দিন মেয়াদে ১,০০০ কোটি টাকা ঋণ নিয়েছিল এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তারপর ২৪৮ দিন কেটে গেছে, এখনও ঋণের ৮৭০ কোটি টাকা পরিশোধ করেনি ইসলামী ব্যাংক।

নিজেদের ‘নিয়ন্ত্রণাধীন’ ব্যাংক থেকে এস আলম গ্রুপ তুলছে কোটি টাকা, নগদ সংকটে গ্রাহক

The Business Standard

চট্টগ্রামে এস আলম গ্রুপ 'নিয়ন্ত্রণাধীন' ব্যাংকগুলো থেকে নগদ টাকা উত্তোলন, পে-অর্ডার ক্লিয়ারিং ও অর্থ হস্তান্তরে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন অসংখ্য গ্রাহক। অনেক গ্রাহক ব্যাংকে গিয়ে যে পরিমাণ টাকা তুলতে চাইছেন, তার অর্ধেকও পাচ্ছেন না বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে একাধিক অভিযোগ এসেছে। এস আলম গ্রুপ নিয়ন্ত্রণাধীন ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনসহ অর্থ হস্তান্তরে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন এসব গ্রাহক।

আদায় বাড়াতে ব্যর্থ ভ্যাট মেশিন, বিকল্পের সন্ধানে এনবিআর

The Business Standard

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ব্যবস্থা চালু করার এক বছরের মধ্যে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় রাজস্ব বোর্ডকে বিকল্প ব্যবস্থা খুঁজে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাঁচ বছর ধরে বিস্তর আলোচনার পর গত বছর চালু করা হয় ইএফডি ব্যবস্থা। লক্ষ্য ছিল, ২৫ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য ট্র্যাক ও সঠিকভাবে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় করা। কিন্তু এ ব্যবস্থায় কাঙ্ক্ষিত সাফল্য পায়নি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।