Date Title Summary Sector Sub Sector Source Link
08-OCT-2024 টেকসই পানি ব্যবস্থাপনার জন্য যুক্ত করতে হবে সব অংশীজনকে বাংলাদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ছাড়া পরিবেশগত সব ধরনের সমস্যা রয়েছে। আর্সেনিক, লবণাক্ততা, দূষণ, প্লাস্টিক দূষণ সবকিছুই এখানে আছে। পানির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা খুবই ম্যানেজমেন্ট ও ব্যবস্থাপনাকেন্দ্রিক। এ ব্যবস্থাপনাটা শুধু বড় বড় প্রকল্প নিয়ে। যেকোনো একটি খাল পুনরুদ্ধার করতে গেলে তার বাজেট হয় ৭০০ কোটি টাকা। ফলে জনগণের টাকাটা সর্বোত্তম ব্যবহার হচ্ছে কিনা এটা একটা বড় কাজ। তিস্তার মানুষ এখন সর্বস্বান্ত হচ্ছে। এক সর্বস্বান্ত হয় বন্যার সময় অন্যবার হয় বন্যার পানি নেমে যাওয়ার সময় নদীভাঙনে। আমি যখন কুমিল্লা, ফেনী ও নোয়াখালী অঞ্চলে গেলাম, সেখানে মানুষের একটাই বক্তব্য—বানের পানি নেমে যাচ্ছে না। তার একটাই কারণ সেটা হলো সব খাল দখল হয়ে গেছে। আর নদী তার মুখে মরে গেছে। পানি বঙ্গোপসাগরে নামবে তারও কোনো ব্যবস্থা নেই কারণ সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা। আমাদের আইন-কানুন আছে আবার নাইও। আইন-কানুনগুলো অনেক মাথাভারী। এ কথা ঠিক নয় যে ওয়াটার পলিসি কেন্দ্র করে ওয়াটার অ্যাক্ট হয়েছে। ওয়াটার অ্যাক্টের সঙ্গে ওয়াটার পলিসির বেশ বড় ফারাক হয়ে গেছে। ঢাকা শহরের নদীগুলোর দূষণকারী কারা এ নিয়েও সম্পূর্ণ কোনো তালিকা নেই। বালি ও পাথর উত্তোলন নদীগুলোর জন্য আরেকটা বড় হুমকি। পরিবেশ বিভাগের তথ্য বিভাগে বলেছি যেন ফিল্ড ওরিয়েন্টেড হয়। যখন কোনো প্রজেক্ট ডিজাইন করি তখন স্থানীয় সরকার, জেলা প্রশাসন, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে কথা বললে প্রজেক্ট অনেকটা ব্যয়সাশ্রয়ী হয়ে উঠবে। Environment, Climate Change & Water Resources Waste Management Bonik Barta View
Id Title Summary Sector Sub Sector Source Link