11-Sep-2024

Thursday 12 September 2024

13-Sep-2024

ব্যাংকিং সেক্টরে পরিবর্তন; কল মানি মার্কেটের বদলে নিরাপদ বিনিয়োগে মনোযোগ

The Financial Express

বাণিজ্যিক ব্যাংকগুলোর অতিরিক্ত তহবিল থাকা সত্ত্বেও, আর্থিক প্রতিষ্ঠানগুলো কল মানি মার্কেটে বিনিয়োগ করতে অনিচ্ছুক। মূলত প্রতিপক্ষদের প্রতি বিশ্বাসের ঘাটতি এবং সুরক্ষাবিহীন বিনিয়োগের প্রতি অস্থিরতা এই অবস্থার কারণ হিসেবে জানা গেছে। বর্তমানে, ব্যাংকগুলো নিরাপদ রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত সিকিউরিটিজে বিনিয়োগে বেশি আগ্রহী। এদিকে কল মানি মার্কেটে উচ্চ মুনাফার প্রস্তাব থাকা সত্ত্বেও, ঋণদানকারীরা তাদের অব্যবহৃত অর্থ বাংলাদেশ ব্যাংকের স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) অথবা রিভার্স রেপোতে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে জানান প্রশাসনিক কর্মকর্তা ও ব্যাংকাররা। কারণ এসডিএফে সুদের হার তুলনামূলকভাবে কম।আসলে, সাম্প্রতিক দিনগুলোতে এসডিএফ বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য একটি বিনিয়োগের আকর্ষণ হয়ে উঠেছে।

বাংলাদেশ ব্যাংক-বিএসইসি পুঁজিবাজারের উন্নয়নে যৌথভাবে কাজ করবে

The Financial Express

দেশের পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যৌথভাবে কাজ করবে। বুধবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এই তথ্য জানান। বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি একসঙ্গে কাজ করবে। পুঁজিবাজারের বিভিন্ন সংস্কারের বিষয়েও আলোচনা হয়েছে এবং এগুলোর দ্রুত বাস্তবায়ন নিয়ে পরিকল্পনা চলছে।

Bangladesh-India must maintain good relations for their own sake: Yunus tells DW

The Business Standard

Bangladesh and India must maintain their relationship for the benefit of both the countries, Interim government Chief Adviser Dr Muhammad Yunus said in an interview with German broadcaster DW. "Bangladesh must have the best of relationship with India, out of its own necessity and out of its own acquaintances, and the similarity of the things that we do together. We share each other's history. So there is no escape route for Bangladesh to do something else," he said.

Onion becomes 33% costlier, prices of other commodities stay high

The Business Standard

Onion prices in Dhaka have increased significantly in the past month, rising from Tk80-90 per kg to Tk110-120 per kg, a 33% increase. This increase coincides with a 40% duty imposed by India on onion exports and rising onion prices within India itself, according to onion importers and marketers. Prices of other commodities like rice, potato and vegetables have also remained high during the period, while dry spice prices have eased somewhat. Industry insiders attribute high vegetable prices to disruptions in production due to recent floods and continuous rains.

ইলিশ: ধাক্কা খেল ভারত-বাংলাদেশের ‘মৎস্য কূটনীতি’

The Business Standard

দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১২ শতাংশই ইলিশ মাছ এবং জিডিপিতে এর অবদান প্রায় ১ শতাংশ। জেলেরা বছরে ৬ লাখ টন ইলিশ মাছ ধরে, যার বেশিরভাগই আসে সমুদ্র থেকে। ২০১৭ সালে ইলিশ বাংলাদেশের একটি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষ আগামী অক্টোবরে তাদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। এ উৎসবে ভারতীয় বাঙালিদের অন্যতম প্রিয় খাবার ইলিশ মাছ। তবে এবছর পশ্চিমবঙ্গের মানুষেরা তাদের প্রিয় এই মাছ নাও পেতে পারেন। কারণ সর্বাধিক ইলিশ উৎপাদনকারী দেশ বাংলাদেশ এবার প্রতিবেশী ভারতে এই মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, 'ঢাকায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক মাস পর ইলিশ মাছ যেন বাংলাদেশের ভোক্তাদের কাছে আরও সহজলভ্য হয়, তা নিশ্চিত করার জন্য নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে।'

উন্নয়ন সহযোগীদের কাছে অতিরিক্ত ৫ বিলিয়ন ডলারের অনুরোধ করা হয়েছে

Bonik Barta

দেশের উন্নয়ন সহযোগীদের কাছে অতিরিক্ত ৫ বিলিয়ন ডলার বাজেট সহায়তা হিসেবে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ কথা জানান প্রধান উপদেষ্টা। ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ডলারের বিপরীতে টাকার বিনিময় হারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে বাজারভিত্তিক করা হয়েছে। কালো টাকা সাদা করার অনৈতিক অনুমতি বাতিল করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছে বাজেট সহায়তা চাওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার, বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ১ বিলিয়ন ও জাইকার কাছে অতিরিক্ত ১ বিলিয়ন ডলার দেয়ার অনুরোধ করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রিম অর্থ পরিশোধ ও বকেয়া পাওনা নিয়ে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের আলোচনা চলছে।’

কমানো হলো বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি

Bonik Barta

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় ঢাকার মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি পুনঃনির্ধারণ করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। ১২ বছরের বেশি বয়সীদের জনপ্রতি প্রবেশ ফি ১০০ টাকা হতে কমিয়ে করা হয়েছে ৩০ টাকা। ১২ বছরের নিচে প্রতিজনের প্রবেশ ফি ছিল ৫০ টাকা। বর্তমানে ৬-১২ বছর বয়সীদের প্রবেশ ফি করা হয়েছে ১৫ টাকা এবং ০-৫ বছর বয়সী শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি অব্যাহত

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে বাড়ছে স্বর্ণের দাম। মঙ্গলবার মূল্যবান ধাতুটি আউন্সপ্রতি ২ হাজার ৫০০ ডলারের ওপরে বেচাকেনা হয়েছে। খবর রয়টার্স। স্পট মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি বেচাকেনা হয়েছে ২ হাজার ৫১২ ডলার ৩৮ সেন্টে। নিউইয়র্কের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৫৪৩ ডলার ১ সেন্টে।

Bangladesh-China joint panel to develop river management

The Financial Express

Bangladesh and China plan to form a joint committee for river- water management, flood protection and river-infrastructure development. The two countries agreed Wednesday to enhance cooperation in river management and water preservation, officials said, adding that a high-level delegation of the Water Development Board will visit China right this month The decision came when Chinese Ambassador in Dhaka Yao Wen met Water Resources Adviser of the current interim government Rizwana Hasan at her office-evidently in the wake of a resume on public discussions on water-management issues, including the stalled Teesta Barrage project.

Affluent banks desert freewheeling call-money mkt

The Financial Express

Commercial banks having surplus funds are reluctant to invest in the collateral-free call money for prevailing trust deficit in their counterparts, and switching to secure state-guaranteed instruments. Officials and bankers have said despite higher bets offered on the call-money market, the lenders feel comfortable to put their un-invested money in the Standing Deposit Facility (SDF) or reverse repo of Bangladesh Bank (BB), where the rate is quite low. As a matter of fact, the SDF has suddenly turned into an investment hotcake for the commercial banks in very recent days.

Regasification at repaired FSRU starts

The Financial Express

Acute countrywide power outages are getting cured with increased fuel supply as LNG regasification starts at a repaired floating storage unit in the bay, sources said. Energy-sector bigwig Summit's LNG Terminal (SLNG) started regasifying liquefied natural gas (LNG) on Wednesday afternoon after a hiatus of around three and a half months since late May, they said.

Cold storage operators seek time extension for loan rescheduling

The Financial Express

Cold storage operators have sought an extension for the rescheduling of their bank loans until December 2024, industry sources said. The Bangladesh Cold Storage Association (BCSA) has recently wrote to the finance and commerce adviser to address this issue. As per the BRPD Circular No. 47, issued in October 2023, the loan rescheduling facility for cold storage operators had been extended until November 30, 2023. But since then, the economy has slowed due to a combination of global economic uncertainties and domestic challenges.

Food security at stake as standing Aman plants washed away

The Financial Express

The coverage of Aman cultivation shrunk significantly this season due to the double blow of flash flooding in the southeast region of the country and a drought-like situation in the northwest, raising concerns over the country's food security. Standing plants on 0.3 million hectares of land have already been washed away while transplantation on 0.1 million hectares of land became uncertain for a shortage of seedlings, according to the Department of Agricultural Extension (DAE). The farmers brought 5.4 million hectares of land under Aman farming until the first week of September last year, but the coverage is 5.2 million hectares so far this year. Plantation would continue until the third week of this month. Aman shares more than one-third or 35-36 per cent of the country's total rice production.

Alif Industries' deceptive plan to push up stock scrapped

The Financial Express

The securities regulator cancelled its permission to listed textile sector firm Alif Industries for collection of Tk 2 billion by issuing shares to its directors after repeated time extension had failed to serve the purpose. The new order was issued by the Bangladesh Securities and Exchange Commission (BSEC) on Wednesday. According to the press release, Alif Industries had sought the regulator's consent to raise the money by giving shares to its existing directors at Tk 22 each. The BSEC accepted the proposal in January last year but the directors did not subscribe the shares even when the time for subscription got extended several times.

নোয়াখালীতে বজ্রসহ ভারী বর্ষণ, আতঙ্কে সাড়ে ১৩ লাখ পানিবন্দি

The Financial Express

নোয়াখালীতে বজ্রসহ ভারী বর্ষনে আতঙ্কে পড়েছেন সাড়ে ১৩ লাখ পানিবন্দি মানুষ। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টায় এ বর্ষণ শুরু হয়। এসময় আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের ফলে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে জেলা প্রশাসন বলছে, নোয়াখালীতে ভারতের উজানের পানি ও বৃষ্টির পানিতে বন্যা পরিস্থিতি স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। বর্তমানে ৮ উপজেলার ৮৯ ইউনিয়নের মোট সাড়ে ১৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছেন। ৪৮৩ আশ্রয়কেন্দ্রে এখনো আশ্রয়ে আছেন প্রায় ৬০ হাজার মানুষ।

Closed Kazipara and Mirpur-10 metro rail stations may reopen this month

The Business Standard

The closed Kazipara and Mirpur-10 stations of the metro rail are expected to reopen this month (September). But the exact date is yet to be finalised. DMTCL Managing Director Mohammad Abdur Rauf told TBS that a technical team has been assigned to address the issues. "We are making every effort to reopen the two closed stations within this month. However, I cannot specify the exact date of the launch at this moment. We will hold a meeting soon with the technical team and other stakeholders to discuss the progress of the repair work. Following that meeting, we may announce a decision on 18 September."

শ্রমিক অসন্তোষ: উন্নতির চিহ্ন নেই, আজও আশুলিয়ায় ২১৯ কারখানা বন্ধ

The Business Standard

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, "শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে ৮৬টি কারখানা। আর বাকী ১৩৩টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।" চলমান শ্রমিক অসন্তোষের জেরে আজও আশুলিয়ায় ২১৯টি কারখানা বন্ধ রয়েছে। পুলিশ সুপার বলেন, "আগে থেকেই কিছু কারখানায় অভ্যন্তরীণ বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকরা আজ কাজে ফেরেনি। এছাড়া আজ সকালেও বেশ কিছু কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কর্মবিরতিসহ কারখানা থেকে বের হয়ে গেলে সব মিলিয়ে শিল্পাঞ্চলের ২১৯টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।"

এলএনজি আমদানি সংকটে লোডশেডিং থাকতে পারে মাসজুড়ে

Bonik Barta

দেশে আগামী অক্টোবর মাস পর্যন্ত জাতীয় গ্রিডে পূর্ণ সক্ষমতায় এলএনজি সরবরাহের সুযোগ নেই। পেট্রোবাংলার হাতে প্রয়োজনীয় কার্গো না থাকায় সামিটের এলএনজি টার্মিনাল প্রস্তুত হলেও তা আপাতত বসিয়ে রাখতে হচ্ছে। এর ফলে গ্রিডে গ্যাসের সরবরাহ না বাড়ায় বিদ্যুৎ উৎপাদনেও তার প্রভাব রয়েছে। সে হিসেবে চলতি মাসজুড়ে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সংকট থাকায় মাসজুড়ে লোডশেডিং হবে।

নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র

Bonik Barta

বাংলাদেশের ওপর থাকা ভ্রমণ সতর্কতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। গত জুলাইয়ে পরিস্থিতি বিবেচনায় রেখে নিজেদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা দিয়েছিল দেশটি। এর আগে এই সতর্কতা চতুর্থ ধাপে ছিল, এখন তা ধাপে নামিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সরকারি ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ৪ সেপ্টেম্বর সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের নাগ‌রিকদের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ এখনো ঝুঁকিপূর্ণ এবং তা এখনও লাল তালিকায় রয়েছে। এই তালিকায় বাংলাদেশসহ রয়েছে ২১টি দেশ। চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব দেশ ভ্রমণ না করতে পরামর্শ দেয়া হয়েছে।

বৈশ্বিক অর্থনীতিতে ১১ ট্রিলিয়ন ডলার যুক্ত করবে ভ্রমণ ও পর্যটন খাত

Bonik Barta

বৈশ্বিক অর্থনীতিতে চলতি বছর ভ্রমণ ও পর্যটন খাত ইতিহাসের সর্বোচ্চ অবদান রাখতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি)। সংস্থাটির মতে, ২০২৪ সালে বৈশ্বিক অর্থনীতিতে এ খাতের অবদান ১১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। খবর গালফ বিজনেস। এর আগে গত বছর বৈশ্বিক জিডিপিতে ভ্রমণ ও পর্যটন খাতের হিস্যা ছিল ৯ দশমিক ১ শতাংশ। ওই বছর এ খাতে ৩৩ কোটি মানুষের কর্মসংস্থান হয়েছিল। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ‘ইকোনমিক ইমপ্যাক্ট রিসার্চ’ (ইআইআর) প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউটিটিসি। ওই প্রতিবেদনে পূর্বাভাস দেয়া হয়, চলতি বছর বৈশ্বিক অর্থনীতিতে এ খাতের অবদান আগের বছরের তুলনায় ৭৭ হাজার কোটি ডলার বাড়তে পারে। প্রতিবেদনে ১৮৫টি দেশের তথ্য বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ১৪২টি দেশে পর্যটন খাতের আয় প্রাক-কভিড পর্যায়কে ছাড়নোর পূর্বাভাস দেয়া হয়। খাতটি বিশ্বব্যাপী প্রায় ৩৪ কোটি ৮০ লাখ কর্মসংস্থানে সহায়তা করবে, যা ২০১৯ সালের তুলনায় ১ কোটি ৩৬ লাখ বেশি।