মধ্যপ্রাচ্যে পর্যটন খাতে ২০ দিনে ক্ষতি ১২ বিলিয়ন ডলার ছাড়াল
Bonik Barta
এ সংঘাতের ফলে অঞ্চলটির পর্যটন ও এভিয়েশন খাতে নজিরবিহীন ধস নেমেছে। যুদ্ধের মাত্র ২০ দিনের মাথায় পর্যটনসংশ্লিষ্ট আর্থিক ক্ষতির পরিমাণ ১২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। খবর আনাদোলু।চলমান সংকটে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশপথ ও পর্যটন কেন্দ্রগুলো স্থবির হয়ে পড়ায় এ দেশগুলোর অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (ডব্লিউটিটিসি) তথ্যমতে, অঞ্চলটিতে আন্তর্জাতিক পর্যটকদের প্রতিদিনের ব্যয় অন্তত ৬০ কোটি ডলার কমেছে।