Bangladesh's trade deficit narrows by 7.58pc in first quarter
The Financial Express
Bangladesh's trade deficit narrowed by 7.58 per cent to 4.63 billion US dollars in the first quarter of the current 2024-25 fiscal year starting from July 2024 and ending in June 2025, according to Bangladesh Bank (BB) data. The latest BB data shows that Bangladesh import payment was 10,560 million dollars, up 5.1 per cent, in the July-September period of the current fiscal year while earnings from exports stood at 15,190 million dollars, 0.9 per cent higher, during the same period.
VAT waived for export cos
The Financial Express
Export-oriented companies would enjoy value-added tax (VAT) waiver on transfer of capital machinery and spare parts on three conditions, one of which is that both of the companies must have valid bond licences, according to a new General Order (GO) issued by the VAT wing of the National Board of Revenue (NBR) on Wednesday.
It was a long-awaited demand from the exporters to waive the 5.0 per cent value-added tax (VAT) on transfer of capital machineries from one company to another.
সেপ্টেম্বরের এক অঙ্কের মূল্যস্ফীতি অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ১০.৮৭ শতাংশে
The Business Standard
সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে দেশের মূল্যস্ফীতি ও খাদ্য মূল্যস্ফীতি উভয়ই বেড়েছে। সেপ্টেম্বরের এক অঙ্কের মূল্যস্ফীতি গত মাসে বেড়ে দুই অঙ্কে দাঁড়িয়েছে।অক্টোবর মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করেছে।
এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১২ দশমিক ৬৬ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ১০ দশমিক ৪০ শতাংশ।
তবে সেপ্টেম্বরের সাড়ে ৯ শতাংশ থেকে কিছুটা কমে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি অক্টোবরে ৯ দশমিক ৩৪ শতাংশে নেমে এসেছে।
এর আগে আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ সেপ্টেম্বরে কমার পর অক্টোবরে আবারও বেড়েছে মূল্যস্ফীতি।
ট্রাম্পের সময়ে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য সুযোগ তৈরি হতে পারে: অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা
The Business Standard
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা। কারণ, চীনের প্রতি ট্রাম্পের কঠোর অবস্থানের কারণে অনেক রপ্তানি আদেশ বাংলাদেশে স্থানান্তরিত হতে পারে।
পোশাক রপ্তানিকারকদের মতে, বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি দেশের পোশাক শিল্পের জন্য আগামী বছরগুলোতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক রপ্তানির বৃহত্তম একক রপ্তানি গন্তব্য হওয়ায় এই নীতি পরিবর্তন চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক উৎপাদনকারী বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন, চীন থেকে আমদানি করা পণ্যের ওপর চড়া শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে রিপাবলিকান ট্রাম্পের। তার এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়তে পারে।
Bangladesh’s October PMI climbs to 55.7, signaling economic recovery
The Financial Express
The October reading of the Bangladesh Purchasing Managers’ Index (PMI) increased by 6.0 points from the previous month to revert to an expansion at 55.7, after recording 3 months of consecutive contractions. The latest readings provide early indications of a return to expansion track for the Bangladesh economy with agriculture, construction, and service sectors posting expansion for the first time in months, whereas the manufacturing sector posted a faster rate of expansion, the Metropolitan Chamber of Commerce and Industry (MCCI) said in its latest PMI report. The agriculture sector reverted to an expansion after recording 3 months of consecutive contractions.
US stocks, Bitcoin hit record highs after Trump win
The Financial Express
Wall Street tore to record highs on Wednesday and major stock markets around the world surged, while bitcoin hit an all-time-high and the dollar was set for its biggest one-day jump in four years after Donald Trump was elected US president. Trump's decisive victory pummeled long-dated Treasuries and revived the "Trump trade," as yields rose in anticipation that Trump will hike tariffs as he has promised, increasing the US deficit and inflation and causing the Federal Reserve to cut interest rates by less than it otherwise would have
নবায়নযোগ্য জ্বালানির বৈশ্বিক লক্ষ্য অর্জনে তিন গুণ বিনিয়োগের পরামর্শ
Bonik Barta
জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে জীবাশ্ম জ্বালানির বিপরীতে টেকসই বিকল্প হচ্ছে নবায়নযোগ্য খাতে বিনিয়োগ বাড়ানো। এ খাতে শীর্ষ অর্থনীতিগুলো বড় বড় উদ্যোগ নিলেও তা প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে এখনো মানানসই হয়ে ওঠেনি। পরিসংখ্যান অনুসারে, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বৈশ্বিক লক্ষ্য অর্জনে বর্তমানের তুলনায় বার্ষিক তিন গুণ বিনিয়োগ করতে হবে, এর পরিমাণ দেড় লাখ কোটি বা ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। খবর দ্য ন্যাশনাল।
চলতি হিসাবের ভারসাম্য আবারো ঋণাত্মক ধারায়
Bonik Barta
বাংলাদেশ ব্যাংকের তৈরি করা বিওপির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাবের পাশাপাশি প্রথম প্রান্তিকে দেশের সামগ্রিক লেনদেন ঘাটতিও বেড়েছে। সেপ্টেম্বর শেষে বিওপির ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৪৬ কোটি ডলারে, আগস্টে ছিল ১৩৯ কোটি ডলার। তবে বিওপির ঘাটতি গত অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় অনেক কম। ওই সময় এ ঘাটতি ছিল ২৮৫ কোটি ডলার
দেশের চলতি হিসাবের ভারসাম্য আবারো ঋণাত্মক ধারায় চলে গেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে (জুলাই-সেপ্টেম্বর) চলতি হিসাবের ঘাটতি দাঁড়িয়েছে ১৩ কোটি ডলারে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এ নির্দেশক প্রায় দুই বছর পর আগস্টে ইতিবাচক ধারায় ফিরেছিল।
মার্কিন বাণিজ্য, অভিবাসন ও পররাষ্ট্রনীতিতে যেসব পরিবর্তন আনতে পারেন ট্রাম্প
Bonik Barta
নির্বাচনী প্রচারণাকালে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম অভিবাসী প্রত্যাবাসন নিশ্চিত করবেন তিনি। প্রেসিডেন্ট হলে আমদানির ওপর ব্যাপক মাত্রায় নতুন শুল্ক আরোপ, জলবায়ু সম্পর্কিত বিধিনিষেধ স্থগিত, ফেডারেল স্বাস্থ্য সংস্থাগুলোর পুনর্গঠন ও মার্কিন শিক্ষাব্যবস্থায় আদর্শগত পরিবর্তন ঘটাবেন বলেও ঘোষণা দিয়েছিলেন। ৫ নভেম্বরের নির্বাচনে জয়লাভ এসব ঘোষণা বাস্তবায়নের পথ খুলে দিয়েছে তার সামনে.
বেড়েই চলেছে মোটা ও মাঝারি চালের দাম
Bonik Barta
অন্য সব নিত্যপণ্যের মতো কয়েক বছর ধরে দেশে চালের বাজারও ঊর্ধ্বমুখী। আমদানি হওয়া ভোজ্যতেল ও চিনির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করলেও চালের দাম কমছে না। সম্প্রতি চিকন ও সুগন্ধি চালের দাম কিছুটা নিম্নমুখী থাকলেও দাম বেড়েছে নিম্ন আয়ের মানুষের ভরসা মোটা ও মাঝারি ধরনের চালের।
একসঙ্গে তুলতে গেলে পৃথিবীর কোনো ব্যাংকই টাকা দিতে পারবে না
Bonik Barta
আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা না তোলার জন্য আবারো গ্রাহকদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির মুখপাত্র হুসনে আরা শিখা বলেছেন, ‘কিছু গ্রাহকের আমানতের টাকা উত্তোলনের প্রয়োজন হচ্ছে না। তবু তারা টাকা তুলতে ব্যাংকে যাচ্ছেন। এতে ওই ব্যাংকগুলোর সাময়িক সমস্যা হচ্ছে। একসঙ্গে তুলতে গেলে পৃথিবীর কোনো ব্যাংকই টাকা দিতে পারবে না।’ কেন্দ্রীয় ব্যাংকে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শুধু রাজনীতি নয়, মূল্যস্ফীতিও বড় ক্রীড়নক
Bonik Barta
যুক্তরাষ্ট্রের ১৯৯২ সালে নির্বাচনে বিল ক্লিনটনের প্রচার কৌশলবিদ ছিলেন জেমস কারভিল। তার একটি উক্তি এখনো বিখ্যাত হয়ে আছে—‘ওহে বোকা, মার্কিন নির্বাচনে মূলত প্রাধান্য পায় অর্থনীতি!’ এবারো তাই হয়েছে, অন্য কোনো বিষয়ের চেয়ে অর্থনীতিকেই বেশি আমলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ভোটাররা। নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন জনমত জরিপে আমেরিকানদের প্রায় অর্ধেকই জানিয়েছিলেন, চার বছর আগের তুলনায় তারা অর্থনৈতিক দিক দিয়ে খারাপ অবস্থায় আছেন। সুতরাং দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তারা কাকে চাচ্ছেন, তা অনেকটাই স্পষ্ট ছিল।
আমন মৌসুমে ১০ লাখ টন ধান ও চাল কিনবে সরকার
Bonik Barta
চলতি আমন মৌসুমে সাড়ে তিন লাখ টন ধান, সাড়ে পাঁচ লাখ টন সেদ্ধ চাল ও এক লাখ টন আতপ চাল কিনবে সরকার। এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত এ ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এফপিএমসি সভার সিদ্ধান্ত অনুসারে, সরকার প্রতি কেজি ধান ৩৩ টাকা, সেদ্ধ চাল ৪৭ টাকা ও আতপ চাল ৪৬ টাকা কেজি দরে কিনবে। এর মধ্যে এ বছরের ১৭ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও সেদ্ধ চাল এবং এ বছরের ১৭ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত আতপ চাল সংগ্রহ করা হবে।
ট্রাম্পের জয়ে চাপের মুখে বৈশ্বিক পণ্যবাজার
Bonik Barta
বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে উল্লেখযোগ্য হিস্যা রয়েছে ইরানের। খাতসংশ্লিষ্টদের ধারণা, ট্রাম্প প্রশাসন দেশটির জ্বালানি তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা আরো কঠোর করতে পারে। ফলে বিশ্বব্যাপী পণ্যটির সরবরাহ বিঘ্ন ঘটতে পারে।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য বিজয়ী ডোনাল্ড ট্রাম্প। তার জয়ে চাপের মুখে রয়েছে বৈশ্বিক পণ্যবাজার। অপরিশোধিত জ্বালানি তেল, ধাতু ও খাদ্যশস্যসহ অন্যান্য পণ্যসামগ্রীর দাম আজ কমেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আরামকোর মুনাফা কমেছে ১৫ শতাংশ
Bonik Barta
চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আয়ের প্রতিবেদন প্রকাশ করেছে সৌদি জ্বালানি তেল জায়ান্ট আরামকো। এতে দেখা যাচ্ছে, গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির মুনাফা ১৫ শতাংশ কমে ২ হাজার ৭৫০ কোটি ডলার হয়েছে।
আমদানি চাহিদার চেয়ে বেশি তবু দাম বাড়ছে এলাচের
Bonik Barta
দেশে প্রতি মাসে ৩৫০-৪০০ টন এলাচের চাহিদা রয়েছে। গত বছরের নভেম্বর থেকে সর্বশেষ অক্টোবর পর্যন্ত প্রতি মাসে গড়ে ৪১৫ টনের মতো পণ্যটির আমদানি হয়েছে। অর্থাৎ গড় চাহিদার তুলনায় আমদানি বেশি হয়েছে। এর পরও সরবরাহ সংকট দেখিয়ে দেশের বাজারে এখনো ঊর্ধ্বমুখী এলাচের দাম। এক সপ্তাহের ব্যবধানে মসলাপণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ৭৫০ টাকা। সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, ডলারের উচ্চ মূল্যসহ দেশে ভোগ্যপণ্য বাজারের অস্থিতিশীলতাকে পুঁজি করে কৃত্রিমভাবে পণ্যটির দাম বাড়ানো হচ্ছে।
এশিয়ার দেশগুলোয় ধারাবাহিকভাবে কমছে চালের দাম
Bonik Barta
ভারত রফতানি শুল্ক কমানোর পর থেকে এশিয়ার দেশগুলোয় ধারাবাহিকভাবে কমছে চালের দাম। ভারতে চালের রফতানি মূল্য চলতি সপ্তাহে আরো কমেছে। গত ১৫ মাসের সর্বনিম্নে নেমেছে পণ্যটির দাম। খবর বিজনেস রেকর্ডার।
শীর্ষ রফতানিকারক দেশ ভারতে চলতি সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চালের টনপ্রতি মূল্য ছিল ৪৪২-৪৪৯ ডলার, যা গত বছরের ২০ জুলাইয়ের পর থেকে সর্বনিম্ন। গত সপ্তাহে দেশটিতে চালের মূল্য ছিল ৪৫০-৪৮৪ ডলার। ভারতের চলতি সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত প্রতি টন সাদা চাল টনপ্রতি ৪৪৯-৪৫৫ ডলারে বেচাকেনা হয়েছে।
বিক্রি কমলেও আয়-মুনাফা বেড়েছে পদ্মা অয়েলের
Bonik Barta
রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জ্বালানি তেল বিক্রির পরিমাণ কমলেও আয় ও মুনাফা বেড়েছে। আলোচ্য হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির জ্বালানি তেল বিক্রি হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৫৬৯ টন, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬ লাখ ৪৩ হাজার ১৮৮ টন। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৭৬ কোটি ২৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭০ কোটি ৩৫ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৪ কোটি ৪৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯০ কোটি ৭৮ লাখ টাকা।
আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবাই টাকা ফেরত পাবেন
Bonik Barta
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেছেন, ‘ব্যাংকে রাখা আমানতের টাকা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাই নিজেদের টাকা ফেরত পাবেন। ব্যাংকগুলোকে ভালো অবস্থানে নিয়ে আসতে বাংলাদেশ ব্যাংকের সুপরিকল্পনা রয়েছে। আমানতকারীদের আহ্বান জানাব, আপনারা প্রয়োজনের বেশি টাকা তুলবেন না। আমরা ব্যাংক খাতে আস্থা ফেরাতে চাই। সংকটে থাকা সাতটি ব্যাংককে গত দেড় মাসে ৫ হাজার ৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে তারল্য উদ্বৃত্ত থাকা ১০টি ব্যাংক এ টাকা ধার দিয়েছে।’
Govt plans big to boost national revenue in the next 2 fiscals: Document
The Business Standard
n its bid to boost the national revenue the interim government has set a target to collect Tk6,15,500 crore and Tk6,95,100 crore respectively for the next two fiscals.
In the next 2025-26 fiscal an amount of Tk5,53, 300 crore will come from NBR which is 15.2% higher than the previous year.Officials familiar with the plan said this week another Tk62,500 crore will come from other sources which is 5.5% higher than the previous year.
Tk9,000cr returns to banks in September
The Business Standard
With the political instability following the fall of the Awami government somewhat easing in September, nearly Tk9,000 crore was deposited back into banks, signalling a partial return to stability and trust in the banking sector. By the end of September, cash outside the banking system had decreased from Tk2.92 lakh crore to Tk2.83 lakh crore, according to data from the Bangladesh Bank released yesterday.
Trump win sparks record $64 billion gain for world's 10 richest people
The Business Standard
The fortunes of the 10 richest people in the world surged by a daily record as Donald Trump won a second term as president.The net worth of billionaires led by Tesla Inc's Elon Musk, the world's wealthiest person, surged by $63.5 billion yesterday (6 November), according to the Bloomberg Billionaires Index. Musk alone added $26.5 billion to his pot. Amazon.com Inc.'s Jeff Bezos and Oracle Corp.'s Larry Ellison were also among the top gainers. It's the biggest daily increase since Bloomberg's wealth index began in 2012, reports Bloomberg.
China wields weak hand in Trump's Trade War II
The Business Standard
Perhaps the single greatest factor weakening China’s hand is its failure to honour a promise to buy an extra $200 billion in American goods and services, per the terms of the “Phase One” agreement which ended tit-for-tat tariff hikes in January 2020 in the first Sino-American trade war.
রেমিট্যান্স বাড়ায় জুলাই-সেপ্টেম্বরে চলতি হিসাবে ঘাটতি কমেছে ৯৩ শতাংশ
The Business Standard
চলতি বছরে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসে রেমিট্যান্স এসেছে ৭.০৪ বিলিয়ন ডলার। গত বছরের এই তিন মাসে রেমিট্যান্স এসেছিল ৪.৯ বিলিয়ন ডলার। অর্থাৎ ৯ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তিন মাসে রেমিট্যান্স ২.১৩ বিলিয়ন ডলার বা ৪৩ শতাংশ বেড়েছে। ঊর্ধ্বমুখী রেমিট্যান্স প্রবাহের ওপর ভর করে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের ব্যালান্স অভ পেমেন্টের (বিওপি) অন্যতম উপাদান চলতি হিসাবের ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯৩ শতাংশ কমে এসেছে।
ভোগ্যপণ্যের আমদানি কমায় রমজানে চাহিদা সামলাতে উদ্যোগ সরকারের
The Business Standard
এ বছর আন্তর্জাতিক বাজারে পণ্যের উচ্চমূল্য, ব্যাংকগুলোর সীমিত ক্রেডিট লাইন এবং অর্থনৈতিক চাপের কারণে ব্যবসায়ীরা সরবরাহে স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন। অর্থবছরের প্রথম চার মাসে কিছু পণ্যের আমদানি কমে যাওয়ায় রমজান মাসে চাহিদা বৃদ্ধি সামাল দিতে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকার চাল, চিনি এবং গমসহ গুরুত্বপূর্ণ পণ্যগুলোর প্রাপ্যতা নিশ্চিত করতে পর্যাপ্ত তহবিল বরাদ্দ দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে। বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও সংগ্রহ কমিটির বৈঠক শেষে তিনি বলেন, 'আমরা আশা করছি, এই অত্যাবশ্যকীয় পণ্যগুলো খুব শিগগিরই [দেশে] পৌঁছাবে।'
New ordinance to grant commission for recovering laundered money
The Financial Express
Bangladeshi embassies in some richer countries are reportedly getting huge requests from expatriates for authorization of power of attorney for selling their assets in homeland to take money abroad, prompting prevention plans. After selling the assets they are taking money abroad through 'hundi' or other illegal channels as capital account is nonconvertible in Bangladesh, a top official of the foreign ministry informed the national coordination committee on preventing money laundering and terrorism financing. He said expatriate Bangladeshis staying in countries like the United States, the United Kingdom and Canada are making such requests several times higher than ever before.
Waiver of customs, regulatory duties on onion import
The Financial Express
The government has removed all customs and regulatory duties on onion import in its seamless efforts to ease the volatile spice market.
The National Board of Revenue (NBR) cut 10-per cent duties, earlier imposed as customs and regulatory ones, according to a gazette notification issued on Wednesday The NBR decision came following a suggestion from the Bangladesh Trade and Tariff Commission (BTTC), said insiders. Last week, the BTTC proposed that the NBR withdraw duties on onion import with intent to stabilize soaring prices in the local market, according to commerce ministry sources. In local markets, domestic onion now retail at Tk 140-150 and imported ones at Tk 120-130 a kg-a Tk 20-30 hike over the past two and half weeks.