পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস
Bonik Barta
পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং পাচার রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে এ বৈঠক হয়। ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাস দিয়েছে এফবিআই। পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে দুদক কঠোর কোনো ব্যবস্থা নেবে কিনা–এ প্রশ্নের জবাবে খোরশেদা ইয়াসমীন বলেন, ‘দুদকের কার্যক্রম চলমান আছে এবং চলবে। টাকা পাচার বন্ধের বিষয়ে দুদকের পাশাপাশি আরো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে। তারাও কাজ করছে। দেশের অর্থ যাতে পাচার না হয়, তার জন্য বিভিন্ন মেকানিজম তৈরি হচ্ছে। সেগুলো যদি সফলভাবে কার্যকর হয় তাহলে পাচার প্রতিরোধ সম্ভব হবে।