ব্যাংক ও পুঁজিবাজার খুলেছে আজ
The Business Standard
, খুলেছে দেশের পুঁজিবাজারও। শেখ হাসিনা সরকার পতনের পরের দিন আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন সকাল ১০টা বেজে ১৫ মিনিটে অর্থাৎ, লেনদেন শুরুর মাত্র ১৫ মিনিটেই ডিএসইর প্রধান সূচক, 'ডিএসইএক্স' সূচক ২৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৪৬৭ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস৩০ ৮৮ পয়েন্ট বেড়ে ১,৯৪৫ পয়েন্টে এবং শরিয়াহ-ভিত্তিক স্টকগুলোর সূচক ডিএসইএস ৪৪ পয়েন্ট বেড়ে ১,১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি আইএমএফের
Bonik Barta
বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদচ্যুত হওয়ার পর বাংলাদেশ ও এর জনগণের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি গত বছরের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে। সম্প্রতি বাংলাদেশের উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়েছে বিশ্বব্যাংকও। খবর রয়টার্সের।
বাংলাদেশে স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধার হওয়ার আশা চীনের
Bonik Barta
বাংলাদেশে স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধার হওয়ার আশা প্রকাশ করেছে চীন। মঙ্গলবার (৬ আগস্ট) নিজস্ব ওয়েবসাইটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ মন্তব্য জানানো হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে চীনের মন্তব্যে মুখপাত্র বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে অনুসরণ করছে চীন। বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে বাংলাদেশে শিগগিরই সামাজিক স্থিতিশীলতা পুনরুদ্ধার হবে বলে চীন আন্তরিকভাবে আশা করে, মুখপাত্র এটিও জানান।
Assessing impact of Bangladesh events on its loan programme: World Bank
The Financial Express
The World Bank on Monday said it was assessing the impact of events in Bangladesh on its loan programme with the country after its Prime Minister Sheikh Hasina resigned and fled.
"We mourn the violence and tragic loss of life that has taken place in recent weeks in Bangladesh and hope for a swift and peaceful resolution. We are assessing the impact of the unfolding situation on the World Bank Group program and remain committed to supporting the development aspirations of the people of Bangladesh," a spokesperson for the bank said.
Trade suspended between Bangladesh-India through Benapole port following Hasina's exit
The Business Standard
Trade between Bangladesh and India through Benapole Port has been halted since Monday morning, citing security concerns. No goods have been exported from India to Bangladesh since Monday morning, nor have any trucks entered Bangladesh from India or vice versa. Cargo handling at the port has also been suspended.
ইসলামী ব্যাংকের সকল অবৈধ নিয়োগ বাতিলের দাবি
The Business Standard
মতিঝিলে ইসলামী ব্যাংকের হেড অফিসের সামনে ব্যাংকটির গত সাত বছরের বঞ্চিত নেতারা জড়ো হয়েছেন। তখন তারা এতদিন বঞ্চনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ইসলামী ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান বলেন, দখলকৃত ইসলামী ব্যাংক খুব দ্রুত সময় ফিরে আসবে। ২০১৭ সালের পরে যত এক্সিকিউটিভ এসেছে আর এই ব্যাংকে ঢুকতে পারবে না। এটা এমডি মহোদয় সমর্থন দিয়েছেন; আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন।" সেখানে বলা হয়, ২০১৭ সালের পর থেকে সকল অবৈধ পরীক্ষাবিহীন নিয়োগ বাতিল করা হবে। একইসঙ্গে এই সময় যাদের অবৈধভাবে চাকরি বাতিল করা হয়েছে তাদের চাকরি পুনরায় দেয়া হবে। একইসাথে যারা গত সাত বছরে প্রমোশন থেকে বঞ্চিত হয়েছেন তাদের যথাযথ প্রমোশন ফিরিয়ে দেওয়া হবে.
Economists' reform tips for interim govt
The Financial Express
The upcoming interim government should take the macrocosmic issues seriously as many economic parameters are unfavourable or destabilized, including inexorable inflation, economists say after an unceremonious exit of the Awami League regime. First to come is the financial sector which they suggest should be given the topmost importance to bring back confidence of the people in banking and other financial markets, including the capital market.