Govt to endorse projects in first ECNEC meeting after months
The Financial Express
After nearly four months, Professor Muhammad Yunus-led interim administration would hold its first ECNEC meeting on Wednesday to endorse development projects, officials said on Saturday.
During the Sheikh Hasina government, the last meeting was held on May 28 where 11 projects were endorsed, Planning Commission (PC) officials said. The PC is likely to place about half a dozen of fresh and ongoing projects for getting endorsement and revision from the newly framed ECNEC (Executive Committee of the National Economic Council) of the interim government, they said.
Rain set to drench country in next 24hrs
The Financial Express
Bangladesh Meteorological Department (BMD) has forecast rain or thundershowers in all divisions including Dhaka of the country in 24 hours commencing 9:00 am on Sunday.
“Light to moderate rain or thundershowers accompanied by temporary gusty or squally wind is likely to occur at most places over Rajshahi, Dhaka, Khulna, Barishal and Mymensingh divisions and at many places over Rangpur, Chattogram and Sylhet divisions with moderately heavy to very heavy falls at places over the country,” said a met office update.
US assures Bangladesh of helping expand economic opportunities
The Financial Express
The visiting high-level United States (US) delegation has offered a commitment to help expand Bangladesh’s economic opportunities, build its institutional capacity and uphold human rights, the US embassy said on Sunday.
"We are committed to helping expand economic opportunities, build institutional capacity, uphold human rights, and mitigate climate risks with our partner, Bangladesh," it said.
The embassy said this on its official Facebook page after a meeting between Foreign Adviser Md Touhid Hossain and the visiting delegation at the state guest house Padma in the capital.
Diesel exports to Bangladesh remain uninterrupted: Oil India Chairman
The Business Standard
Diesel exports from India will continue without interruption, the Oil India chairman and managing director Ranjit Rath said, says NDTV. They are also continuing equipment delivery for its refinery project in Bangladesh.
"The India-Bangladesh Friendship Pipeline is functioning and there's absolutely no disruptions in transporting diesel," Rath said, while addressing media post the company's 65th annual general meeting. He added that a letter of credit is in place for supplies of diesel to Bangladesh despite a political crisis in the state
US assures Bangladesh of helping expand economic opportunities
The Business Standard
The visiting high-level United States (US) delegation today (15 September) offered a commitment to help expand Bangladesh's economic opportunities, build its institutional capacity, and uphold human rights, the US embassy said.
"We are committed to helping expand economic opportunities, build institutional capacity, uphold human rights, and mitigate climate risks with our partner, Bangladesh," it said.
The embassy said this on its official Facebook page after a meeting between Foreign Adviser Md Touhid Hossain and the visiting delegation at the state guest house Padma in the capital.
High-level US delegation meets Chief Adviser Yunus
The Business Standard
A high-level delegation of the United States met Chief Adviser Professor Muhammad Yunus today (15 September).
The meeting began at 11am at the State Guest House Jamuna in Dhaka. The high-level delegation, headed by Deputy Undersecretary at the US Department of Treasury Brent Neiman, arrived in Bangladesh yesterday (14 September).This is the first time, any US delegation is visiting Dhaka since the interim government, led by Prof Yunus, assumed office on 8 August.
Most factories in Ashulia resume operations, about 20 remain closed
The Business Standard
Most garment factories in Dhaka's Ashulia industrial area have resumed operations today (15 September) after a meeting between local leaders and factory owners, according to the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA). Only 20 factories remain closed today, whereas the number was 49 yesterday.
According to Ashulia industrial police-1, there are 1,863 factories in the area, the majority of which are garment factories.
রপ্তানি তথ্যে গরমিল রোধে তিনটি নতুন কাস্টম প্রসিডিউর কোড সৃষ্টির সিদ্ধান্ত
The Business Standard
একই পণ্য রপ্তানিতে একাধিকবার এন্ট্রি করার আশঙ্কা এড়িয়ে প্রকৃত রপ্তানির তথ্য বের করতে তিনটি নতুন কাস্টম প্রসিডিউর কোড সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার মাধ্যমে পৃথকভাবে স্যাম্পল রপ্তানি, সিএমটি (কাট, মেইক ও ট্রিম) রপ্তানি ও স্থানীয় রপ্তানির হিসাব করা হবে।
এছাড়া, বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট লিয়েন ব্যাংকের পক্ষে যাতে বিদেশ থেকে রপ্তানির অর্থ দেশে আনা মনিটরিং করা সহজ হয়, সেজন্য বিল অভ এক্সপোর্টের ক্ষেত্রে এক্সপোর্ট নাম্বারকে বাধ্যতামূলক ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ বিল অভ এক্সপোর্টের ক্ষেত্রে এক্সপোর্ট নাম্বার না দিলে তা অ্যাসাইকুডা সিস্টেমে এন্ট্রি হবে না।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, অনেক ক্ষেত্রে অ্যাসেসড-ডিউটি পরিশোধিত বিল অভ এক্সপোর্টের পণ্য বিভিন্ন কারণে জাহাজীকরণ বা প্রকৃত রপ্তানি হয় না। ফলে শুধু যেসব পণ্য জাহাজীকরণ (অন বোর্ড) করা হয়, সেসব রপ্তানি চালানের ভিত্তিতে রপ্তানির তথ্য প্রস্তুত করবে সরকার। এজন্য এক্সপোর্ট জেনারেল ম্যানিফেস্ট অটোমেটেড বা অনলাইনে করতে হবে।
দরপত্র ছাড়াই চেয়ারম্যানের বাংলো সংস্কারে ৮ গুণ বেশি ব্যয় প্রাক্কলন রাজউকের
The Business Standard
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ২,৫০০ বর্গফুটের দোতলা একটি বাংলো নির্মাণে ১.৫ কোটি থেকে ২ কোটি টাকার মতো খরচ হয়।
কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যানের এমন পরিমাপের একটি সরকারি বাংলো সংস্কারেই খরচ ধরা হয়েছে এরচেয়েও বেশি—প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা। বাংলো সংস্কারের কাজ প্রায় ৮০ শতাংশ কাজ শেষ করেছে সংস্থাটি। তবে ব্যয়ের প্রাক্কলনটি এখনও অনুমোদন অপেক্ষায় রয়েছে। জানুয়ারিতে বাংলো সংস্কারের কাজ শুরু করে রাজউক। তারপর কাজের শেষ পর্যায়ে এসে গত সপ্তাহে ওই বিল ধরে ট্রেন্ডার প্রক্রিয়ার মূল্যায়ন সারসংক্ষেপ তৈরি করেছে সংস্থাটি।
কালো টাকা সাদা করার সুযোগ এখনো বহাল!
Bonik Barta
এলাকাভেদে স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লোর স্পেস ও ভূমিতে প্রতি বর্গমিটারের বিপরীতে নির্দিষ্ট পরিমাণে কর পরিশোধ করে অপ্রদর্শিত অর্থ প্রদর্শিত করার সুযোগ রয়ে গেছে এখনো। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিকিউরিটিজ, নগদ, ব্যাংকে গচ্ছিত অর্থ, আর্থিক স্কিম ও ইনস্ট্রুমেন্ট, সব ধরনের ডিপোজিট বা সেভিং ডিপোজিটের ক্ষেত্রে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের ঘোষণা দেয়া হয়। কিন্তু বাজেটের সময় ঘোষিত আবাসন খাতে বিনিয়োগের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণে কর পরিশোধের মাধ্যমে অপ্রদর্শিত পরিসম্পদ (কালো টাকা) প্রদর্শিত (সাদা) করা সংক্রান্ত বিধানটি বহাল রাখা হয়েছে।
পুঁজিবাজার ও ব্যাংক থেকে নিয়েছেন ৫০০ কোটি টাকারও বেশি
Bonik Barta
দেশের বিশিষ্ট পেইন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জুনায়েদ শফিক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেইন মেডিসিন ইউনিটের এ প্রতিষ্ঠাতা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালেরও অন্যতম কর্ণধার। তবে গত কয়েক বছরে চিকিৎসক পরিচয় ছাপিয়ে দেশের আর্থিক খাতের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি উদ্যোক্তা ও ব্যাংকের পরিচালক হিসেবে হতে চেয়েছিলেন আর্থিক খাতের বড় খেলোয়াড়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের কাজিন ডা. শফিক পুঁজিবাজার ও ব্যাংক থেকে নিজের প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিউটিক্যালসের নামে উঠিয়েছেন ৫০০ কোটি টাকারও বেশি অর্থ। আর এসব অর্থ প্রতিষ্ঠানের কাজে না লাগিয়ে ব্যক্তি স্বার্থে ব্যবহারের অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সাবমেরিন কেবলের দর বেড়েছে ১৫%
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসির গত সপ্তাহে শেয়ারদর বেড়েছে ১৫ শতাংশ। আলোচ্য সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১৬১ টাকা ৮০ পয়সা, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৪০ টাকা ৭০ পয়সা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক (জুলাই-মার্চ) বিএসসিপিএলসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১২ টাকা ৭০ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯২ টাকা ১৬ পয়সায়।
রাজস্ব লক্ষ্যমাত্রা কমানো হবে না —অর্থ ও বাণিজ্য উপদেষ্টা
Bonik Barta
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কমানো হবে না। আমাদের ঘাটতি বাজেট থাকে, বড় অংশ বাইরে থেকে ঋণ হিসেবে আনতে হয়। দিন দিন ঋণের বোঝা বাড়ছে। আমরা চেষ্টা করব নিজেদের অর্থের সংস্থান নিজেরা করতে। তবে এটা ঠিক যে নিজেদের অর্থে হবে না, বাইরে থেকেও আনতে হবে। তবে লক্ষ্য খেয়াল রাখতে হবে, আমরা যেন পরমুখাপেক্ষী না হই।’
রাজধানীর আগারগাঁওয়ে গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অর্থ আইন ২০২৪-এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনীত নানা পরিবর্তন বিষয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন এ সভা আয়োজন করে।
আইনসভার দ্বিকক্ষায়ন ও সংস্কার উন্নত অর্থনীতির পূর্বশর্ত
Bonik Barta
চার দশক ধরে উন্নয়ন চিন্তায় ব্যাপক পরিবর্তন সাধন করেছে প্রাতিষ্ঠানিক অর্থনীতি। এক কথায় একে বলে ‘ইনস্টিটিউশনস’। শুনলে মনে হবে এ শুধু প্রতিষ্ঠানের কথা, তা নয়। আইন-কানুন, রীতি-সংস্কৃতি, বিচারিক গতি, দুর্নীতির মাত্রা ও গভীরতা, তথ্যের প্রবাহ, কথা বলার স্বাধীনতা, গণতন্ত্রের মাত্রা, সামাজিক প্রত্যাশা এ সবকিছুই প্রাতিষ্ঠানিক অর্থনীতির অঙ্গ। ১৯৯০-এর দশক থেকে অর্থনীতির প্রতিটি নোবেল পুরস্কার কোনো না কোনোভাবে প্রাতিষ্ঠানিক চিন্তার সঙ্গে জড়িত।
পুঁজিবাদের সমালোচক আমেরিকার অর্থনীতিবিদ থরস্টাইন ভেবলেনকে এ ধারার প্রথম চিন্তক হিসেবে ভাবা হয়। তার জন্ম হয়েছিল ১৮৫৭ সালে যখন প্রচলিত চিন্তার বাইরে অর্থনীতির কথা বললে লোকে তাকে নমঃশূদ্র মনে করত। প্রচলিত চিন্তা বলত আয় বাড়লে ভোগ বাড়ে। ভেবলেন বললেন, ভোগ দেখাদেখি থেকেও বাড়ে যা প্রচলিত অর্থনীতির মধ্যে মনস্তাত্ত্বিক জটিলতা এনে এক ভিন্ন সুর যুক্ত করল। কিন্তু আজ বাংলাদেশের এমপিদের ভোগবিলাসের বীভৎসতা দেখলে মনে হয় ভেবলেন সত্য কথা বলেছিলেন।
How CenBank now undoing Rouf Talukder’s reserve mess
The Business Standard
Bangladesh's interbank forex market now shows an average $50 million surplus and banks are calling their clients asking whether those businesses need dollars for opening letters of credit for imports, a turnaround that was unheard of for many months.
Under the direction of Bangladesh Bank Governor Dr Ahsan H Mansur, banks are clearing overdue payments, resulting in improved market conditions. This progress comes despite a reduction in foreign currency trade credit limits imposed by foreign banks on local banks.
Bankers are optimistic about the interim government's recent decision to seek $6 billion in budget support loans from development partners, believing it will further enhance forex market liquidity and stability.
যশোরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ নিয়ে সংশয়
Bonik Barta
সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ডিলারের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করে সরকার। যশোরে ডিলার রয়েছেন ২৬২ জন। ৫০০ কার্ডের বিপরীতে একজন ডিলার নিয়োগ দেয়া হয়। তার কাছ থেকে একজন কার্ডধারী ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কিনতে পারেন। তবে অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই পলাতক রয়েছেন অধিকাংশ ডিলার। অনেককে ডিলারশিপ ছাড়তে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ অবস্থায় ডিলার সংকটের পাশাপাশি চলতি মাসে চাল বিতরণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মণিরামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির সেপ্টেম্বরের জন্য ৭০০ টন চাল বরাদ্দ এসেছে আগস্টে। ১০ সেপ্টেম্বরের মধ্যে চাল তুলে বিতরণের জন্য ডিলারদের নির্দেশনা দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়। নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত কোনো ডিলার ব্যাংকে টাকা জমা দিয়ে চাল উত্তোলন করেননি।
নামমাত্র খরচ বৃদ্ধির অজুহাতে ব্যাপক মুনাফা করছে বোতলজাত পানির উৎপাদকরা
The Business Standard
লার ও কাঁচামালের আমদানি খরচে 'নামমাত্র' ব্যয় বাড়লেও এই অজুহাতে উৎপাদন ও সরবরাহকারী বেসরকারি কোম্পানিগুলো আধা লিটারের বোতলজাত পানির দাম বৃদ্ধির মাধ্যমে সর্বোচ্চ ৪২০ শতাংশ পর্যন্ত মুনাফা বাড়িয়েছে বলে উঠে এসেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের (বিসিসি) এক অনুসন্ধানে।
সেখানে উৎপাদন ও সরবরাহকারী কোম্পানিগুলো তাদের উৎপাদিত পানির মূল্য যোগসাজসের মাধ্যমে 'অস্বাভাবিকভাবে নির্ধারণ' করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে কোকাকোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড, ট্রান্সকম বেভারেজ, মেঘনা বেভারেজ, পারটেক্স বেভারেজ, রুপসী ফুডস (সিটি গ্রুপ), আকিজ ফুড এন্ড বেভারেজ এবং প্রাণ বেভারেজ লিমিটেড– এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
কমিশনের সদস্য মো. হাফিজুর রহমান টিবিএসকে কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকে অনেক কিছুরই অদৃশ্য নীতিনির্ধারক ছিলেন সজীব ওয়াজেদ জয়
Bonik Barta
বাংলাদেশ ব্যাংকের পদস্থ কর্মকর্তাদের কাছে বিষয়টি নতুন কিছু ছিল না। কেনাকাটা, নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান, বিতর্কিত শিল্প গ্রুপগুলোর খেলাপি ঋণ পুনঃতফসিল, বাণিজ্যিক ব্যাংকের বড় অংকের ঋণ অনুমোদনের মতো কেন্দ্রীয় ব্যাংকের অনেক নীতিনির্ধারণী সিদ্ধান্তে হস্তক্ষেপ করতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এসব কাজে কখনো সরাসরি গভর্নরকে ফোন করতেন তিনি। আবার কখনো ডেপুটি গভর্নর কিংবা নির্বাহী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের কাছেও জয়ের ফোন আসত। নিজে সরাসরি ফোন করা ছাড়াও কখনো কখনো সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মাধ্যমেও হস্তক্ষেপ করতেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। যদিও তাদের কেউই নিজেদের নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে নাম উদ্ধৃত করে বক্তব্য দিতে রাজি হননি।
US, BD sign $202m grant agreement
The Financial Express
Bangladesh and the USA has signed the 6th amendment of 'The Development Objective Grant Agreement (DOAG)' on Sunday under which the United States Agency for International Development (USAID) will provide USD 202.25 million grant.
This grant will be given for three sectors namely (a) Good Governance, (b) Social, Human and Economic Opportunity and (c) Resilience, officials said. The agreement has been signed between the Government of the People's Republic of Bangladesh and the US at the state guest house Padma.
Potato price skyrockets despite surplus yield
The Financial Express
Despite a surplus in potato production, retail prices in the domestic market continue to skyrocket, leaving consumers, especially those from lower-income brackets, struggling.
This persistent upward fluctuation raises concerns about the accuracy of population data used to estimate annual demand for the key agricultural product. It contributes to inflation as well. Last season, Bangladesh produced 10.6 million tonnes of potatoes, making it the third most consumed agricultural product in the country.
Dhaka’s air quality remains ‘moderate’
The Financial Express
Under the influence of rain, Dhaka’s air quality has turned moderate and ranked the 33rd on the list of cities with the worst air quality with an AQI score of 62 at 9:05am this morning (September 15, 2024)
When the AQI value for particle pollution is between 50 and 100, air quality is considered ‘moderate’, usually sensitive individuals should consider limiting prolonged outdoor exertion, between 101 and 150, air quality is considered ‘unhealthy for sensitive groups’, between 150 and 200 is ‘unhealthy’, between 201 and 300 is said to be 'very unhealthy', while a reading of 301+ is considered 'hazardous', posing serious health risks to residents.
India accuses Samsung, Xiaomi of colluding with Amazon, Flipkart
The Financial Express
Samsung, Xiaomi and other smartphone companies colluded with Amazon and Walmart's Flipkart to exclusively launch products on the e-commerce firms' Indian websites in breach of antitrust laws, according to regulatory reports seen by Reuters.
Antitrust investigations conducted by the Competition Commission of India (CCI) have found that Amazon and Flipkart violated local competition laws by giving preference to select sellers, prioritising certain listings, and steeply discounting products, hurting other companies, Reuters reported this week.
বিলাসী প্রকল্প মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র
The Financial Express
সাবেক সরকারের আমলের অগ্রাধিকার প্রকল্প কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে নির্মিত ১২০০ মেগাওয়াটের তাপ বিদ্যুৎকেন্দ্রকে ‘প্রকল্প বিলাস’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, মূল প্রকল্পের ধারণা অনুসারে গভীর সমুদ্র বন্দর, শিল্প- কারখানা, রেল ও সড়ক সংযোগ না করেই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিলাসী প্রকল্প থেকে সরকার সরে আসবে। ছোট প্রকল্পে মনোযোগী হবে সরকার। যাতে তা মানুষের কাজে আসে।
পাচার হওয়া অর্থ ফেরাতে ও আর্থিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে: সালেহউদ্দিন আহমেদ
The Business Standard
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে এবং আর্থিক খাতে সংস্কার নিয়ে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালেহউদ্দিন বলেন, 'আমাদের মূল আলোচনা ছিল তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট ও ইউএসএআইডির সঙ্গে। বিশেষ করে আর্থিক সংস্কার, আর্থিক খাতে যে সহযোগিতা দরকার, সেটা। দ্বিতীয় বাণিজ্যের। রপ্তানি বহুমুখীকরণ (এক্সপোর্ট ডাইভারসিফিকেশন) এবং বাণিজ্য খাতে বিভিন্ন কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার বিষয়ে আলোচনা হয়েছে।
লিন্ডে বাংলাদেশের ১৭০ কোটি টাকার শেয়ার লেনদেন
Bonik Barta
বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের গত সপ্তাহে ১৭০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে মোট লেনদেনে কোম্পানিটির অবদান ৫ দশমিক ২৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড ৪ হাজার ১০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি ২০২৪ হিসাব বছরের জানুয়ারি-জুলাই নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১৫ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৮৪ পয়সা। গত ৩১ জুলাই শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩২ টাকা ৩৫ পয়সায়, যা ৩১ ডিসেম্বর শেষে ছিল ৩৭১ টাকা ২৭ পয়সা।
লোডশেডিংয়ে হিলির গুদামে নষ্ট হচ্ছে পেঁয়াজ
Bonik Barta
সারা দেশেই চলছে লোডশেডিং। তবে দিনাজপুরের হিলিতে কয়েক দিন ধরেই এর মাত্রা অনেকটা বেড়েছে। দিনে ও রাতে সমানতালে চলছে বিদ্যুৎ বিভ্রাট। কয়েক দিন ধরে চলা গরমের সঙ্গে লোডশেডিংয়ের কারণে গুদামে পচে নষ্ট হচ্ছে আমদানীকৃত পেঁয়াজ। বাছাইকৃত কিছু পেঁয়াজ বেশি দামে বিক্রি হয়েছে। তবে পচন ধরা পেঁয়াজ ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। আবার কিছু পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় ফেলে দিতে হচ্ছে। এতে আমদানিকারকরা লোকসানে পড়েছেন
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী আব্দুস ছালাম বলেন, ‘দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানি করা হচ্ছে। কিন্তু পেঁয়াজ আমদানি করে এখন আমাদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। ভারতের মোকাম থেকে পেঁয়াজ বন্দরে আসা পর্যন্ত চার-পাঁচদিন সময় লাগে। গরমের মধ্যে গাড়িতে ত্রিপলবন্দি অবস্থায় পেঁয়াজের মান খারাপ হয়ে যাচ্ছে। দেশে আসার পর গরমে আরো নষ্ট হচ্ছে। কয়েকদিন ধরেই গরম পড়ছে। বিদ্যুৎও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। ২৪ ঘণ্টার মধ্যে ৮-১০ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। পেঁয়াজ তো পচনশীল পণ্য। গরমে দ্রুত পেঁয়াজ পচে যায়। ঘরে ফ্যান লাগিয়ে কিছুটা বাঁচানোর চেষ্টা চলছে। তবে লোডশেডিংয়ের কারণে আমদানীকৃত পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। কিছু পেঁয়াজ ৮৪-৮৫ টাকা দরে বিক্রি করা যাচ্ছে। তবে যেগুলো সামান্য নষ্ট হয়েছে, সেগুলো ৪০-৫০ টাকা বিক্রি হচ্ছে। আবার অনেক পেঁয়াজ এতটাই পচে যাচ্ছে যে ফেলে দিতে হচ্ছে। বাড়তি দামে পেঁয়াজ আমদানি করে কম দামে বিক্রির কারণে লোকসানের পাল্লাও ভারী হচ্ছে।’
সেরা বিনিয়োগ ব্যাংকের স্বীকৃতি পেল ইউসিবিআইএল
Bonik Barta
আর্থিক খাতে অসাধারণ নেতৃত্বের জন্য ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৪ এবং ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ড ২০২৪-এ বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংকের স্বীকৃতি পেয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল)। প্রতিষ্ঠার মাত্র চার বছরে টানা দ্বিতীয়বারের মতো এ সম্মান অর্জন করল প্রতিষ্ঠানটি। এর আগে ২০২৩ সালেও ইউরোমানি ও ফাইন্যান্স এশিয়া কর্তৃক বাংলাদেশের সেরা বিনিয়োগ ব্যাংকের স্বীকৃতি পেয়েছিল ইউসিবিআইএল।
ইউসিবিআইএলে বিনিয়োগ ব্যাংকিং সেবার সবগুলো দিকই ব্যাপকভাবে সমাদৃত; এর মধ্যে রয়েছে ফিক্সড ইনকাম সিকিউরিটিজের মাধ্যমে অর্থায়ন, সিন্ডিকেশন, ইস্যু ম্যানেজমেন্ট, অধিগ্রহণ ও একীভূতকরণ, পোর্টফোলিও ম্যানেজমেন্টে এবং করপোরেট পরামর্শ সেবা। পাশাপাশি প্রতিষ্ঠানটি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং গ্রাহককেন্দ্রিক সমাধান নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি অংশীদার হতেও প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি বিয়ন্ড সার্ভিস ধারণায় উজ্জীবিত হয়ে চলতি বছরের আগস্ট পর্যন্ত ১২ হাজার কোটি টাকা সংগ্রহ ও ৫৩টি ডিল সম্পন্ন করেছে, যা দেশের আর কোনো বিনিয়োগ ব্যাংক করতে পারেনি।