চীনে বাড়তে পারে সয়াবিন উৎপাদন
Bonik Barta
চীনে সয়াবিন উৎপাদন ২০২৪-২৫ বিপণন বর্ষে ১ কোটি ৯৯ লাখ টনে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)। সংস্থাটির মতে, দেশটিতে চলতি বছর ৯৯ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে সয়াবিন চাষ হয়েছে। তাছাড়া ফলন ভালো হওয়ায় উৎপাদন বাড়তে পারে। খবর ওয়ার্ল্ড গ্রেইন।
এফএএস জানায়, পূর্বাভাস বাস্তবায়ন হলে আগের বছরের তুলনায় উৎপাদন সামান্য বাড়বে। ২০২৩-২৪ সালে ১ কোটি ৯৭ লাখ টন উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছিল। একই সময় আমদানির পরিমাণ ছিল ১০ কোটি ৪ লাখ ৮০ হাজার টন। চলতি বিপণন বর্ষে আমদানি কিছুটা কমে ১০ কোটি ৪ লাখ টনে নেমে যেতে পারে। পূর্বাভাসে বলা হয়, ২০২৪-২৫ সালে প্রারম্ভিক মজুদ ৩ কোটি ৬৪ লাখ টনে দাঁড়াতে পারে, আগের বিপণন বর্ষে যা ছিল ৩ কোটি ১৮ লাখ টন।
হিলিতে পেঁয়াজের পাইকারি দর কমেছে ১৫-১৭ টাকা
Bonik Barta
ভারতের বাজারে নতুন পেঁয়াজ সরবরাহ শুরু হয়েছে। পাশাপাশি দেশে আমদানি শুল্ক প্রত্যাহারের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে পেঁয়াজের পাইকারি দর কমেছে ১৫-১৭ টাকা। গতকাল হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ বন্দর দিয়ে ভারত থেকে ইন্দোর ও বেলোরি জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। দুদিন আগে বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজের দাম ছিল ৯০ টাকা, যা বর্তমানে ৭৫-৭৮ টাকা। এছাড়া ইন্দোর জাতের কিছু নিম্ন মানের পেঁয়াজ ৬৫-৭০ টাকা দরেও বিক্রি হচ্ছে।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পুরোপুরি প্রস্তুত হতে আরও ২০ বছর লাগবে
Bonik Barta
আগামী ২০ বছরে তিন ধাপে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য মাস্টারপ্ল্যান উপস্থাপন করেছে কর্তৃপক্ষ। এ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৫ সালে।
চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই এবং ফেনীর সোনাগাজী এলাকায় ৩৩ হাজার ৮০৫ একর জমির ওপর বিস্তৃত দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল এনএসইজেড নির্মাণের কাজ করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
গতকাল ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রশ্নের জবাবে বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, 'এতদিন কোনো সুনির্দিষ্ট পর্যায়ক্রমিক পরিকল্পনা ছিল না। মাস্টারপ্ল্যানে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপের (ফেইজে) কাজ শেষ হবে আগামী ৫ বছরে, দ্বিতীয় ধাপের কাজ শেষ হবে আগামী ৬ থেকে ১০ বছরে; আর তৃতীয় ধাপের কাজ শেষ হবে ১১ থেকে ২০ বছরে।'
নিম্নমুখী বৈশ্বিক পুঁজিবাজার বাড়ছে বন্ডের দাম
Bonik Barta
দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পারমাণবিক নীতিতে পরিবর্তনের বিষয়ে অনুমোদন দিয়েছেন। এ প্রেক্ষাপটে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কায় বৈশ্বিক পুঁজিবাজারে পতন দেখা গেছে। কমে গেছে রুশ মুদ্রা রুবলের বিনিময় হারও। তবে প্রতিকূল পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত বন্ডের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে। খবর গার্ডিয়ান ও আনাদোলু এজেন্সি।
ইউনাইটেড ফাইন্যান্স ও ইন্স্যুরেন্সের ৯ কোটি শেয়ার বিক্রি
Bonik Barta
ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের তিন উদ্যোক্তা ও শেয়ারধারী ১০ কোম্পানির কাছে থাকা ৬ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৮৭৭টি শেয়ার বিক্রি হয়েছে। অন্যদিকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের সাত উদ্যোক্তা পরিচালক ও তিন পাবলিক শেয়ারহোল্ডারের ২ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ৯৫০টি শেয়ার বিক্রি হয়েছে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ট্রাম্পের ক্রিপ্টো ফার্ম কেনার খবরে বিটকয়েনের নতুন রেকর্ড
Bonik Barta
ক্রিপ্টো ট্রেডিং ফার্ম বাকট কেনার বিষয়ে আলোচনা করেছে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া কোম্পানি, এমন খবরে ইতিবাচক প্রভাব পড়েছে ক্রিপ্টোকারেন্সির বাজারে। এরপর প্রথমবারের মতো ৯৪ হাজার ডলার ছাড়িয়েছে বিটকয়েনের দাম। বিশ্লেষকরা বলছেন, বাকট বিক্রির খবরটি ক্রিপ্টোকারেন্সিবান্ধব নীতিমালার আশায় বাজারে নতুন উদ্দীপনা যোগ করেছে। খবর রয়টার্স।
জাপানে সব নতুন গাড়িতে বায়োফুয়েল ব্যবহারের লক্ষ্য
Bonik Barta
জীবাশ্ম জ্বালানির ক্রমবর্ধমান ক্ষতিকর প্রভাব এড়াতে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে জাপান। আগামী দশকের শুরুতে দেশটির সব নতুন গাড়ি চলবে বায়োফুয়েল বা জৈব জ্বালানিতে। সম্প্রতি কার্বন নিঃসরণ প্রতিরোধে অটোমেকারদের নতুন ধরনের উদ্ভাবনের মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। খবর জাপান টুডে।
বিদ্যুচ্চালিত গাড়িকে সামনে রেখে জাগুয়ারের নতুন লোগো
Bonik Barta
২০২৬ সালে তিনটি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বাজারে আনবে ব্রিটিশ লাক্সারি কারমেকার জাগুয়ার। এ উপলক্ষে নতুন গাড়ি বিক্রি বন্ধ রেখেছে টাটা মোটরসের মালিকানাধীন কোম্পানিটি। এর সঙ্গে ইলেকট্রিক-অনলি ব্র্যান্ড হিসেবে নতুন লোগাে উন্মোচন করল তারা। লোগোয় জাগুয়ারের বানানে বড় ও ছোট হাতের অক্ষরের সমন্বয়ের পাশাপাশি ক্ষিপ্রগতির প্রাণীটি নতুন রূপ পেয়েছে। জাগুয়ারের ব্যবস্থাপনা পরিচালক রডন গ্লোভার জানিয়েছেন, পুরনো ও নতুন গাড়ির মধ্যে ব্যবধান রাখতে ইচ্ছাকৃতভাবে বিক্রি বন্ধ রেখেছে কোম্পানিটি। রিব্র্যান্ডিং সম্পর্কে তিনি বলেন, ‘জাগুয়ার সম্পর্কে মানুষের ধারণা পরিবর্তন করতে হবে।
Rising taka-dollar exchange rate affects trade competitiveness
The Financial Express
Businesses lose out as the real effective exchange rate (REER) index rose to 102.97 in October from 100.40 in September that signals a decline in the competitiveness of Bangladesh's currency in international trade, sources say.
According to the latest measure for October 2024, prepared by Bangladesh Bank, the central bank, this increase reflects the rising price levels in Bangladesh compared to its 15-currency-trade-basket partners.
Sources in business and banking circles sound alarm that this development could adversely impact the country's export performance. Officials at the central bank told The Financial Express that the taka-dollar exchange rate, currently hovering around 120, would need to be adjusted upward.
Govt approves two hard-term loans worth $260m
The Financial Express
The interim government on Wednesday approved two hard-term credits worth US$260 million to invest in power transmission, road and terminal development, officials said.
The Standing Committee on Non-Concessional Loans (SCNCL) of the government approved the loans at its meeting at the Economic Relations Division (ERD), with Finance Adviser Dr Salehuddin Ahmed in the chair.ERD Secretary Shahriar Kader Siddiki, Finance Secretary Md. Khairuzzaman Mozumder and other high officials of the Ministry of Finance were present at the meeting. In its last meeting in September 2024, the committee approved a $350 million loan from the ITFC of the Islamic Development Bank (IsDB) for the Bangladesh Petroleum Corporation.
Investors shy away from stocks, rattled by Moody's rating
The Financial Express
The daily trade turnover on the Dhaka Stock Exchange (DSE) tumbled below Tk 4 billion on Wednesday after three weeks as investors were mostly reluctant to make fresh bets on stocks amid macroeconomic concerns. Turnover, a crucial indicator of the market, was Tk 3.93 billion on the country's premier bourse on Wednesday, 24 per cent down from the previous day. Market operators said investor participation was low, driven by prevailing political and economic tensions. The disclosure of a record amount of non-performing loans (NPLs) in the banking sector, coupled with the downgrading of sovereign ratings of the country by Moody's heightened worries surrounding the equity market.
রাশিয়ায় চীনা গাড়ি রফতানিতে উল্লম্ফন
Bonik Barta
রাশিয়ায় চীনের তৈরি গাড়ি বিক্রি রেকর্ড পরিমাণে বেড়ে গেছে। এরই মধ্যে রাশিয়া হয়ে উঠেছে এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশটির সবচেয়ে বড় রফতানি বাজার। নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা ব্র্যান্ডগুলো মস্কোর সঙ্গে ব্যবসা বন্ধ করতে বাধ্য হওয়ায় মূলত চীনের এ সুযোগ তৈরি হয়েছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।