ভোক্তা ব্যয় বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রে শক্তিশালী প্রবৃদ্ধি
Bonik Barta
যুক্তরাষ্ট্রের অর্থনীতি তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক ২ দশমিক ৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। এপির খবর বলছে, দেশটিতে উচ্চ সুদহার কার্যকর থাকা সত্ত্বেও ভোক্তা ব্যয় বাড়ায় এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হার দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ছিল ৩ শতাংশ। তৃতীয় প্রান্তিকে এসে এ হার কিছুটা কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮ শতাংশে। তবে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রবৃদ্ধির এ হার দেশটির অর্থনীতির স্থিতিশীলতার প্রমাণ দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সুদহার কাটছাঁটেও কমছে না আর্থিক খাতের অস্থিরতা
Bonik Barta
বুধবার ফিচ রেটিংস তাদের রিস্ক হেডকোয়ার্টার্স প্রতিবেদনে বলেছে, চলতি বছর যুক্তরাষ্ট্র, ইউরোজোন ও অন্যান্য প্রধান অর্থনীতি সুদহার কমিয়েছে। এ সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়তা এবং আরো স্থিতিশীল বৈশ্বিক অর্থনৈতিক ও ঋণ পরিবেশ তৈরি করেছে।প্রতিবেদনে আরো বলা হয়, বিনিয়োগকারীদের আস্থার উন্নতি সত্ত্বেও চলমান ভূরাজনৈতিক ঝুঁকি, রাজনৈতিক অনিশ্চয়তা, চীনে মূল্যস্ফীতি হ্রাসের চাপ এবং পুঁজিবাজারে অস্থিরতা রয়েছে। উপরন্তু অর্থনৈতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে, আগামী বছর যুক্তরাষ্ট্র ও চীন উভয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হতে পারে।
তৃতীয় প্রান্তিকে ব্যাপক হারে কমতে পারে জাপানের প্রবৃদ্ধি
Bonik Barta
ভোগ ও মূলধন ব্যয় কমে যাওয়ায় জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাপক হারে কমে যেতে পারে। এতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপানের (বিওজে) সুদহার বাড়ানোর পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে। সম্প্রতি রয়টার্সের পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।
তালিকাভুক্ত ১৩ বহুজাতিক কোম্পানির নয়টিরই আয় কমেছে
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩টি বহুজাতিক কোম্পানি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায় এ সময়ে নয়টি কোম্পানির ব্যবসা থেকে আয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৬ দশমিক ৫৭ শতাংশ আয় কমেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের। এরপর সবচেয়ে বেশি ২৪ দশমিক ৭৭ শতাংশ আয় কমেছে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের। হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির আয় কমেছে ১৯ দশমিক ৬২ শতাংশ। এছাড়া বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ১৮ শতাংশ, লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ১০ দশমিক ১৭ শতাংশ, গ্রামীণফোন লিমিটেডের ৩ দশমিক ৭৯ শতাংশ, রবি আজিয়াটা পিএলসির ২ দশমিক ৭২ শতাংশ, রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির ২ দশমিক ২৬ শতাংশ ও লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির আয় কমেছে ১ দশমিক ৮৩ শতাংশ।
তৃতীয় প্রান্তিকে ফক্সওয়াগনের মুনাফা কমেছে ৬৪%
Bonik Barta
চীনে বিক্রি কমে যাওয়া এবং সংস্কারের বাড়তি ব্যয়ের কারণে বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইউরোপের বৃহত্তম গাড়ি নির্মাতা ফক্সওয়াগনের নিট মুনাফা ৬৪ শতাংশ কমে গেছে। এ সময় কোম্পানিটি ১৫৭ কোটি ইউরো মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৩৪ কোটি। এ অবস্থায় আরো ব্যয় সংকোচনের কথা জানিয়েছে ফক্সওয়াগন। কোম্পানিটি তিনটি কারখানা বন্ধ এবং কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে, যা এর ৮৭ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠন হিসেবে দেখা হচ্ছে।
বেশিরভাগ পণ্যের দাম কমলেও এখনও স্বস্তিকর পর্যায়ে আসেনি
The Business Standard
গত এক বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি। চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আটা, মসুরু ডাল, ব্রয়লার মুরগি, ডিম, আলু, সবজিসহ প্রায় ১৫টি পণ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।প্রধান ব্যতিক্রম দেখা গেছে চাল ও বিশেষ করে দেশীয় পেঁয়াজের দামে। দুটি পণ্যের মধ্যে পেঁয়াজের দাম বেড়েছে বেশি।
অখ্যাত রূপসী গ্রুপের ঋণ যেভাবে সোনালী ব্যাংকের দুঃস্বপ্ন হয়ে উঠল
The Business Standard
২০০৮ সালে প্রথম রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে ঋণ নেয় নারায়ণগঞ্জের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান রূপসী গ্রুপ। এর পরের বছরগুলোতেও এই ঋণগ্রহণ অব্যাহত রাখে প্রতিষ্ঠানটি।
গত ১২ বছরে সাতবার পুনঃতফসিল সুবিধা নিয়েছে রূপসী গ্রুপ। কিন্তু তারপরও ঋণ পরিশোধ করেনি। সর্বশেষ হিসাবে এ গ্রুপের তিন প্রতিষ্ঠানের কাছে সোনালী ব্যাংকের বকেয়া পাওনা দাঁড়িয়েছে ৪৬৫ কোটি টাকা। বর্তমানে সোনালী ব্যাংকের নারায়ণঞ্জ শাখার অর্ধেকের বেশি ঋণ এই গ্রুপের কাছে আটকে আছে।রূপসী গ্রুপের নেওয়া ঋণের পুরোটাই মন্দ মানের খেলাপি ঋণে পরিণত হয়েছে। ফলে সোনালী ব্যাংককে এখন ব্যাংকিং বিধিমালা অনুযায়ী এ ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন রাখতে হচ্ছে।
PC discourages projects reliant on outsourced manpower
The Financial Express
A rethink now comes on undertaking development projects as the Planning Commission under the changed custodian says nay to any project reliant on manpower outsourcing, officials said.
The commission has decided in principle not to give its nod from now on to projects highly dependent on outsourced recruits, out of fear of aftereffects.
Regulator rings cyber-heist alarm for banks
The Financial Express
The Bangladesh Bank (BB), in a circular issued by its information and communication technology department, has said instances of illegal transactions by using dual-currency card on the Facebook add manager have been found in some of the banks after analyzing and observing regular information of security intelligence of Bangladesh Cyber Security Intelligence (BCSI). As a matter of fact, the general customers of the banks have been affected severely. To avert recurrence of such digital theft on the money markets, the regulator orders the banks and financial institutions to adopt a 17-point security measures immediately.
City Bank's Q3 profit jumps 41pc on higher investment income
The Financial Express
City Bank PLC posted an impressive 41 per cent year-on-year profit growth, reaching Tk 2.01 billion in the third quarter (Q3) of this year, driven by substantial income from investments, particularly in government securities. The private commercial bank's consolidated earnings per share (EPS) stood at Tk 1.49 for this July-September quarter, up from Tk 1.05 in the same quarter last year.
Trade 2 hours ago Apparel brands, buyers’ role urged in ensuring rights of workers
The Financial Express
Multinational enterprises (MNEs), brands and buyers should play an active role in ensuring human rights, health and occupational safety for workers in the garment industry by adhering to the principles of international business responsibility, speakers at a roundtable said on Thursday. They also emphasized the active role of trade unions in facilitating communication with brands and buyers. Trade unions can leverage human rights due diligence instruments to hold the brands and buyers accountable for their business operations in the country's ready-made garment sector, they added.
মালদ্বীপ হয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি, বন্দরের রাজস্ব হারানোয় উদ্বেগে ভারত
The Business Standard
বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের মাধ্যমে পোশাক পণ্য রপ্তানি করায়– দেশটির সরকার ট্রানজিট ফি ও বন্দরের শুল্ক বাবদ যে বিপুল আয় করতো। পণ্য পরিবহনের ব্যবসাও হতো লাভবান, এখন এই আয়ে ভাটা পড়বে আশঙ্কা ভারতীয় কর্মকর্তাদের।ভারতের বিমানবন্দর ও নৌবন্দরের মাধ্যমে রপ্তানি না করে- তার পরিবর্তে মালদ্বীপের মাধ্যমে পোশাক পণ্য বিশ্ববাজারে রপ্তানি করছে বাংলাদেশ। বিশ্বের দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারকের এ পদক্ষেপে ভারতের বিমান ও নৌ বন্দরগুলো বিপুল রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
স্থানীয় উদ্যোক্তাদের কাছে ইউনাইটেড ইনস্যুরেন্স ও ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার বিক্রি করবে ডানকান
The Business Standard
ব্রিটিশ-ভিত্তিক ডানকান ব্রাদার্স এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো ইউনাইটেড ইনস্যুরেন্স ও ইউনাইটেড ফাইন্যান্সে বিনিয়োগ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠান দুটি থেকে শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এটি। ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেডের একাধিক সূত্র জানায়, একটি 'বিশিষ্ট ব্যবসায়িক সংগঠনের' একদল স্থানীয় উদ্যোক্তা এসব শেয়ার কিনতে দুটি শেয়ার ক্রয়চুক্তি করেছে।তবে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত তাদের নাম প্রকাশ না করতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে অনুরোধ করেছেন।